পররাষ্ট্রনীতির সংজ্ঞা: পররাষ্ট্রনীতি হলো কোনো দেশের সরকার কর্তৃক প্রণীত সেই কৌশল ও কর্মসূচির সমষ্টি, যার মাধ্যমে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে অন্যান্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সম্পর্ক স্থাপন ও পরিচালনা করে।
বাংলাদেশ সংবিধানের ২৫নং অনুচ্ছেদটি হলো আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। বাংলাদেশের আর্ন্তজাতিক সম্পর্কের ভিত্তি হবে-জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা-এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করবে-
(ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করবে।
(খ) প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করবে
(গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করবে।
Related Question
View All১৭ নং অনুচ্ছেদ। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ।
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগ (মৌলিক অধিকার) অধ্যায়ের ৩৯(১) নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হয়েছে।
রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সংবিধানের দ্বিতীয় ভাগঃ ৮নং অনুচ্ছেদে আছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ সালে প্রবর্তিত হয় এবং ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ, ১টি প্রস্তাবনা ও ৭টি তফসিল রয়েছে। আর সমগ্র সংবিধান ১১টি ভাগে বিভক্ত।
বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ আছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!