সামুদ্রিক কোরালের জীবনযাপনের জন্য উপযোগী তাপমাত্রা হলো ২২০-২৮° সেলসিয়াস।
জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাবে যা বৃষ্টিপাতের উপর প্রচণ্ড প্রভাব ফেলবে। এতে কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত একেবারে কমে, খরার সৃষ্টি করবে। ফলে কৃষি প্রধান বাংলাদেশের ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যহত হতে পারে
বাংলাদেশ ছয় ঋতুর দেশ এবং প্রতিটি ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য বিদ্যমান। জলবায়ু পরিবর্তনের ফলে এ ঋতুচক্রে উল্লেখযোগ্য পরিবর্তন হতে দেখা যাচ্ছে। বাংলাদেশের ঋতুতে আষাঢ় ও শ্রাবণ এ দু'মাস বর্ষাকাল। এ সময় মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু ইদানিং আশ্বিন মাসেও ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং তা অসময়ে বন্যার কারণ হিসেবে দেখা দিচ্ছে। অন্যদিকে শীতকাল ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে অনেক বেশি গরম পড়ছে এবং মাঝে মাঝে দেশের কোনো কোনো এলাকায় দিনের তাপমাত্রা ৪৫-৪৮০° সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে। পক্ষান্তরে, শীতের তাপমাত্রা অনেক বেশি কমে যাচ্ছে এবং কখনো কখনো তা কোনো কোনো এলাকা বিশেষত
উত্তরাঞ্চলে ০° সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে। অস্বাভাবিক এই গরম ও শীতের কারণে প্রাণহানিও ঘটছে।
সিদ্ধান্ত-২ অনুসারে জলবায়ু পরিবর্তনের কারণে মানবজাতির অস্তিত্ব কেন হুমকির সম্মুখীন তা বিশ্লেষণ করা হলো:
ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে লেগেই আছে। জলবায়ুজনিত পরিবর্তনের ফলে ঘন ঘন প্রলয়ংকারী বন্যায় মারাত্মক পানি দূষণ ও পানিবাহিত নানাবিধ রোগ বিশেষ করে কলেরা, ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে। অসময়ে বন্যা-খরার কারণে খাদ্য উৎপাদন ব্যাহত হয় যা খাদ্য ঘাটতি সৃষ্টি করে, এমনকি দুর্ভিক্ষ ও হতে পারে যা স্বাস্থ্য ঝুঁকিকে এক চরম পর্যায়ে নিয়ে যাবে। পানির মতো বায়ুমন্ডলীয় তাপমাত্রা বাড়লে রোগজীবাণু বেশি জন্মাবে ও নানা রকম রোগ সংক্রমণ বেড়ে যাবে। বিগত ৩-৪ বছর যাবৎ বর্ষার মৌসুমে বিশেষ করে সিরাজগঞ্জ জেলায় অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে যা আগে
বাংলাদেশে কখনও ছিল না। এতে গবাদি পশু ও মানুষ আক্রান্ত হচ্ছে। এ রোগে আক্রান্ত হলে মানুষের ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসায় ভালো হলেও গবাদি পশুর জন্য মৃত্যু অবধারিত। জলবায়ুজনিত পরিবর্তনের ফলে অ্যানথ্রাক্সের মতো অনেক প্রাণঘাতি রোগ-জীবাণু সৃষ্টি হতে পারে যা মানব জাতির অস্তিত্বের জন্য হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!