পহেলা ফাল্গুনের শুরুতে আকস্মিকভাবে শুরু হলো বৃষ্টির দিন। অসময়ে এমন বৃষ্টি এর আগে কখনোই দেখা যায়নি। সবাই প্রকৃতির এ বিরূপ প্রতিক্রিয়ায় প্রায় হতবাক। বৃষ্টির আমেজে শীতের শেষে এসে তাই আবার শীত শুরু হলো।

Updated: 10 months ago
উত্তরঃ

'কূটাভাস' শব্দের অর্থ হলো আপাত বিরোধী মতবাদ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

'আবশ্যিক শর্ত' বলতে কারণের এমন মৌলিক শর্তকে বোঝায় যার অনুপস্থিতিতে কোনো ঘটনা ঘটে না। যদি এমন হয় যে, কোনো শর্তের অনুপস্থিতিতে কোনো ঘটনা ঘটা সম্ভব নয়, তাহলে ঐ বিশেষ শর্তটিকে ঐ ঘটনার 'আবশ্যিক শর্ত' বলে। সাধারণত কোনো বিশেষ ঘটনার উপস্থিতির জন্য অনেক শর্ত আবশ্যিক। এসব আবশ্যক শর্তের কোনো একটি অনুপস্থিত থাকলে ঘটনা ঘটবে না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সম্পর্কে যুক্তিবিদদের সকলের মতামত হলো- প্রকৃতির মধ্যে বৈচিত্র্য বর্তমান। এ বছর যেমন বৃষ্টি- বাদল বা চমৎকার আবহাওয়া দেখা গেল, পরের বছরগুলোতেও ঠিক তেমনি বৃষ্টি-বাদল বা চমৎকার আবহাওয়া দেখা যাবে এ কথা কেউ বিশ্বাস করতে পারে না। কেউ বিশ্বাস করেনা যে প্রতি রাতেই সে একই ধরনের স্বপ্ন দেখবে। কাজেই প্রকৃতি নিয়মের উপাসক যেমন সত্য তেমনিভাবে সত্য প্রকৃতির মধ্যে রয়েছে বৈচিত্র্য। আবার উদ্দীপকে দেখা যায়, পহেলা ফাল্গুনের শুরুতে আকস্মিকভাবে শুরু হলো বৃষ্টির দিন। অসময়ে এমন বৃষ্টি এর আগে কখনোই দেখা যায়নি। বৃষ্টির আমেজ শীতের শেষে এসে তাই আবার শীত শুরু হলো। যাতে যুক্তিবিদ মিল প্রদত্ত মতামতের প্রতিফলন দেখা যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রেক্ষাপট প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মিল প্রদত্ত মতামতের প্রতিফলন।

 

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

কার্ডেথ রীডের প্রকৃতিকে নিয়মানুবর্তি বলে মনে হয় না উক্তিটি উদ্দীপকের প্রেক্ষিতে অনেকটাই যৌক্তিক বলে মনে হয়। উদ্দীপকে দেখা যায় পহেলা ফাল্গুনের শুরুতে আকস্মিকভাবে বৃষ্টির দিন শুরু হলো যেটা সচরাচর ঘটে না এবং বৃষ্টির আমেজে শীতের শেষে এসে আবার শীত শুরু হলো যা প্রকৃতির নিয়মানুবর্তিতার ব্যতিক্রম। প্রাকৃতিক বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটি হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির অর্থ হলো প্রকৃতিতে অভিন্ন অবস্থায় অভিন্ন ঘটনা ঘটে। প্রতিষ্ঠিত সত্যের ভিত্তিতে কতিপয় দৃষ্টান্ত অনুসরণ করে সমগ্র বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের আকারগত ভিত্তি বলা হয়। বিভিন্ন যুক্তিবিদ বিভিন্ন ভাষায় এ নীতিকে ব্যক্ত করার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় কার্ভেথ রীড বলেন, বহুদিক দিয়েই প্রকৃতিকে নিয়মানুবর্তি বলে মনে হয় না। বস্তুসমূহের আকার, গঠন, বর্ণ ও অন্যান্য গুণের অন্তহীন তারতম্য রয়েছে, বায়ু ও আবহাওয়ার অনিশ্চয়তা প্রবাদবাক্যে পরিণত হয়েছে বাণিজ্য ও রাজনীতির উত্থান-পতন বিস্ময়ে ভরপুর। সুতরাং উদ্দীপকের প্রেক্ষিত কার্ডেথ রীডের উক্তিটি যথার্থ প্রমাণিত হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
144

Related Question

View All
উত্তরঃ

কোনো কার্যকে ঘটানোর জন্য যে সকল পূর্ববর্তী ঘটনার প্রয়োজন হয় তাদের সমষ্টিকে 'কারণ' বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.4k
উত্তরঃ

কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রাকৃতিক পরিবেশে কোনো ঘটনাকে, সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষণ করাই হলো 'নিরীক্ষণ'। আর কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে গবেষণাগারে যন্ত্রপাতির সাহায্যে উৎপাদিত ঘটনাবলির সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ হলো পরীক্ষণ। পরীক্ষণ এক ধরনের নিরীক্ষণ। পৃথিবীতে অনেক ঘটনা রয়েছে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নয়, যেমন- ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি। এগুলো নিরীক্ষণ ব্যতীত পরীক্ষণ করা। যায় না। পরীক্ষণের ক্ষেত্র কেবল গবেষণাগারে কিন্তু নিরীক্ষণের ক্ষেত্র সর্বত্র। এজন্য নিরীক্ষণের ব্যাপকতা পরীক্ষণ থেকে বেশি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
317
উত্তরঃ

উদ্দীপকে বাঁশঝাড় সম্পর্কে ইকবালের ভাবনা ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণের দিকটি নির্দেশ করা হয়েছে। নিরীক্ষণের মাধ্যমে আমরা অভিজ্ঞতার জগতের নানা বিষয় সম্পর্কে ধারণা লাভ করি। অর্থাৎ বিশেষ উদ্দেশ্যে প্রাকৃতিক পরিবেশে কোনো ঘটনাকে সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ হলো নিরীক্ষণ। নিরীক্ষণ সব সময় অ-ভ্রান্ত হয় না, ভ্রান্ত নিরীক্ষণও হয়। ভ্রান্ত নিরীক্ষণ বা নিরীক্ষণ জাতীয় অনুপপত্তিকে দুভাগে ভাগ করা হয়। ১. সদর্থক জাতীয় অনুপপত্তি, ২. নঞর্থক জাতীয় অনুপপত্তি। সদর্থক জাতীয় অনুপপত্তি হলো ভ্রান্ত নিরীক্ষণ। এটি দুই ধরনের- ১. ব্যক্তিগত, ২. সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। বাঁশঝাড় সম্পর্কে ইকবালের ভাবনা ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। কারণ ভ্রান্ত নিরীক্ষণ হলো তাই যা- যখন কোনো বস্তু যেরূপ তাকে সেভাবে না দেখে ভিন্নরূপে দেখা। ইকবাল বাঁশঝাড়কে বাঁশঝাড়রূপে না দেখে ভিন্নরূপ ভূত বলে মনে করে চিৎকার করে। এটি ব্যক্তিগত কারণ নিরীক্ষণে কেবল ব্যক্তিবিশেষের বেলায় প্রযোজ্য দেখা যাচ্ছে যে দুজন একসঙ্গে যাচ্ছেলো কিন্তু ইকবাল 'ভূত' বলে চিৎকার করলেও তামিম সে ভুল করেনি। অর্থাৎ ইকবালের সে ভ্রান্ত ধারণা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
233
উত্তরঃ

উদ্দীপকে তামিম এবং ইকবাল দুজনেই ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত নিরীক্ষণের শিকার। তামিমের ভ্রান্ত নিরীক্ষণ ছিল সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ এবং ইকবালের যে ভ্রান্ত নিরীক্ষণ ছিল তা হলো ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ।

নিরীক্ষণ হলো- যা কিছু আমরা প্রত্যক্ষ করি এবং যা কিছুকে আমরা মনের সম্মুখে রাখি। নিরীক্ষণজনিত ভুল হলো ভ্রান্ত নিরীক্ষণ। কোনো বস্তু বা ঘটনাকে যেভাবে দেখার কথা সেভাবে না দেখে ভিন্নভাবে বা ভুলভাবে দেখা হলো ভ্রান্ত নিরীক্ষণ। ইকবাল অন্ধকারে বাঁশঝাড় দেখে ভয়ে চিৎকার করে উঠে ভূত ভূত বলে। আসলে সেটি ভূত যে নয়, সেটি বাঁশঝাড় ছিল। তামিম, ইকবালকে সেটাই দেখালো এবং তাঁর ভুল ভাঙালো। ইকবালের এই ভ্রান্ত ধারণা ছিল ব্যক্তিগত। দুজন একসঙ্গে থেকেও ইকবাল বাঁশঝাড়কে ভূত মনে করলেও তামিম তা করেনি। সুতরাং ইকবালের বাঁশঝাড় সম্পর্কে যে ভুল ছিল তা হলো ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। তামিম, ইকবালের ব্যক্তিগত ভুল ভাঙালো কিন্তু সে যে ভুল করলো সেটা হলো সর্বজনীন ভুল। যে ভ্রান্ত নিরীক্ষণ কেবল ব্যক্তিবিশেষের বেলায় নয় বরং সকল ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য সেটা মূলত সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। উদ্দীপকে তামিমের মতো প্রায় সবাই বলে যে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে যার ফলে সন্ধ্যা হয়। সূর্য কখনো পশ্চিম আকাশে হেলে পড়ে না বরং পৃথিবী যেহেতু সূর্যের চারদিকে ঘুরে, সেহেতু একটা সময় আসে যখন পৃথিবীর একটা অংশ সূর্য থেকে আড়াল হয় এবং অন্ধকার ঘনিয়ে আসে। সুতরাং, তামিম ও ইকবালের ধারণা বা নিরীক্ষণ ভ্রান্ত নিরীক্ষণ। ইকবালের ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ এবং তামিমের যে ভ্রান্ত নিরীক্ষণ তা হলো সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
313
উত্তরঃ

যা কিছুকে আমরা প্রত্যক্ষ করি এবং যা-কিছুকে আমরা মনের সম্মুখে রাখি তাই হলো নিরীক্ষণ। 

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
605
উত্তরঃ

পরীক্ষণের সকল ক্ষেত্রে নিরীক্ষণ সম্ভব। নিরীক্ষণ ব্যতীত পরীক্ষণ সম্ভব নয়। কোনো বিষয় বা ঘটনাকে পরীক্ষণ করতে গেলে নিরীক্ষণ করতে হয়। অর্থাৎ পরীক্ষণ নিরীক্ষণের উপর নির্ভরশীল। পরীক্ষক পরীক্ষা কার্য চালাতে গেলে আগে নিরীক্ষণ করতে হয়। নিরীক্ষণ সুষ্ঠু ও নিশ্চিত হলেই কেবল পরীক্ষণকার্য সত্য হয় এবং সঠিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
342
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews