পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই শাসকগোষ্ঠী শুরু করে নানা বৈষম্যনীতি। তারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার হীন ষড়যন্ত্র করে। কিন্তু এদেশের ছাত্র-শিক্ষকসহ আপামর জনতা এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে, বিসর্জন দেয় বুকের তাজা রক্ত।

Updated: 9 months ago
উত্তরঃ

হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গেল। 

উত্তরঃ

জলপাই রঙের ট্যাঙ্ক কামানের গোলার তীব্র শব্দ নিয়ে শহরে প্রবেশ করেছিল বলে কবি সেটাকে দানব বলেছেন। 

'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বর্বর পাকিস্তানি যুদ্ধবাজদের নির্মমতার চিত্র প্রতিফলিত হয়েছে। তারা বাঙালিদের ওপর নির্মম অত্যাচার চালায়। ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ সাধারণ মানুষকে অকাতরে হত্যা করে। জলপাই রঙের ট্যাঙ্ক রাস্তায় নেমে আসে। ট্যাঙ্কের কামানের গোলায় ছাত্রাবাস, বস্তি সব ধ্বংস করে দেয়। রূপকথার দানবের মতো চিৎকার করতে করতে সেই ট্যাঙ্কগুলো ছুটে বেড়ায় শহরময়। এ প্রসঙ্গেই কবি জলপাই রঙের ট্যাঙ্ককে দানব বলেছেন।

উত্তরঃ

উদ্দীপকের যে ভাবটি 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় প্রতিফলিত হয়েছে তা হলো- পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে এদেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম।

যুগে যুগে ভিনদেশি, বিভাষী, বিজাতীয়রা এদেশে এসে নানা রকম শোষণ-অত্যাচার চালিয়েছে। এদেশের মাটির সোনার ফসলই তাদেরকে এখানে টেনে এনেছে। তারা যথাসময়ে লোভ-লালসা চরিতার্থ তথা এদেশের সম্পদ আহরণ করে আবার ফিরে গেছে। প্রতিবারই এদেশের উত্তরাধিকারীদের ভাগ্যে লেপন করে গেছে দুর্ভাগ্যের কালিমা।

উদ্দীপকে পাকিস্তানি শাসকদের বাংলা ভাষার ওপর নির্লজ্জ হস্তক্ষেপের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেদিন এদেশের ছাত্র-জনতা বর্বর পাকিস্তানি পুলিশের গুলিতে বুকের রক্তে রাজপথ রঞ্জিত করে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছেন। উদ্দীপকের এই ঐক্যবদ্ধ শক্তির ভাবটি আলোচ্য কবিতার ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিতায় 'স্বাধীনতা' অর্জনে আপামর বাঙালি নারী-পুরুষের সংগ্রামী চেতনা এবং তাঁদের মহান আত্মত্যাগের মহিমা তুলে ধরা হয়েছে। কবিতায় বর্বর পাকিস্তানি যুদ্ধবাজদের নির্মম অত্যাচার, হত্যা, ধর্ষণ, ধ্বংসলীলা উপেক্ষা করে সাধারণ মানুষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন করেছেন। তাই উদ্দীপকের ভাষার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামী চেতনার ভাব এবং 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতাকে পাওয়ার জন্য বাঙালির ঐক্যবদ্ধ সংগ্রামী চেতনার ভাব এক ও অভিন্ন।

উত্তরঃ

'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বর্ণিত দিকগুলোর একটিমাত্র দিক উদ্দীপকে ফুটে উঠেছে। মন্তব্যটি যথার্থ। 

স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। সেই অধিকার অর্জন করতে হলে মানুষকে অনেক ত্যাগ ও সংগ্রাম করতে হয়। সংগ্রাম ছাড়া স্বাধীনতা পাওয়া যায় না । স্বাধীনতাকে অর্থবহ করতে হলে দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকতে হয়।

উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বর্ণিত আত্মত্যাগের দিকটি ফুটে উঠেছে। রাষ্ট্রভাষা বাংলার পরিবর্তে উর্দু চাপিয়ে দেওয়াকে এদেশের আপামর জনতা মেনে নেয়নি, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। অবশেষে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। উদ্দীপকের এই বিষয়টি ছাড়াও কবিতায় যুদ্ধবাজ পাকিস্তানি সেনাদের নির্মম অত্যাচার, অমানবিক নির্যাতন, বিনা কারণে রাতের আঁধারে নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা, ধর্ষণ এবং ছাত্রাবাস, বস্তি, মানুষের ঘরবাড়ি সব ধ্বংস করে দেওয়া ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে।

'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতা অর্জনে আপামর বাঙালি নারী-পুরুষের সংগ্রামী চেতনা এবং তাদের মহান আত্মত্যাগের মহিমাকে তুলে ধরা হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর নির্মম গণহত্যা চালিয়েছে এবং তাদেরকে স্বাধীনতা অর্জনের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করে দিতে চেয়েছে। এ বিষয়টি উদ্দীপকে প্রকাশ পায়নি। এছাড়া স্বাধীনতার জন্য অপেক্ষায় থাকার মতো কোনো বিষয়ও সেখানে নেই। এসব দিক বিবেচনায় বলা যায়, কবিতায় বর্ণিত দিকগুলোর একটি দিক উদ্দীপকে ফুটে উঠেছে।

488

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

তোমাকে পাওয়ার জন্যে

আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?

আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?

তুমি আসবে বলে, হে স্বাধীনতা,

সাকিনা বিবির কপাল ভাঙল,

সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।

তুমি আসবে বলে, হে স্বাধীনতা,

শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো

দানবের মতো চিৎকার করতে করতে

তুমি আসবে বলে, হে স্বাধীনতা,

ছাত্রাবাস, বস্তি উজাড় হলো । রিকয়েললেস রাইফেল

আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র।

তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম ।

তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার

ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর ।

তুমি আসবে বলে, হে স্বাধীনতা,

অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের উপর ।

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে 

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?

আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?

স্বাধীনতা, তোমার জন্যে থুথুড়ে এক বুড়ো

উদাস দাওয়ায় বসে আছেন – তাঁর চোখের নিচে অপরাহ্ণের

দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল ।

স্বাধীনতা, তোমার জন্যে

মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে

নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের।

স্বাধীনতা, তোমার জন্যে

হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে

বসে আছে পথের ধারে ।

তোমার জন্যে,

সগীর আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক,

কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা,

মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি,

গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে,

রুস্তম শেখ, ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস 

এখন পোকার দখলে

আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে-বেড়ানো

সেই তেজি তরুণ যার পদভারে

একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে –

সেই তেজি তরুণ যার পদভারে

সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা।

পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত

ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,

নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক

এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।
                                                                               (সংক্ষেপিত)
 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews