পাপিয়া ঘরে পরার বস্ত্র ধৌতকরণে সবচেয়ে সহজলভ্য পরিষ্কারক ব্যবহার করেন। বাইরে পরার বস্ত্র ধৌতকরণে গুঁড়া সাবান, রিঠা ও আনুষঙ্গিক দ্রব্য ব্যবহার করেন। তিনি বলেন, বস্ত্র ধৌতকরণে আনুষঙ্গিক দ্রব্য বিশেষ ভূমিকা রাখে।

Updated: 9 months ago
উত্তরঃ

শুষ্ক ধৌতকরণে পেট্রোল বেশি ব্যবহৃত হয়।

উত্তরঃ

বস্ত্র পরিষ্কারক দ্রব্য হিসেবে ভিনেগার ব্যবহার করা হয়। ভিনেগার কাপড়ের অতিরিক্ত নীল দূর করে। তাছাড়া রঙিন কাপড়ের রং চটে গেলে পানিতে সামান্য ভিনেগার মিশিয়ে ঐ পানিতে কিছুক্ষণ রাখলে রং ফিরে আসে।

উত্তরঃ

পাপিয়ার ঘরে পরার বস্ত্র ধৌতকরণে সবচেয়ে সহজলভ্য পরিষ্কারক দ্রব্য ব্যবহার করেন। তিনি যে পরিষ্কারকটি ব্যবহার করেন তা হলো সাবান। সাবানের গুণাগুণ হলো- 

১. সাবান একটি সহজলভ্য উত্তম পরিষ্কারক উপকরণ। 

২. সাবান দেখতে হলদে বা গাঢ় রঙের হবে না। 

৩. সাবান এমন শক্ত হবে যাতে আঙ্গুলের সাহায্যে চাপ দিলে গর্ত না হয়। 

৪. সাবানের গা মসৃণ হবে। 

৫. সাবান পানির প্রসারণ ক্ষমতা ও ভিজাবার ক্ষমতা বাড়ায়। 

৬. সাবান কাপড়ের ময়লা বের করে ধরে রাখে, পানি দিয়ে ধুলে ময়লাসহ সাবান ধুয়ে যায় এবং কাপড় পরিষ্কার হয়ে ওঠে।

উত্তরঃ

পাপিয়ার মন্তব্যটি হচ্ছে বস্তু ধৌতকরণে আনুষঙ্গিক দ্রব্য বিশেষ ভূমিকা রাখে। তার এ মন্তব্যটি যৌক্তিক। 

বস্তু ধৌতকরণে পরিষ্কারক দ্রব্য ছাড়াও বিভিন্ন আনুষঙ্গিক দ্রব্য ব্যবহার করা হয়। যেমন- বোরাক্স। এর জলীয় দ্রবণ ক্ষারীয়। তাই কাপড়ে কাঠিন্য ও ঔজ্জ্বল্য সৃষ্টি করতে বোরাক্স ব্যবহার করা হয়। এটি কাপড়ে দাগ তুলতেও ব্যবহৃত হয়। এছাড়া স্টার্চ ব্যবহারে কাপড়ের স্বাভাবিক কাঠিন্য এবং উজ্জ্বলতা ফিরে আসে। এটি ব্যবহারের ফলে কাপড় সহজে ময়লা হয় না। রেশম বস্ত্রের কাঠিন্য সৃষ্টি করতে এবং বস্ত্রের উজ্জ্বলতা আনতে গঁদ ব্যবহৃত হয়। নীল ব্যবহারের ফলে কাপড়ের হলদে ভাব কেটে নীলাভ শুভ্রতা দেখা দেয়। কাপড়ে মোলায়েমকারক ব্যবহার করলে কাপড় নরম ও কোমল থাকে।

কোনো সংক্রামক রোগ থেকে আরোগ্য লাভ করার পর ব্যবহৃত জামাকাপড় জীবাণুমুক্ত করার জন্য জীবাণুনাশক উপকরণ দিয়ে ধোয়া হয়। যেমন- ক্লোরিন, ব্লিচিং। ভিনেগার কাপড়ের অতিরিক্ত নীল দূর করার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া রঙিন কাপড়ের রং চটে গেলে পানিতে সামান্য ভিনেগার মিশিয়ে ঐ পানিতে কিছুক্ষণ রাখলে রং ফিরে আসে। রঙিন কাপড়ের কাচা রং পাকা করার জন্য লবণ ব্যবহার করা হয়। 

সুতরাং, পাপিয়া যৌক্তিক কারণেই বলেন, বস্ত্র ধৌতকরণে আনুষঙ্গিক দ্রব্য বিশেষ ভূমিকা রাখে।

137

পোশাক ব্যক্তির সৌন্দর্যবোধ, রুচি এবং ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরে। নিজের পছন্দমতো পোশাক শুধু ক্ৰয় করলেই চলে না। বরং পোশাকের কর্মউপযোগী টেকসই রাখতে হলে পোশাকের যত্ন অপরিহার্য হয়ে পড়ে। ক্রমাগত পরিধানের ফলে নতুন পোশাক পুরানো জীর্ণ হয়ে পড়ে। এমন পুরানো বা জীর্ণ বস্ত্র বা পোশাককে উপযুক্ত সংস্কারের সাহায্যে নতুনভাবে ব্যবহারোপযোগী করে তোলা যায়। অনেক সময় পোশাকে দাগ লেগে পোশাকটির সৌন্দর্য বিনষ্ট হয়। এই ধরনের ক্ষতি কমানোর জন্য বিভিন্ন পদ্ধতিতে পোশাকের দাগ উঠিয়ে ফেলা উচিত।

পোশাকের স্থায়িত্ব, সৌন্দর্য ব্যবহারোপযোগিতা বজায় রাখার জন্য যথাযথভাবে যত্ন নেওয়া প্রয়োজন সঠিক নিয়মে যত্ন নিলে কাপড়চোপড় অনেক দিন টেকে, সুন্দর অবস্থায় থাকে এবং অর্থের সাশ্রয় হয়। পরিষ্কার পরিপাটি পোশাক দেহ মনের সুস্থতা বজায় রাখে

Related Question

View All
উত্তরঃ

করেশম বস্ত্রের কাঠিন্য ঠিক করতে গঁদ অথবা এরারুটের তৈরি মাড় ব্যবহার করা হয়।

573
উত্তরঃ

পোশাককে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার জন্য রিফু করা হয়। 

পোশাকের কোনো স্থানে খোঁচা লেগে ছিঁড়ে বা ফেঁসে গেলে, ছেঁড়া স্থানে পড়েন সুতা সূক্ষ্ম ও নিপুনভাবে সুঁচের সাহায্যে ভরে দেওয়াকে রিফু বলে। রিফু করে ছেঁড়া বা ফেঁসে যাওয়া পোশাকটি পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা যায়।

941
উত্তরঃ

নাইলন ও পলিয়েস্টার কৃত্রিম তন্তু বলে নষ্ট হয়নি। যেসব তত্ত্ব প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়, মানুষ বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদির সংমিশ্রণ ঘটিয়ে তৈরি করেছে সেগুলোকে কৃত্রিম তন্তু বলে। যেমন- নাইলন, পলিয়েস্টার ইত্যাদি।

রূপা কাপড় ধোয়ার সময় কমলা রঙের রেশমি কাপড়ের সাথে সাদা রঙের ব্লাউজ এবং পলিয়েস্টার, নাইলনের কিছু কাপড় একসাথে ধৌত করেন। ধোয়ার পর তিনি দেখলেন সাদা ব্লাউজটি সংকুচিত হয়ে গেছে। আবার কমলা রঙের রেশমি কাপড়ের রং উঠে গেছে। কিন্তু নাইলন, পলিয়েস্টারের কাপড়গুলো নষ্ট হয়নি। কারণ এগুলো কৃত্রিম তন্তুর কাপড়। এসব সিনথেটিক তন্তুর বস্ত্রাদি পানিতে ভিজিয়ে রাখলে সহজে নষ্ট হয় না এবং রংও উঠে না। রেশমি, পশমি বা সুতির কাপড় ধোয়ার সময় যেমন সাবধানতা বা নিয়ম মেনে পরিষ্কার করতে হয়, নাইলন ও পলিয়েস্টার কাপড় ধোয়ার জন্য তেমন প্রয়োজন হয় না। এই সমস্ত বস্ত্রাদি বেশি ময়লা হলে ইষদুষ্ণ সাবান পানিতে ভিজিয়ে রাখলে সহজে পরিষ্কার করা যায়।

সুতরাং, নাইলন ও পলিয়েস্টার কাপড়ের রং সহজে উঠে না এবং ইষদুষ্ণ পানিতে কুঞ্চন হয় না বিধায় রূপার কাপড়গুলো নষ্ট হয়নি।

465
উত্তরঃ

রূপার রঙিন রেশমি বস্তুটি যথাযথ নিয়মে ধোয়াটাই যুক্তিযুক্ত ছিল- আমি এর সাথে একমত। 

রেশমি কাপড় দুই ভাবে ধোয়া যায়; পানি দিয়ে এবং শুষ্ক পদ্ধতিতে যে পদ্ধতিতেই রেশমি কাপড় ধোয়া হোক না কেন তা যথাযথ বা উপযুক্ত নিয়মে করা উচিত। তাহলে কাপড়ের কোনো ক্ষতি হয় না।

রেশমি কাপড় বেশ দামি। এ কাপড়ে রং লেগে বা উঠে নষ্ট হয়ে গেলে তা পরার অযোগ্য হয়ে পড়ে। তাই রেশমি বস্ত্র ধোয়ার আগেই তার ময়লার ধরন, রং, আকার-আকৃতি ও আয়তন বিবেচনা করে ধোয়া উচিত। ধোয়ার সময় সাদা ও রঙিন রেশমি বস্ত্র আলাদা করে নিতে হয়। রূপা তার রেশমি বস্তুটি আলাদা করে মৃদু গরম পানি এবং কম ক্ষারযুক্ত সাবান দিয়ে ধুতে পারতেন। যেহেতু তার রেশমি বস্তুটি থেকে রং উঠেছে, তাই ময়লা ও সাবান দূর করার পর ঠান্ডা পানিতে প্রতি গ্যালনে বড় এক চামচ লবণ ও সমপরিমাণ ভিনেগার মিশিয়ে নিতে পারতেন। এতে রেশমি বস্ত্রটির উজ্জ্বলতা বজায় থাকত। 

অর্থাৎ, উপরিউক্ত নিয়মে রূপা তার রেশমি কাপড়টি ধৌত করলে তা ভালো থাকত।

449
904
উত্তরঃ

পোশাকের পরিচ্ছন্নতার সাথে দেহের সুস্থতা ওতপ্রোতভাবে জড়িত। 

পোশাক মানুষের দেহের সাথে সংলগ্ন থাকে এবং পরিচ্ছন্নতাকে সংরক্ষণ করে। অপরিচ্ছন্ন পোশাক দৈহিক পরিচ্ছন্নতাকে বাধাগ্রস্ত করে। তাই দেহের পরিচ্ছন্নতার জন্য পোশাক-পরিচ্ছদের পরিচ্ছন্নতা প্রয়োজন।

1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews