যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণসংক্রান্ত নিয়মনীতি লেখা থাকে তাকে সমবায় সমিতির উপবিধি বলে।
'একতাই বল' সমবায় সমিতির একটি মূলনীতি। একতাই বল এ মূলমন্ত্রের ওপর ভিত্তি করে সমবায় সমিতি গঠিত হয়।
সাধারণত দরিদ্র ও সমমনা ব্যক্তিগণ ভবিষ্যতের আশায় নিজেদের সীমিত সামর্থ্যকে একত্রিত করে সমবায় গঠন করে। নিজেদের অর্থনৈতিক কল্যাণ অর্জনের একক প্রচেষ্টায় সামর্থ্য নেই বিধায় সমবায়ীদেরকে সফলতা লাভের জন্য সকল সময়েই ঐক্যবদ্ধ থাকতে হবে।
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি উৎপাদক সমবায় সমিতি।
কতিপয় উৎপাদক, নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয়কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।
উদ্দীপকে পাবনার বিল্লালসহ ৫০ জন তাঁতি মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। যেহেতু তাঁত উৎপাদনকারীগণ একত্রিত হয়ে উৎপাদন ও বিক্রয়ে নানান সুবিধা ভোগের উদ্দেশ্যে উত্ত সমবায় সমিতিটি গড়ে তুলেছেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি উৎপাদক সমবায় সমিতি
উদ্দীপকে বর্ণিত সমবায় সংগঠনটিতে বিভিন্ন তহবিলে (সংরক্ষিত তহবিল ও উন্নয়ন তহবিল) টাকা সংরক্ষণের পরিমাণ আইন মোতাবেক ন্যূনতম পরিমাণের চেয়েও অধিক যা সদস্যদের সিদ্ধান্ত সাপেক্ষে সমর্থনযোগ্য।
সমবায়ের বিধান অনুযায়ী অর্জিত মুনাফার একটা নির্দিষ্ট অংশ বাধ্যতামূলক সংরক্ষণকে সঞ্চিতি সংরক্ষণ এবং এরূপ নীতিকে সঞ্চিতি সংরক্ষণের নীতি বলে। ২০০১ সালের সমবায় আইনের বিধান অনুযায়ী অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত (Reserve) তহবিলে এবং ৩% উন্নয়ন (Development) তহবিলে সংরক্ষণ করতে হয়। তবে উল্লেখ্য যে, সদস্যদের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক ন্যূনতম হারের চেয়েও বেশি অর্থ তহবিলে রাখা যায় যা আইনের লঙ্ঘন নয়।
উদ্দীপকে পাবনার বিল্লালসহ ৫০ জন তাঁতি মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। চতুর্থ বছরে মোট মুনাফা ১,০০,০০০ টাকা হতে ৩৫,০০০ টাকা তাদের সংরক্ষিত তহবিলে এবং ১৫,০০০ টাকা উন্নয়ন তহবিলে জমা করেন। কিন্তু সমবায় আইন অনুযায়ী সংরক্ষিত তহবিলে ন্যূনতম জমা রাখতে হবে অর্জিত মুনাফার ১৫% অর্থাৎ (১,০০,০০০ × ১৫%) = ১৫,০০০ টাকা। আর উন্নয়ন তহবিলে জমা রাখতে হবে অর্জিত মুনাফার ৩% অর্থাৎ (১,০০,০০০ × ৩%) = ৩,০০০ টাকা। সংরক্ষিত তহবিলে ন্যূনতম ১৫% ও উন্নয়ন তহবিলে ন্যূনতম ৩% রাখার কথা, তারা রেখেছে যথাক্রমে ৩৫% ও ১৫%। তবে সদস্যদের সিদ্ধান্ত নিয়ে ন্যূনতম হারের বেশি তহবিল সংরক্ষণ করা যেতে পারে।
সুতরাং উদ্দীপকে বর্ণিত সংরক্ষিত তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ হবে ন্যূনতম ১৫,০০০ টাকা এবং উন্নয়ন তহবিলে সংরক্ষণের পরিমাণ হবে ন্যূনতম ৩,০০০ টাকা। তবে সদস্যদের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক ন্যূনতম হারের চেয়েও অধিক তহবিল সংরক্ষণ করা যেতে পারে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!