পাবেলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 11 months ago
উত্তরঃ

উদ্দীপকে পাভেলের মাদকাসক্তি সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ, নেওয়া যেতে পারে বলে আমি মনে করি।

মাদকাসক্তি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা সবচেয়ে কার্যকর। এজন্য সমাজে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ মাদক প্রতিরোধে ভূমিকা পালন করতে পারে। তাছাড়া সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, পোস্টার, বিলবোর্ড ও লিফলেট ইত্যাদির মাধ্যমে মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে। সুস্থ বিনোদনের প্রতি শিশু-কিশোরদের আকর্ষণ তৈরি করতে হবে। মাদকাসক্তি প্রতিরোধে বিদ্যমান আইনি পদক্ষেপগুলো গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি মাদক উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে।

পরিশেষে বলা যায়, এসব পদক্ষেপের মাধ্যমে মাদকাসক্তি প্রতিরোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
96

সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটি অবস্থা, যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে। তার মধ্যে কিশোর অপরাধ ও মাদকাসক্তি দুটি বড় সমস্যা। বর্তমানে এ দুটি সমস্যা সবার জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-
• কিশোর অপরাধের ধারণা ব্যাখ্যা করতে পারব;
• কিশোর অপরাধের কারণ ও প্রভাব বর্ণনা করতে পারব;
• কিশোর অপরাধ প্রতিকারের উপায় সম্পর্কে বর্ণনা করতে পারব;
• মাদকাসক্তির ধারণা ব্যাখ্যা করতে পারব;
• মাদকাসক্তির কারণ ও প্রভাব বর্ণনা করতে পারব;
• মাদকাসক্তি প্রতিরোধের উপায় সম্পর্কে বর্ণনা করতে পারব; সমাজ জীবনে কিশোর অপরাধ ও মাদকাসক্তির প্রভাব সম্পর্কে সচেতন       হব এবং এসব সমস্যা সমাধানের উপায় খুঁজব এবং শৃঙ্খলাপূর্ণ আচরণে উদ্বুদ্ধ হব।

Related Question

View All
উত্তরঃ

সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটি অবস্থা, যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
201
উত্তরঃ

বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে। তার মধ্যে কিশোর অপরাধ ও মাদকাসক্তি দুটি বড়ো সমস্যা। বর্তমানে এ দুটি সমস্যা সবার জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
250
উত্তরঃ

সাধারণভাবে রাষ্ট্র বা সমাজ স্বীকৃত নয় এমন কজকে অপরাধ বলে। অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ। কিশোর বয়সে এরা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে বলেই তারা কিশোর অপরাধী।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
206
উত্তরঃ

বিভিন্ন দেশের সমাজবিজ্ঞানী ও আইনবিদদের মধ্যে কিশোর অপরাধের বয়স নিয়ে মতপার্থক্য রয়েছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়। অন্যদিকে, পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধীর বয়স ৭ থেকে ১৮ বছর। আর জাপানে এ বয়সীমা ১৪ থেকে ২০ বছর।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
225
উত্তরঃ

আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ দারিদ্র্য। দরিদ্র পরিবারের কিশোরদের অনেক সাধ বা ইচ্ছাই অপূর্ণ থেকে যায়। এর ফলে তাদের মধ্যে বাড়ে হতাশা এবং এ হতাশাই তাদের অপরাধের দিকে ঠেলে দেয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
247
উত্তরঃ

বাড়ির বাইরে বা কর্মস্থলে অতি ব্যস্ততার কারণে মাতাপিতার পক্ষে তাদের সন্তানদের যথেষ্ট সময় বা মনোযোগ দিতে না পারা, আদর-যত্নের অভাব, মাতাপিতার অকালমৃত্যু বা বিবাহবিচ্ছেদ এমনকি অভিভাবকদের অতিরিক্ত শাসনের কারণেও অনেক কিশোর ধীরে ধীরে অপরাধী হয়ে ওঠে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
156
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews