বিভিন্ন জনসংখ্যাগত চলক যেমন- বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবন-চক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম, বর্ণ এবং জাতীয়তার ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করাকে জনসংখ্যাগত বিভক্তিকরণ বলে।
যথাযথ বাজার বিভক্তিকরণের মাধ্যমে বিপণনকারী সাফল্য অর্জন করে"- উক্তিটি সঠিক।
ক্রেতা এবং পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে সমগ্র বাজারকে বিভিন্ন উপবিভাগে ভাগ করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলে। সাধারণভাবে ক্রেতা বা ভোক্তাদের আয়, রুচি, চাহিদার প্রকৃতি, ব্যবহারের ধরন, ক্রয় আচরণ, ক্রয় ক্ষমতা, বয়স, লিঙ্গ ইত্যাদিতে পার্থক্য দেখা যায়। ভোক্তাদের এসব পার্থক্যের ভিত্তিতে বিপণনকারীকে বাজার বিভাজন করতে হয়। এক্ষেত্রে যে বিপণনকারী যথাযথ উপায়ে বাজার বিভক্তিকরণ করতে পারেন তিনিই বাজারে সর্বাধিক সাফল্য অর্জন করতে পারেন।
উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি যাদের নিকট পণ্য বিক্রয় করে তারা ভোক্তাবাজারের অন্তর্গত।
চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তাবাজার বলে। ভোক্তাবাজারের ক্রেতারা নিজের অথবা পরিবারের অন্যান্য সদস্যদের ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে থাকে।
উদ্দীপকের 'পারমিতা ইলেক্ট্রনিকস' এক্সক্লুসিভ মডেলের এলইডি টেলিভিশন বিপণন করে। তারা ভোক্তাদের আর্থিক দিক বিবেচনায় রেখে টেলিভিশনের জন্য যথাক্রমে ৪০,০০০; ৬০,০০০ এবং ৮০,০০০ টাকা মূল্য নির্ধারণ করে। উক্ত টেলিভিশন বিক্রয়ের জন্য তারা দেশের বিভিন্ন স্থানে পরিবেশক নিয়োগ দেন। এসব পরিবেশকরা বিক্রয়ের বিপরীতে নির্দিষ্ট হারে কমিশন পেয়ে থাকেন। এক্ষেত্রে ভোক্তাবাজারের প্রকৃত সদস্যদেরকে কেন্দ্র করেই পারমিতা ইলেক্ট্রনিকস তাদের যাবতীয় কর্মকান্ড সম্পন্ন করছে।
পারমিতা ইলেক্ট্রনিকস' বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি কার্যকরভাবে ব্যবহার করতে না পাবার কারণে কাঙ্খিত বিক্রয় লক্ষ্যে পৌছাতে পারেনি।
পণ্য সম্পর্কে তথ্য ভোক্তা বা ক্রেতাকে অবহিত করে উক্ত পণ্য ক্রয়ে তাদেরকে আগ্রহী করে তোলার প্রচেষ্টাকে প্রসার বলে। সাধারণত বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ এবং প্রত্যক্ষ বিপণন বিপণনের প্রসারমূলক কর্মকান্ড হিসেবে গণ্য হয়। বর্তমান।
প্রতিযোগিতামূলক বিপণন পরিবেশে যথাসময়ে সঠিক প্রসার কৌশল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্দীপকের 'পারমিতা ইলেক্ট্রনিকস' বিগত কয়েক বছর ধরে সারাদেশে পরিবেশক নিয়োগের মাধ্যমে ৩২, ৪০ এবং ৪৮ ইঞ্চির টেলিভিশন বিপণন করে আসছে। কোম্পানি উক্ত তিন ধরনের টেলিভিশনের জন্য আলাদাভাবে মূল্যও নির্ধারণ করেছে। কিন্তু এসব তথ্য সম্পর্কে ক্রেতাদের কোনো ধারণা না থাকার কারণে কোম্পানিটি টেলিভিশন বিক্রয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। এক্ষেত্রে তারা যদি বিপণন মিশ্রণের অন্যতম উপাদান প্রসারের অন্তর্গত বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার এবং জনসংযোগের মাধ্যমে পণ্যের পরিচিতি ক্রেতাদের সামনে তুলে ধরতে পারতেন তাহলে নিশ্চয় তাদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত হতো। পাশাপাশি তাদের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনও সহজতর হতো।
সুতরাং সবদিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণের প্রসার উপাদানগুলো কার্যকরভাবে ব্যবহার করতে না পারার কারণেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয় নি।
Related Question
View Allচূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যারা পণ্য ক্রয় করে তাদের - সমন্বয়ে গঠিত বাজারকে ভোক্তাবাজার বলে।
যে সকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহ দেওয়ার জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে শিল্প বাজার বা ব্যবসায় বাজার বলে। এ বাজারকে আবার উৎপাদকের বাজারও বলা হয়।
শিল্প বাজারের ক্রেতারা হলো উৎপাদক। এরা পণ্যের নতুন উপযোগ সৃষ্টির জন্য পণ্য ক্রয় করে। বিশ্বের প্রতিটি মানুষ ভোক্তা হওয়ার কারণে তারা কোনো না কোনোভাবে ভোক্তা বাজারের সদস্য। কিন্তু শিল্প বাজারের সদস্যরা উৎপাদন কিংবা পুনঃবিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে। তাই শুধুমাত্র উৎপাদক এবং মধ্যস্থব্যবস্থায়ীরাই এ বাজারের সদস্য। এ কারণে শিল্প বাজারের সদস্য সংখ্যা ভোক্তা বাজারের চেয়ে কম হয়।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভোক্তাবাজারের জন্য পণ্য বিপণন করছে।
চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যারা পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তাবাজার বলে।
উদ্দীপকের 'নাইগা' জাপানের একটি প্রখ্যাত মোটরগাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন ও বাজারজাত করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি সমাজের বিভিন্ন শ্রেণির চূড়ান্ত ক্রেতাদের উদ্দেশ্যে গাড়ি উৎপাদন ও বাজারজাত করে থাকে; যারা ভোক্তাবাজারের প্রকৃত সদস্য। এ অর্থে বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভোক্তাবাজারের জন্য পণ্য বিপণন করছে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের অন্তর্গত জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহার করেছে তা সঠিক হয়েছে।
বিভিন্ন জনসংখ্যাবিষয়ক চলক যেমন- বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম-বর্ণ এবং জাতীয়তার ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করাকে জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণ বলে। জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণের ক্ষেত্রে জনগণের আয় ও ব্যয়ধাঁচ অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
উদ্দীপকের 'নাইগা' জাপানের একটি প্রখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চমধ্যবিত্ত, এবং মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন ও বাজারজাত করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি সমাজের মানুষের আয়কে ভিত্তি হিসেবে ধরে বাজার বিভক্তিকরণ করেছে; যা বাজার বিভক্তিকরণের জনসংখ্যাভিত্তিক। বিভক্তিকরণের অন্তর্গত। এতে সমাজের সকল শ্রেণির মানুষ গাড়ি ক্রয় করতে পারবে এবং প্রতিষ্ঠানটিও কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবে।
সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের জনসংখ্যাভিত্তিক যে ভিত্তি ব্যবহার করেছে তা সঠিক ও বাস্তবসম্মত হয়েছে বলে আমি মনে করি।
ভোক্তাদের সন্তুষ্টিবিধানের উদ্দেশ্যে পণ্য, মূল্য, বণ্টন ও প্রসারের কাঙ্ক্ষিত সংমিশ্রণকে বিপণন মিশ্রণ বলে।
বিপণনে 'ভোক্তাই রাজা' এ মতবাদের ভিত্তিতে বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদের ঘিরেই সম্পাদিত হয় বিধায় ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়।
বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তাদের প্রয়োজনগুলোর ওপর অধিক গুরুত্ব দিতে হয়। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। ক্রেতার প্রয়োজন, পছন্দ, অগ্রাধিকার ইত্যাদি চিহ্নিতকরণের জন্য বিপণন মিশ্রণের হাতিয়ারগুলো ব্যবহার করা হয়।
বিপণন কর্মসূচি উন্নয়নের জন্য পণ্য, মূল্য, বণ্টনপ্রণালি এবং প্রসার কর্মসূচির সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হয়, যা ভোক্তাকেন্দ্রিক।
বিষয়টি নিম্নে চিত্রের মাধ্যমে দেখানো হলো:

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!