পার্সোনা নন-গ্রাটা শব্দের আক্ষরিক অর্থ অবাঞ্চিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি । কূটনীতিতে পার্সোনা নন গ্রাটা বলতে এমন বহির্দেশীয় ব্যক্তিকে বোঝায় যার নির্দিষ্ট কোন একটি রাষ্ট্রে অবস্থান ও প্রবেশ ঐ রাষ্ট্রের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংক্ষেপে পার্সোনা নন গ্রাটা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি গ্রাহক রাষ্ট্র কর্তৃক অগ্রহণযোগ্য ও অবাঞ্চিত ঘোষিত হয়েছে। এ ধরনের ব্যক্তি অবাঞ্চিত বলে ঘোষিত হলেই ঐ দেশ থেকে 'প্রত্যাহারযোগ্য' বলে বিবেচিত হবে।
Related Question
View Allউন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিদেশী বিনিয়োগ আহরণ, দক্ষ জনশক্তি রফতানি বৃদ্ধি এবং নতুন বাজার সম্প্রসারণের মাধ্যমে আর্থিক বুনিয়াদের ভিত্তি আরও মজবুত করার জন্য বিভিন্ন স্তরে যোগাযোগ বাড়ানোই অর্থনইতিক কূটনীতি।
পারসোনা নন গ্রাটা বলতে বুঝায় অবাঞ্চিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি
ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের স্বীকৃতি দেয় মেধাস্বত্ব-বিষয়ক বৈশ্বিক সংস্থা World Intellectual Property Organization (WIPO) সাধারণত ত ভৌগলিক ভৌগলিক নির্দেশক নিবন্ধন দেয়। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য জামদানি শাড়ি।
চেকবুক ডিপ্লোমেসি (Checkbook Diplomacy): এটিএমন একটি কূটনীতি যেখানে কোনো শক্তিশালী রাষ্ট্র অর্থনৈতিক অনুদান, বড় বিনিয়োগ বা সহজ শর্তে বিশাল অংকের ঋণের প্রলোভন দেখিয়ে অন্য দেশের রাজনৈতিক বা ভূ-কৌশলগত সমর্থন আদায় করে। চীনকে এই কূটনীতির বর্তমান প্রবর্তক বলা হয়।
- অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব ও বিশ্লেষণ: অবকাঠামো উন্নয়ন ও দ্রুত প্রবৃদ্ধি: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে অভ্যন্তরীণ সঞ্চয় কম, সেখানে এই কূটনীতির অধীনে প্রাপ্ত অর্থ মেগা প্রজেক্ট (সেতু, গভীর সমুদ্র বন্দর, রেল সংযোগ) বাস্তবায়নে গেম-চেইঞ্জার হিসেবে কাজ করে।
- বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণ: উন্নত অবকাঠামো তৈরি হলে বৈশ্বিক বিনিয়োগকারীরা ওই দেশে বিনিয়োগে আগ্রহী হয়, যা কর্মসংস্থান ও রপ্তানি আয় বাড়ায়।
- ঝুঁকি বিশ্লেষণ (Debt Trap): উত্তরের এই অংশে 'ঋণের ফাঁদ' নিয়ে গভীর বিশ্লেষণ থাকা চাই। যদি ঋণের টাকা অনুৎপাদনশীল খাতে ব্যয় হয়, তবে তা শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের মতো সার্বভৌমত্ব সংকটের কারণ হতে পারে।
- ভূ-রাজনৈতিক দরকষাকষি: এর মাধ্যমে একটি দেশ বড় শক্তিগুলোর সাথে দরকষাকষির সক্ষমতা অর্জন করে। যেমন: বাংলাদেশ একইসাথে চীন, ভারত ও জাপানের বিনিয়োগের মধ্যে ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!