পিতৃহীন দরিদ্র তরুণ আজমলকে তার মামা একটি মোবাইল ফোন কিনে দেন। নিজ গ্রামের বাজারের এক প্রান্তে একটি ছাপড়া ঘর বানিয়ে মোবাইল নিয়ে বসে সে। লোকজন প্রয়োজনের মুহূর্তে অর্থের বিনিময়ে তার মোবাইলে কথা বলে উপকৃত হয়। লোকজনের চাহিদার কথা মাথায় রেখে সে রিচার্জের ব্যবস্থা নেয়। পরবর্তীতে একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করে অধিক মুনাফা অর্জনে সক্ষম হয়। তার বন্ধু নান্টুও পাশের গ্রামে একইরকম ব্যবসায় করার উদ্যোগ নেয়।

Updated: 10 months ago
উত্তরঃ

সুস্থ, নিষ্ঠাবান, কর্মতৎপরসহ নির্দিষ্ট কাজে অভিজ্ঞ পারদর্শী ব্যক্তি বা শ্রমিককে দক্ষ শ্রমশক্তি বলে।

উত্তরঃ

ব্যবসায়িক পরিবেশের অন্যতম উপাদান হলো আন্তর্জাতিক পরিবেশ। আমদানি-রপ্তানি বাণিজ্য, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, বৈদেশিক বাণিজ্যনীতি, লাইসেন্সিং ও ফ্রাঞ্চাইজিং, ব্যবস্থাপকীয় চুক্তি, সরাসরি বৈদেশিক বিনিয়োগ ইত্যাদির সমন্বয়ে আন্তর্জাতিক পরিবেশ গঠিত। দুটি স্বাধীন রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে এ পরিবেশের সূচনা হয়।

উত্তরঃ

উদ্দীপকে আজমলের ভাগ্য পরিবর্তনে প্রযুক্তিগত পরিবেশের প্রভাব দেখা যায়।

বিজ্ঞান ও প্রযুক্তিগত উপাদান যা বিনিয়োগকে প্রভাবিত করে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে।

উদ্দীপকে পিতৃহীন দরিদ্র তরুণ আজমলের ভাগ্য ছিল নিয়তির ওপর নির্ভরশীল। তার মামার কিনে দেওয়া মোবাইলকে পুঁজি করে সে গ্রামের বাজারে একটি ছোট দোকান দেয়। সবাই টাকার বিনিময়ে মোবাইলে কথা বলে। সে সেখান থেকে আয় করা শুরু করে। শুধু তাই নয়, সে মোবাইল রিচার্জ, ইন্টারনেট কানেকশনের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করে তার আয় বাড়াতে থাকে। প্রযুক্তির সহায়তায় তার এ অগ্রযাত্রা অন্যদের জন্যও অনুকরণীয় হয়। এভাবে প্রযুক্তিগত পরিবেশের উপাদান অর্থাৎ মোবাইলের ব্যবহার, রিচার্জ ও ইন্টারনেট সংযোগ প্রভৃতি প্রযুক্তির মাধ্যমে আজমল তার ভাগ্য পরিবর্তন করে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে আজমলের ভাগ্য পরিবর্তনে প্রযুক্তিগত পরিবেশের প্রভাব দেখা যায়।

উত্তরঃ

উদ্দীপকে আজমল ও নান্টুরা প্রযুক্তিকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করে নিজের আয় নিশ্চিত করার পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখার মাধ্যমে সমাজকে প্রভাবিত করছে।

উদ্দীপকে আজমলের প্রযুক্তির সহায়তায় অর্জন করা সাফল্যে নান্টু উদ্বুদ্ধ হয়ে প্রযুক্তির মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। তাদের নেওয়া প্রযুক্তিগত উদ্যোগে নিজেদের আয় বৃদ্ধি নিশ্চিত করেছে পাশাপাশি মানুষের মধ্যে প্রযুক্তিগত বিভিন্ন সেবা বিতরণ করে মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করেছে, যা এলাকার যোগাযোগ উন্নয়নে ব্যাপক অবদান রাখছে।

যোগাযোগ, তথ্য সংগ্রহ, বিভিন্ন সমস্যার সমাধানসহ অনেক ধরনের সেবা যা আগে গ্রামবাসীরা কল্পনাও করত না, প্রযুক্তির মাধ্যমে সেগুলো হাতের নাগালে পাওয়া যাচ্ছে। এতে কৃষক, ছাত্রছাত্রী, গৃহবধূ, প্রবাসী সবাই উপকৃত হচ্ছে। বস্তুত আয়ের উৎস, জীবনযাত্রার মান বৃদ্ধি, বিভিন্ন সেবা প্রাপ্তি প্রভৃতির বৈপ্লবিক পরিবর্তনে আজমল ও নান্টুদের নেওয়া উদ্যোগ সমাজকে প্রভাবিত করছে।

109

বলা হয় মানুষ পরিবেশের দাস। জন্ম থেকে মৃত্যু অবধি পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষকে চালিত করে । আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। অপরদিকে ব্যবসায় পরিবেশ সামগ্রিক পরিবেশের একটি অংশ, যা শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ মুক্তবাজার অর্থনীতির যুগে ব্যবসায়ের সাফল্য অর্জন সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যবসায়ের পরিবেশের উপর। যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে তার সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের কার্যাবলিকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • ব্যবসায় পরিবেশের ধারণা।
  • ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান।
  • ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব ।
  • ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর মধ্যে কোনগুলো বাংলাদেশে অনুকূল বা প্রতিকূল তা চিহ্নিতকরণ।
  • বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা ।
  • বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের পথে বিদ্যমান সমস্যাগুলো দূর করার উপায় চিহ্নিতকরণ ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews