পিয়ালের বিদ্যালয়ের কার্যাবলির প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশে ইউনেস্কোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৯৯৯ সালের ১৭ই নভেম্বর এ সংস্থা বাংলাকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দিয়েছে। ১৯৭২ সালে বাংলাদেশ ইউনেস্কোর সদস্যভুক্ত হয়। তাদেরই সহযোগিতায় ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কো কমিশন গঠন করে। এ সংস্থা কমিশন বাংলাদেশে ইউনেস্কোর কর্মসূচি বাস্তবায়নে সাহায্য করে। এ সংস্থা বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূর করা, বিশেষ করে বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান, শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণেও এ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন- সম্প্রতি সুন্দরবনকে সপ্তাশ্চর্য নিদর্শন হিসেবে পরিগণিত করার জন্য এ সংস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। তাছাড়াও বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও পাহাড়পুরের বৌদ্ধবিহার সংরক্ষণে ইউনেস্কো সহায়তা করছে। এভাবে বাংলাদেশকে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে একটি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেওয়ার জন্য এ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Related Question
View Allপৃথিবীতে মোট ১৯৫টি দেশ রাষ্ট্রীয়ভাবে স্বাধীন ও সার্বভৌম হলেও, আজকের বিশ্বে কোনো দেশের পক্ষেই অন্যের সহযোগিতা ছাড়া একা চলা সম্ভব নয়। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এমন কি রাজনৈতিক দিক দিয়েও দেশগুলো একে অপরের উপর কমবেশি নির্ভরশীল। বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও নিজেদের উন্নয়নের লক্ষ্যে তাদের পরস্পরের সহযোগিতা নিতে হয়।
পৃথিবীর কোনো দেশের পক্ষেই অন্যের সহযোগিতা ছাড়া একা চলা সম্ভব নয়। এজন্য অন্য দেশ ও সংস্থার সহযোগিতা প্রয়োজন হয়। সকলের সহযোগিতার মাধ্যমে এসব সমস্যার সমাধান ও একটি শান্তিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীতে গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা।
নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে ওই অঞ্চলের দেশগুলোকে নিয়ে যে সংস্থা গড়ে ওঠে তাকে আঞ্চলিক সংস্থা বলে। কয়েকটি আঞ্চলিক সংস্থা হলো- সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন প্রভৃতি।
পুরো পৃথিবীকে কেন্দ্র করে যে সংস্থার বিস্তৃতি ঘটেছে তাকে আন্তর্জাতিক সংস্থা বলে। কয়েকটি আন্তর্জাতিক সংস্থা হলো- জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন, ওআইসি, ইউনেস্কো, ইউনিসেফ, ফাও, ইউএনএফপিএ, ন্যাটো, ইউএনডিপি, হু প্রভৃতি।
UNICEF-এর পূর্ণরূপ হলো- United Nations International Children's Emergency Fund. (জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল)।
ইউনিসেফ জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের বিশেষ করে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগপ্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি কাজ করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!