পিয়াসের সাথে রিপার পরিচয় হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। প্রথমে তারা ভালো বন্ধু ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে তারা বিয়ে করে সংসার শুরু করে।

Updated: 10 months ago
উত্তরঃ

যে বিবাহে বর তার বোনের সাথে তার শ্যালকের বিবাহ স্থির করে তাকে বিনিময় বিবাহ বলে।

উত্তরঃ

নগরায়ণ ও শিল্পায়ন পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ক্ষেত্রে একদিকে যেমন ইতিবাচক প্রভাব ফেলেছে তেমনি এর নেতিবাচক দিকও পরিলক্ষিত হয়। নগরায়ণ ও শিল্পায়নের ফলে যৌথ পরিবার ভেঙে অণু পরিবার গড়ে উঠেছে। অন্যদিকে বিবাহ রীতিতে এসেছে আমূল পরিবর্তন। আবার শিক্ষার প্রসার, আর্থিক দুরবস্থা, ব্যক্তিত্বের সংঘাত প্রভৃতি কারণে জ্ঞাতিসম্পর্ক কিছুটা শিথিল হলেও এখনও পর্যন্ত দৃঢ়তা বিদ্যমান

উত্তরঃ

উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ ও শহুরে পরিবারের পরিবর্তনে | তথ্য ও প্রযুক্তির প্রভাবের প্রতিফলন ঘটেছে। তথ্য ও প্রযুক্তির বিকাশের ফলে সমাজের সদস্যরা নানা ধরনের তথ্য সহজেই জানতে পারে। বিশ্ব কোন দিকে এগিয়ে যাচ্ছে এ সম্পর্কিত সমাজ সচেতনতামূলক বিষয় তারা অতি দ্রুত জানতে পারে। অনেকে টেলিফোন, মোবাইল ফোন ও ইন্টারনেটে যোগাযোগের মাধ্যমে বিবাহ করে পরিবার গঠন করে। তথ্য প্রযুক্তি অনেকটা রোমান্টিক বা প্রেমঘটিত বিবাহের সংখ্যাকে বৃদ্ধি করেছে। এ ধরনের বিয়ের ফলে যে পরিবার গড়ে ওঠে তা অণু বা একক পরিবার হয়ে থাকে। অনুরূপভাবে উদ্দীপকেও দেখা যায় পিয়াসের সাথে রিপার পরিচয় হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। প্রথমে তারা ভালো বন্ধু ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময় তারা বিয়ে করে সংসার শুরু করে। অর্থাৎ পিয়াস ও রিপা বিয়ের মাধ্যমে অণু বা একক পরিবার গড়ে তোলে। কাজেই বলা যায়, উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ ও শহুরে পরিবারের পরিবর্তনের যে কারণ ও প্রভাবের প্রতিফলন ঘটেছে তা হলো তথ্য প্রযুক্তি।

উত্তরঃ

তথ্য ও প্রযুক্তি ব্যতীত বাংলাদেশের গ্রামীণ ও শহুরে পরিবারের পরিবর্তনে অন্যান্য কারণগুলো যে প্রভাব ফেলে তা নিচে বিশ্লেষণ করা হলো-

জেন্ডারের ভিত্তিতে গ্রামীণ ও শহুরে পরিবারের নারী-পুরুষের মধ্যে বিভিন্ন ধরনের বৈষম্য দেখা যায়। তবে বর্তমানে গ্রাম ও শহর উভয় ক্ষেত্রে নারী শিক্ষার হার বৃদ্ধি পাওয়ার কারণে এ বৈষম্য অনেকটা কমে এসেছে। ফলে পরিবারে এক ধরনের পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।

বাংলাদেশে বিশেষ করে গ্রামাঞ্চলে অহরহ বাল্যবিবাহ সংঘটিত হয়ে থাকে। বাল্যবিবাহের মাধ্যমে যে পরিবার গঠিত হয় তা অনেকটা দুর্বল প্রকৃতির হয়ে থাকে।

আধুনিক শিক্ষিত নারীরা প্রাপ্ত বয়সে বিয়ের পর যৌথ পরিবারে বসবাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। আবার পেশাগত কারণেও নববিবাহিত দম্পতি নতুন স্থানে বাসস্থান গড়ে তোলে। ফলে অণু বা একক পরিবারের জন্ম হয়।

নগরায়ণ ও শিল্পায়নের ফলে গ্রামীণ ও শহুরে সমাজে যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবার জন্ম নিচ্ছে এবং ব্যক্তিকেন্দ্রিক মনোভাব গড়ে উঠছে।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, তথ্য ও প্রযুক্তি ব্যতীত উপরোক্ত কারণগুলো বাংলাদেশের গ্রামীণ ও শহুরে পরিবারে পরিবর্তন এনেছে।

264

Related Question

View All
উত্তরঃ

শহুরে সমাজে সামাজিক মিথস্ক্রিয়ার সুযোগ তুলনামূলক কম। 

বাংলাদেশের শহুরে সমাজ সাধারণত বৃহৎ এবং অধিক জনসংখ্যাবিশিষ্ট। ফলে সামাজিক মিথস্ক্রিয়ার সুযোগ কম। শহরের মানুষেরা অত্যন্ত যান্ত্রিক ও কৃত্রিম প্রকৃতির হওয়ায় পারস্পরিক আলাপ তেমন হয় না। ফলে তাদের মধ্যে এক ধরনের সামাজিক দূরত্ব লক্ষ করা যায়।

569
উত্তরঃ

উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে নির্দেশিত বিষয়টি হচ্ছে পরিবার। ক্ষমতার মাত্রার ভিত্তিতে বাংলাদেশে দু ধরনের পরিবারের অস্তিত্ব লক্ষণীয়। যথা- পিতৃপ্রধান ও সমতাভিত্তিক পরিবার। সহজ কথায়, এ দেশের পরিবার প্রধানত পিতৃপ্রধান। অর্থাৎ সমস্ত পরিবারে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পুরুষের অধিকার সর্বস্বীকৃত। তবে পিতৃপ্রধান পরিবারে নারীর মর্যাদা একেবারেই নেই এমন কথা বলা চলে না। এ বিষয়টি পরিবার থেকে পরিবারে পৃথক হতে পারে। অন্যদিকে, নগরাঞ্চলে উচ্চ শিক্ষিত ও উদার মনোভাবাপন্ন পরিবারে সমতার নীতি মেনে চলতে দেখা যায়। তবে এ দেশের প্রেক্ষাপটে এ ধরনের পরিবারের সংখ্যা নিতান্তই কম দেখা যায়।

386
উত্তরঃ

উদ্দীপকের ছকে প্রদর্শিত উপাদানগুলোর ভিত্তিতে বাংলাদেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় পাওয়া যায় তা হলো চাকমা নৃগোষ্ঠী। 

চাকমা সমাজে আদামের নেতৃত্বে কারবারী, মৌজার নেতৃত্বে হেডম্যান এবং সার্কেলের নেতৃত্বে থাকেন রাজা। অবশ্য বর্তমানে এ ধরনের নেতৃত্ব ব্যবস্থায় কিছুটা পরিবর্তন সূচিত হয়েছে। তবে রাজনৈতিক, প্রশাসনিক আনুষ্ঠানিকতা এখনও বিদ্যমান রয়েছে। আবার এটাও ঠিক যে, অনুরূপ রাজনৈতিক প্রশাসনিক কাঠামোর নেতৃত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে।

আদাম বা পাড়া: কতকগুলো চাকমা পরিবার গুচ্ছ নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া। আদামের প্রধানকে বলা হয় কারবারী। চাকমা রাজা তাকে নিয়োগ করেন। তিনি আদামের শান্তিশৃঙ্খলা এবং সালিশ বিচার কার্যে মৌজা প্রধানকে সাহায্য করে থাকেন।

গ্রাম বা মৌজা: কতকগুলো চাকমা আদাম নিয়ে গঠিত হয় গ্রাম বা মৌজা। এর প্রধানকে বলা হয় হেডম্যান। চাকমা রাজার সুপারিশক্রমে ডেপুটি কমিশনার হেডম্যানকে নিযুক্ত করেন। হেডম্যান মৌজার শান্তিশৃঙ্খলা রক্ষা করেন। খাজনা আদায় করার দায়িত্ব তার ওপর অর্পিত থাকে।

চাকমা সার্কেল: চাকমা সমাজের কয়েকশ মৌজা বা গ্রাম মিলে চাকমা সার্কেল গঠিত। এর প্রধান হচ্ছেন চাকমা রাজা। রাজা বংশ পরম্পরায় নিযুক্ত হন। চাকমা রীতি অনুযায়ী তিনি সমাজের শান্তিশৃঙ্খলা রক্ষা করেন। চাকমা রাজা চাকমা সমাজের প্রতীক।

তিনি সমগ্র চাকমা জনগোষ্ঠীর শ্রদ্ধা ও সম্মানের পাত্র।

262
উত্তরঃ

কোচরা বিভিন্ন উৎসব পালন করে থাকে।

কোচদের প্রধান উৎসবের মধ্যে হেমন্তকালে ধান রোপণ করার সময় 'গোচর পর্ণা', নতুন ফসল তোলার সময় 'লবণ খাওয়া' ও 'ধানের ফুল দেওয়া; পিতামাতার আত্মার কল্যাণ কামনায় 'কৈনা গৎ', পুত্র সন্তান লাভের আশায় ভাদ্র মাসের অষ্টম চাঁদে 'জিড়য়া' ও 'ভাদু' এবং চৈত্র-বৈশাখ মাসে বৃষ্টির কামনায় 'হুদুমা' ইত্যাদি প্রধান।

460
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews