শিক্ষকের নির্দেশমতো পুরো শ্রেণি কয়েকটি দলে ভাগ হয়ে নিই। A দল শিক্ষার ব্যাপারে ইন্টারনেট কীভাবে কাজে লাগানো যায় তার একটি তালিকা তৈরি করবে। B দল স্বাস্থ্যের ব্যাপারে ইন্টারনেট কীভাবে কাজে লাগানো যায় তার তালিকা তৈরি করবে। একইভাবে C ও D দল যথাক্রমে খেলাধুলা ও বিনোদনের ব্যাপারে তালিকা তৈরি করবে।
A দলের তালিকা: শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার হলো-
১. দেশে বসে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়
২. বই, গবেষণাপত্র পড়া যায়
৩. নিজের তৈরি কোনো গবেষণাপত্র উপস্থাপন
৪. বই ডাউনলোড করা যায়
৫. অনলাইন ক্লাস করা যায়
৬. নতুন নতুন জ্ঞান সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়
৭. শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানা যায়
৮. যে কোনো শিক্ষকের সাথে যোগাযোগ করা যায়
B দলের তালিকা: স্বাস্থ্যক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার হলো-
১. সর্বাধুনিক চিকিৎসা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানতে
২. টেলিমেডিসিন প্রযুক্তিতে
৩. ডাক্তারদের সঙ্গে যোগাযোগ
৪. নতুন নতুন চিকিৎসা পদ্ধতি জানতে
৫. বিদেশি হাসপাতালে ভর্তি
৬. আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সম্পর্কে জানতে
C দলের তালিকা : খেলাধুলায় ইন্টারনেটের ব্যবহার হলো-
১. খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়া যায়
২. খেলা চলাকালীন সরাসরি ফলাফল জানা যায়
৩. খেলোয়াড়দের খেলোয়াড়ি পরিসংখ্যান জানা যায়
৪. বিভিন্ন খেলার সময়সূচি পাওয়া যায়
৫. বিভিন্ন খেলা সম্পর্কে তথ্য জানা যায়
D দলের তালিকা: বিনোদনে ইন্টারনেটের ব্যবহার হলো-
১. বিনোদনমূলক পত্রিকা পড়া যায়
২. সিনেমা ও গান পাওয়া যায়
৩. বিনোদন জগতের তাৎক্ষণিক খবরাখবর পাওয়া যায়
৪. বিভিন্ন বই পড়া ও ডাউনলোড করা যায়
৫. বিনোদনমূলক বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা যায়
উপরোক্ত সবগুলো তালিকা একত্রিত করে আমরা বেশ বড় একটি তালিকা পেলাম।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
