আলোচ্য উক্তিটি বলা হয়েছে মেজর এজাজ যখন মীর আলিকে বৃদ্ধ ও অন্ধ মানুষ হিসেবে সম্মান প্রদর্শন করে সালাম দেন এবং রফিককে বলেন যে, তার বাবাও আন্ধ, তিনিও রেশোবা গ্রামে এভাবেই উঠানে বসে থাকেন- সেই প্রসঙ্গে। মেজর এজাজ মীর আলির মাঝে তার বাবার চিত্র দেখতে পেয়ে তাকে সহানুভূতি দেখান ঠিকই কিন্তু একই গ্রামের অন্য মানুষের ওপর যে অমানবিকতা ও নিষ্ঠুরতা চালিয়েছেন তা বিপরীতধর্মী কর্মকাণ্ড। তখনই রফিক আলোচ্য উক্তিটি করেছে। এর দ্বারা বোঝানো হয়েছে তার বাবা অন্ধ, বৃদ্ধ মানুষ, তার ওপর যেমন এজাজের ভালোবাসা-আছে, তেমনই তো নীলগঞ্জ গ্রামের এরাও মানুষ, এদের প্রতিও তো ডালোবাসা প্রকাশ করা দরকার। কিন্তু তা হয় না। এতেই এজাজের প্রকৃত ক্ষোভের জায়গা পাওয়া যায়। তা হলো কাঠামোগত সন্ত্রাস ও জাতিগত বিদ্বেষ, যা এজাজের চোখে বিভাজিত করে মানুষকে।
Related Question
View All'১৯৭১' উপন্যাস। হুমায়ূন আহমেদ এই উপন্যাসে মুক্তিযুদ্ধকালীন প্রত্যন্ত এক অঞ্চলের দুরবস্থার কথা তুলে ধরেছেন। উপন্যাসের আখ্যানভাগে দেখা যায়, নীলগঞ্জ গ্রামে পাকিস্তানি মিলিটারির অফিসার মেজর এজাজ তার সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করে। তাদের ধারণা নীলগঞ্জ গ্রামের কৈবর্তপাড়ায় মুক্তিবাহিনীর একটা দল লুকিয়ে আছে। এই সন্দেহের ওপর ভিত্তি করেই তারা গ্রামবাসীর ওপর অমানবিক নির্যাতন চালায়। উপন্যাসটি পাঠ করলে মুক্তিযুদ্ধকালীন অবস্থা এবং হানাদার বাহিনীর নৃশংসতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। মূলত বাঙালি জাতির মুক্তির ইতিহাসকে সমুন্নত রাখা, পরবর্তী প্রজন্মের কাছে যুদ্ধের কাহিনি পৌছে দেওয়াসহ আরও নানাবিধ কারণে উপন্যাসটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
এ উপন্যাসে হুমায়ূন আহমেদ একেবারে ছক কষে কষে মাটি, মানুষ, প্রাকৃতিক ও মনুষ্য নির্মিত অবকাঠামো এঁকে বাংলার এক নিভৃত গ্রামকে বানিয়ে তুলেছেন যুদ্ধের ময়দান।
একই পাকিস্তানের মানুষ হয়ে, মুসলিম হয়েও জাতিগত বিদ্বেষ কীভাবে একটি জাতিকে গণহত্যার শিকার হতে বাধ্য করেছিল তা ফুটে উঠেছে এখানে। পৃথিবীর সব মুসলিম ভাই ভাই- এ বাণী প্রচার করেও তারা নির্বিচারে হত্যা করেছে হাজার হাজার বাঙালিকে। কীভাবে একটি গ্রামের সাধারণ নিরস্ত্র মানুষ হয়ে উঠেছে ভীতু থেকে সাহসী, সাধারণ থেকে অসাধারণ- তা-ই উঠে এসেছে হুমায়ূন আহমেদের লেখায়।
প্রতিপক্ষহীন যুদ্ধে কীভাবে আমাদের মানুষকে গণহত্যা করা হয়েছে সেই দৃশ্য উঠে এসেছে এই উপন্যাসে, যা আমাদের পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেবে মুক্তিযুদ্ধের প্রকৃত সত্যতা। তাই বলা যায়, '১৯৭১' উপন্যাসের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!