পৌরনীতি ও সুশাসন ক্লাসে রাজনৈতিক দল বিষয়ে পড়াতে গিয়ে অধ্যাপক মনিরা কানিজ বললেন যে, বর্তমান সময়ে সমাজের বিভিন্ন ধর্ম-বর্ণ-পেশার মানুষের স্বার্থ একত্রীকরণে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। রীপা নামের এক ছাত্রী জিজ্ঞেস করল, "স্যার, রাজনৈতিক দল ও উপদলের মধ্যে পার্থক্য কতটুকু?" অধ্যাপক সাহেব উভয়ের মধ্যে পার্থক্য তুলে ধরলেন। তিনি বললেন যে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতা নির্ভর করে রাজনৈতিক দলের ওপর। 

Updated: 9 months ago
উত্তরঃ

রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

যখন কোনো দেশে প্রধানত দুটি রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ করা যায়, তখন তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। দ্বিদলীয় ব্যবস্থায় সাধারণত রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিদ্বন্দ্বিতা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এবং গ্রেট ব্রিটেনে রক্ষণশীল দল এবং শ্রমিক দল দ্বিদলীয় ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে রীপা নামের এক ছাত্রীর প্রশ্ন হচ্ছে- রাজনৈতিক দল ও উপদলের মধ্যে পার্থক্য কতটুকু? আসলে উপদল হচ্ছে কোনো রাজনৈতিক দলের ভিতরে আরেকটি দলের অবস্থান যার লক্ষ্য ও উদ্দেশ্য খুবই সংকীর্ণ হয়ে থাকে। রাজনৈতিক ক্ষেত্রে প্রায় একই দৃষ্টিভঙ্গিসম্পন্ন ব্যক্তিগণ যখন কিছু নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে মিলিত হন বা একত্রিত হন তখন তাকে রাজনৈতিক দল বলে। অন্যদিকে, কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হন তখন তাকে উপদল বলে। রাজনৈতিক দল একটি সামগ্রিক রাজনৈতিক সংগঠন। অন্যদিকে, উপদল দলের একটি খণ্ডিত রূপ। একই নীতি ও মতাদর্শে বিশ্বাসী হওয়ায় রাজনৈতিক দলের সদস্য সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকে। কিন্তু উপদলের সদস্যরা ভিন্নমত পোষণ করায় তাদের মধ্যে কোনো সম্প্রীতির সম্পর্ক থাকে না। নির্দিষ্ট নীতি ও কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক দল গড়ে ওঠে। অন্যদিকে, উপদল গড়ে ওঠে স্বার্থান্বেষী ব্যক্তিদের নিয়ে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে অধ্যাপক মনিরা কানিজ বলেন, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতা নির্ভর করে রাজনৈতিক দলের ওপর। কেননা বর্তমান সময়ের বিশালায়তন রাষ্ট্রগুলোর বিপুল জনগোষ্ঠীর পক্ষে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ সম্ভব নয়। তাই বর্তমানে জনগণ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে থাকে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। রাজনৈতিক দলের মাধ্যমে সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। বিরোধী দলের বক্তব্যের মাধ্যমে জনগণ নিজের দেশের সমস্যাসমূহ সম্পর্কে জানতে পারে। এতে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে দল যাতে কোনোগণবিরোধী কাজে লিপ্ত না হতে পারে সেজন্য বিরোধী দলগুলো সতর্ক দৃষ্টি রাখে। নির্বাচনের রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রকাশ করে। জনগণ এর মধ্য থেকে সবচেয়ে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচিসম্পন্ন রাজনৈতিক দলের প্রতি আস্থা ও সমর্থন প্রদান করে। রাজনৈতিক দল শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদলে সাহায্য করে। কোনো রকম রক্তপাত বা বিদ্রোহের প্রয়োজন হয় না। এজন্যই অধ্যাপক মনিরা কানিজ বলেছেন, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতা নির্ভর করে রাজনৈতিক দলের ওপর।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
75
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

সাধারণ অর্থে নেতৃত্ব বলতে নেতার গুণাবলিকে বোঝায়। পৌরনীতিতে নেতৃত্ব বলতে বোঝানো হয় কোনো ব্যক্তি বা দলের নেতা কতখানি গুণের অধিকারী এবং তা অন্যকে কতটুকু প্রভাবিত করতে পারে তাকে। সমাজবিজ্ঞানী কিম্বল ইয়ং-এর মতে, “নেতৃত্ব হলো এক ধরনের আধিপত্য যাতে অনুসারীরা তাকে সানন্দে মেনে চলে।” অর্থাৎ এটি এমন এক কৌশল, যা তার অনুসারীদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে তাদেরকে উদ্দীপ্ত করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
283
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত সংগঠনটির সাথে রাজনৈতিক দলের ভূমিকার সাদৃশ্য রয়েছে।

গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক ও পরোক্ষ ব্যবস্থা। বর্তমানকালের বিশাল জনসংখ্যা বিশিষ্ট জাতীয় রাষ্ট্রের নাগরিকদের পক্ষে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এজন্য গড়ে উঠেছে প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা। এরূপ ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের পরোক্ষভাবে জনগণের প্রতিনিধিত্ব করে থাকে। এজন্য পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে 'দলীয় সরকার' বলা হয়। রাজনৈতিক দলের মূলভিত্তিই হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। 'আর রাজনৈতিক দল বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায় যারা রাষ্ট্রীয় সমস্যা সমাধানের পন্থা জনসম্মুখে = প্রচারের মাধ্যমে জনসমর্থন লাভের চেষ্টা করে। জনসমর্থন পেলে - নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে এবং সরকার গঠন করে = থাকে। এর বিশেষ দিক হলো-

১. জনগণকে সংঘবদ্ধ করবে একটি আদর্শের ভিত্তিতে

২. তাদের আদর্শ ও নীতি প্রচার করে সমর্থন আদায় করবে;

৩. বৈধ উপায়ে ক্ষমতা দখল করার চেষ্টা করে;

৪. সরকার গঠন করলে দলীয় নীতি ও আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করবে;

৫. জনকল্যাণে কাজ করবে;

৬. সরকার গঠনে ব্যর্থ হলে বিরোধী দলের ভূমিকা পালন করবে।

 

 

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
169
উত্তরঃ

এখানে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে যে, ক্ষমতা লাভই এর মূল উদ্দেশ্য। রাজনৈতিক দলের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে ক্ষমতা লাভ অন্যতম একটি উদ্দেশ্য।

প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলসমূহ তাদের আদর্শ ও নীতিমালা প্রচারের মাধ্যমে জনসমর্থন লাভের চেষ্টা করে থাকে। জনসমর্থন নিয়ে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে বা করার চেষ্টা করে। জোসেফ সুম্পিটার বলেন, "রাজনৈতিক দল হলো একটি গোষ্ঠী যার সদস্যরা রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রতিযোগিতামূলক সংগ্রামে একযোগে কাজ করে যেতে সম্মত হয়।" আবার অধ্যাপক গ্যাটেল রলেন যে, "রাজনৈতিক দল কমবেশি সংগঠিত নাগরিকদের গোষ্ঠী, যারা রাজনৈতিক একক হিসেবে কাজ করে এবং যারা তাদের ভোটদান ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণ করতে এবং সাধারণ নীতিমালা কার্যকর করতে চেষ্টা করে।" অন্যদিকে, ম্যাকাইভার মনে করেন যে, রাজনৈতিক দল দলীয় আদর্শের ভিত্তিতে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠনের চেষ্টা করে থাকে।

অর্থাৎ আমরা দেখতে পাই যে, রাজনৈতিক দলের সকল কার্যক্রমের মূলভিত্তি হলো জনসমর্থন লাভের মাধ্যমে ক্ষমতায় যাওয়া।
নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা গ্রহণ করতে রাজনৈতিক দল সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। আর সরকার গঠন করার মতো পর্যাপ্ত জনসমর্থন না পেলে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয় এবং সরকারের গঠনমূলক সমালোচনা করতে থাকে। ক্ষমতা লাভ করার জন্যই রাজনৈতিক দলের সকল কার্যক্রম পরিচালিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
153
উত্তরঃ

"রাজনৈতিক দল আদর্শের প্রচারক হিসেবে কাজ করবে” কথাটি বলেছেন অধ্যাপক ম্যাকাইভার।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
353
উত্তরঃ

গণতান্ত্রিক শাসনব্যবস্থা মূলত দলীয় শাসনব্যবস্থা। এরূপ ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো জনসমর্থন আদায়ের মাধ্যমে সরকার গঠন করে। গণতন্ত্রে দলীয় সরকার দেশ পরিচালনা করে। দল ব্যবস্থা ছাড়া গণতন্ত্র অর্থহীন। এজন্য রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রাণ বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
301
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews