প্রকৃতকোষী জীব, এরা এককোষী বা বহুকোষী হতে পারে কিন্তু সুনির্দিষ্ট অঙ্গ-তন্ত্র নেই। কোষপ্রাচীর আছে, মূল উপাদান কাইটিন। ক্লোরোপ্লাস্ট থাকে না। ফলে স্বভোজী নয়, মৃতভোজী বা পরজীবী। এদের বহু প্রজাতি আমাদের পরিবেশে ছড়িয়ে আছে।

Updated: 1 month ago
উত্তরঃ

স্পোর হলো এক ধরনের জননকোষ যার মাধ্যমে জীব অযৌন উপায়ে বংশবিস্তার করে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

সমাঙ্গবর্গ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো:
i.এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় পৃথকযোগ্য নয়।
ii.ভূণ সৃষ্টি হয় না।
iii.ভাস্কুলার টিস্যু নেই।
iv.জননাঙ্গ সাধারণত এককোষী।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

লাউদ্দীপকে বর্ণিত প্রকৃতকোষী জীবৃটি হলো ছত্রাক। ছত্রাক দ্বারা সৃষ্ট একটি মানব রোগ হলো দাদ। এ রোগের প্রতিকার ও প্রতিরোধ নিচে বর্ণনা করা হলো
দাদ রোগের প্রতিকার: আক্রান্ত স্থানে ছত্রাকনাশক পাউডার বা ক্রীম যাতে Miconazole, Clotrimazole-এর মতো উপাদান আছে লাগানো যেতে পারে। এমন কাপড় পরা উচিত নয় যা আক্রান্ত স্থানে ঘসা লাগে ও অস্বস্থি বোধ হয়। আক্রান্ত হলে প্রত্যেকদিন রাতের কাপড় ও বিছানা পরিষ্কার করতে হবে। আক্রমণ বেশি হলে ডাক্তারের পরামর্শে ছত্রাকনাশক ক্রিম ব্যবহার ও পিল সেবন করা যেতে পারে।

দাদ রোগের প্রতিরোধ:
গোসলের পর ভালোমত শরীর মুছতে হবে। পোশাক ও 'অন্তর্বাস যথাসম্ভব ঢিলেঢালা পড়তে হবে। সুতির মোজা ও অন্তর্বাস ব্যবহার করতে হবে। বিছানার চাদর, তোশক ও কাপড় কিছুদিন পরপর পরিষ্কার করতে হবে। পা শুকনা রাখতে হবে। অন্য কারো ব্যবহৃত তোয়ালে, পোশাক, চিরুনী ব্যবহার করা যাবে না।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত জীবটি হলো ছত্রাক। নিচে ছত্রাকের যৌন জনন প্রক্রিয়া দেওয়া হলো-

ছত্রাকের কোনো নির্দিষ্ট জর্ননাঙ্গ থাকে না। নির্দিষ্ট জননাঙ্গ না থাকা সত্ত্বেও ছত্রাকে যৌন জনন ঘটে। যৌন জননের ক্ষেত্রে সৃষ্ট ছত্রাকের জননাঙ্গকে বলা হয় গ্যামিট্যাঞ্জিয়াম। গ্যামিট্যাঞ্জিয়ামে গ্যামিট সৃষ্টি হয়। পুং এবং স্ত্রী (বা +, -) গ্যামিট একই রকম হলে তাকে আইসোগ্যামিট বলে। পুং এবং স্ত্রী গ্যামিট পৃথকযোগ্য হলে সাধারণত পুং গ্যামিট্যাঞ্জিয়ামকে অ্যান্থেরিডিয়াম এবং স্ত্রী গ্যামিট্যাঞ্জিয়ামকে ঊগোনিয়াম বলা হয়। একই রকম জনন কোষের মিলনকে আইসোগ্যামি এবং দুই ধরনের জনন কোষের মিলনকে হেটারোগ্যামি বা উগ্যামি বলে। প্রাথমিকভাবে দু'টি জনন কোষের প্রোটোপ্লাজমের মিলন ঘটে যাকে বলা হয় প্লাজমোগ্যামী এবং পরে নিউক্লিয়াস দু'টির মিলন ঘটে যাকে বলা হয় ক্যারিওগ্যামী। ক্যারিওগ্যামীর মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়। গ্যামিট সৃষ্টি, প্লাজমোগ্যামী ও ক্যারিওগ্যামীর মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়।
আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে, নির্দিষ্ট জননাঙ্গ না থাকা সত্ত্বেও এমনকি ভিন্ন ভিন্ন গ্যামিট ছাড়াই একই ধরনের গ্যামিটের মিলনে ছত্রাকের যৌন জনন সম্পন্ন হচ্ছে। তাই ছত্রাকের যৌন জনন প্রক্রিয়া অন্য যে কোনো ধরনের জীবের চেয়ে আলাদা।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
29

যেসব উদ্ভিদের দেহকে মূল কান্ড ও পাতায় বিবক্ত করা যায় না তাদের সমাঙ্গদেহী বলে।

ক্লোরোফিল এর উপস্থিতি ও অনুপস্থিতির ওপর এদের ২ শ্রেণীতে বিভক্ত করা হয়। যথাঃ

১.ক্লোরোফিল যুক্ত শৈবাল 

২.ক্লোরোফিলবিহীন ছত্রাক

Related Question

View All
উত্তরঃ

মিথোজীবিতা হচ্ছে দুটি ভিন্ন জীবের মধ্যে এমন একটি সহবস্থান যেখানে উভয়েই উপকৃত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
37
উত্তরঃ

বাহ্যিক আকার-আকৃতি ও প্রকৃতিগত সাদৃশ্যপূর্ণ দুটি গ্যামিটের মিলনকে আইসোগ্যামী বলে। এই ধরনের গ্যামিট একই খ্যালাসে অথবা ভিন্ন ভিন্ন থ্যালাসে উৎপন্ন হতে পারে। কখনও কখনও ফিলামেন্ট বিশিষ্ট শৈবালের একই ফিলামেন্টের ভিন্ন ভিন্ন কোষে এগুলো উৎপন্ন হয়।
যেমন- Ulothrix |

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
33
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত এ জীবটি শৈবাল। শৈবালের দৈহিক গঠন বিভিন্ন রকম হতে পারে। নিচে শৈবালের দৈহিক গঠনের পরিসর ব্যাখ্যা করা হলো-শৈবাল এককোষী বা বহুকোষী হতে পারে। এককোষী শৈবাল সচল (ফ্লাজেলা থাকায়, যেমন- Chlamydomonas) বা নিশ্চল ফ্লাজেলাবিহীন, (যেমন- Chlorella) হতে পারে। অনেক প্রজাতি আছে যাদের অনেকগুলো কোষ একসাথে কলোনি হিসেবে অবস্থা করে (যেমন-Volvox)। বহু শৈবাল প্রজাতি আছে যাদের দেহ ফিলামেন্টাস। ফিলামেন্ট অশাখ হতে পারে (যেমন- Spirogyra, Ulothrix) আবার শাখান্বিত হতে পারে (যেমন- Chaetophora), কোনো কোনো শৈবালে বিশেষ জননাঙ্গ সৃষ্টি হয়। অনেক সামুদ্রিক শৈবালের দেহকে বাহ্যিকভাবে মূল, কাণ্ড ও পাতার ন্যায় অংশে বিভক্ত দেখায়। যেমন- Sargassum। সমুদ্রে কিছু শৈবাল এতো লম্বা হয় যা স্থলভাগের কোনো কোনো উঁচু বৃক্ষের সমান বা তারও বেশি। কোনো কোনো শৈবাল দেখতে পর্ব-মধ্যপর্ব বিশিষ্ট মনে হয় যেমন- Chara। অনেক শৈবালের দেহ লম্বা পাতার ন্যায়, যেমন- Ulva।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
31
উত্তরঃ

উদ্দীপকে 'A' ও 'B' দ্বারা যথাক্রমে শৈবাল ও ছত্রাককে নির্দেশ করা হয়েছে। শৈবাল ও ছত্রাকের পাশাপাশি সহাবস্থানের মাধ্যমে সৃষ্টি হয় লাইকেন নামক উদ্ভিদের। লাইকেনে শৈবাল ও ছত্রাক উভয়েই একে অন্যের দ্বারা উপকৃত হয়। এ ধরনের সহাবস্থানকে মিথোজীবিতা বলা হয়। সুতরাং লাইকেনে শৈবাল ও ছত্রাক একে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। লাইকেন উদ্ভিদে ছত্রাক চারিদিক থেকে শৈবালকে ঘিরে রেখে বাসস্থান প্রদান করে। ছত্রাক পরিবেশ থেকে পানি, খনিজ লবণ ও জলীয় বাষ্প ইত্যাদি শোষণ করে শৈবালকে প্রদান করে। আর শৈবাল মধ্যখানে বসে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। প্রস্তুতকৃত খাদ্য শৈবাল ও ছত্রাক উভয়েই ভাগ করে গ্রহণ করে। এভাবে শৈবাল ও ছত্রাকের সহাবস্থানের মাধ্যমে সৃষ্ট লাইকেন উদ্ভিদে তারা উভয়ই একে অপরের দ্বারা উপকৃত হয়।
সুতরাং উদ্দীপকের A ও B দ্বারা গঠিত জীবের পারস্পরিক মিথোজীবিতা একে অন্যকে ক্ষতিগ্রস্ত না করে সর্বদাই উপকার করে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
33
উত্তরঃ

একটি জীবের এক সেট ক্রোমোসোমে অবস্থিত সকল জিনসহ পূর্ণাজা DNA-ই হলো জিনোম।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
28
উত্তরঃ

এক জোড়া সমসংস্থ ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিড এর মধ্যে যে অংশের বিনিময় ঘটে, তাকে ক্রসিংওভার বলে। মায়োসিস কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো ক্রসিংওভার, যার ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
31
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews