প্রত্যক্ষণ সংগঠনের ক্ষেত্রে উদ্দীপকের উক্ত উপাদান ছাড়াও অন্যান্য উপাদানও ব্যাপকভাবে প্রভাবিত করে'। উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।

(উচ্চতর দক্ষতা)

Updated: 10 months ago
উত্তরঃ

প্রত্যক্ষণ সংগঠনের ক্ষেত্রে উদ্দীপকের উক্ত উপাদান ছাড়াও অন্যান্য উপাদানও ব্যাপকভাবে প্রভাবিত করে।
নৈকট্য: প্রত্যক্ষণ সংগঠনের ক্ষেত্রে উদ্দীপকের নৈকট্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শর্তের কারণে এলোমেলো উদ্দীপকসমূহের মধ্যে যে উদ্দীপক বা বস্তুসমূহ কাছাকাছি অবস্থান করে সেগুলো আমরা প্রত্যক্ষণ করি।
ধারাবাহিকতা: যে রেখাটি বাঁকা পথে চলছে তাকে বাঁকা পথে এবং যে রেখাটি সরল পথে চলছে তাকে সরল পথে চলতে দেখার একটি সহজ প্রবণতা রয়েছে। এর ফলশ্রুতিতে আমরা নিম্নের চিত্রে সরল রেখাটিকে সোজাভাবে এবং বক্র রেখাটিকে বাঁকাভাবে প্রত্যক্ষণ করি।

যে রূপটি আমাদের কাছে বিশেষ পরিচিত তা সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এ জন্য আমরা অসংখ্য লোকের মধ্যে থেকে আমাদের বন্ধুকে সহজেই খুঁজে বের করতে পারি।
প্রতিসাম্য: সুষম বা সামঞ্জস্যপূর্ণ সকল বস্তুকে একত্রে প্রত্যক্ষণ করার একটা প্রবণতা রয়েছে। কিন্তু যে সকল বস্তু অসম বা অসামঞ্জস্য সেগুলো একত্রে প্রত্যক্ষিত হয় না।
সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য: যে সকল বস্তু বা ঘটনা এক নয় তবে কিছু বিষয়ে বৈশিষ্ট্য এক, সেগুলোও আমরা একটি দল হিসেবে প্রত্যক্ষণ করি।

220

Related Question

View All
উত্তরঃ

সাধারণত কোনো বিষয়ের প্রতি ইন্দ্রিয়সমূহকে নিয়োজিত করার নামই হলো মনোযোগ।

146
উত্তরঃ

বাস্তবে কোনো উদ্দীপক নেই অথচ তাকে প্রত্যক্ষণ করা হয়। এরূপ প্রত্যক্ষণই অলীক প্রত্যক্ষণ। অর্থাৎ অবাস্তব উদ্দীপকের প্রত্যক্ষণই হচ্ছে অলীক প্রত্যক্ষণ। উদাহরণস্বরূপ- আবছা অন্ধকারে একজন দেখতে পেল সাদা কাপড় পরিহিত এক মহিলা তাকে ইশারায় ডাকছে। অথচ বাস্তবে সেখানে কোনো মহিলার অস্তিত্ব নেই।
অধ্যাসে বাস্তব উদ্দীপক আছে, কিন্তু বাস্তব উদ্দীপককে আমরা ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করি। যেমন- অন্ধকারে রাস্তায় পড়ে থাকা কোনো মোটা দড়িকে সাপ মনে করা।

163
উত্তরঃ

উদ্দীপকে ক ও খ চিত্রে প্রত্যক্ষ সংগঠনের সাদৃশ্য ও ফাঁক পুরণ উপাদান দায়ী।

সাদৃশ্য: আমরা অনেক বস্তুর মধ্যে থেকে মিলযুক্ত বস্তুগুলোকে একত্রে প্রত্যক্ষণ করি। অর্থাৎ প্রত্যক্ষণে সাদৃশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে চিত্র-ক তে দেখা যায় বৃত্ত, ত্রিভুজ ও আয়তক্ষেত্রগুলোকে একত্রে প্রত্যক্ষণ না করে ভিন্ন ভিন্নভাবে প্রত্যক্ষণ করে। চিত্রগুলোর মধ্যে সমান দূরত্ব থাকলেও এদেরকে সাদৃশ্য অনুসারে প্রত্যক্ষণ করে।

ফাঁক পূরণ: প্রত্যক্ষণ সংগঠনের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রত্যক্ষণের ক্ষেত্রে কোনো ফাঁক থাকলে আমরা তা পূরণ করে প্রত্যক্ষণ করি। উদ্দীপকে চিত্র-খ তে ফাঁক থাকলেও সেটাকে আমরা 'ক' হিসেবে প্রত্যক্ষণ করি।

239
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews