যে শাস্ত্র মানুষের আচার-আচরণ, রীতি-নীতি, ভালো-মন্দ অভ্যাস নিয়ে আলোচনা করে তাকে নীতিবিদ্যা বলে।
নীতিবোধ নৈতিকতার সাথে সম্পর্কিত। যে ব্যক্তির নীতিবোধ ভালো সে নৈতিকতার ভিত্তিতে পরিচালিত হবে। যার নীতিবোধ নেই সে অন্যায় ও অসৎপথে পরিচালিত হয়।
একজন ব্যবসায়ী তিনি ক্রেতাদের ক্ষতিকর এমন পণ্য বা সেবা সরবরাহ এবং পণ্যের মানদণ্ড মেনে চলবেন, যা ন্যায়ের সাথে সম্পর্কিত। এতে ব্যবসায়ের নৈতিকতাও রক্ষিত হবে। এছাড়াও ব্যক্তিজীবনেও নীতিবোধ ন্যায়ের সাথে সম্পর্কিত।
আয়কর প্রদানের মাধ্যমে প্রথম আলো সরকারের প্রতি দায়িত্ব পালন করেছে।
ব্যবসায় যেহেতু সমাজের বিভিন্ন পক্ষ থেকে সুবিধা গ্রহণ করে। তাই ব্যবসায়কে. সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করতে হয়। ব্যবসায় একটি সামাজিক সংগঠন। এটি সমাজের মধ্যে থেকে ব্যবসায় পরিচালনা করে। তাই সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ীকে দায়িত্ব পালন করতে হয়।
সরকার একটি দেশের অভিভাবক। এটি দেশের জনগণের কল্যাণ সাধনে নিয়োজিত প্রতিষ্ঠান। সরকার ব্যবসায় পরিচালনায় উপযোগী পরিবেশ 'তৈরি করে ব্যবসায় পরিচালনায় সহায়তা করে। তাই সরকারের প্রতি প্রথম আলোকেও কিছু দায়িত্ব পালন করতে হয় তাহলো নিয়মিত কর ও রাজস্ব প্রদান। সরকারি নিয়মনীতি যথাযথভাবে' অনুসরণ করা, সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দান এবং বেকার সমস্যা সমাধানে সহায়তা করা। এতে দেখা যায়, আয়কর প্রদান সরকারের প্রতি দায়িত্বের মধ্যে পড়ে।
সুতরাং, আয়কর প্রদানের মাধ্যমে প্রথম আলো সরকারের প্রতি দায়িত্ব পালন করেছে।
উদ্দীপকে প্রথম আলো পত্রিকাটির সহায়তা তহবিল গঠন সম্পূর্ণ যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।
ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন' হলেও বর্তমানে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে সফলভাবে টিকে থাকার জন্য ব্যবসায়কে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিতে হয়।
ব্যবসায়কে সফলভাবে টিকে থাকতে হলে বর্তমানে বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করতে হয়। এতে সাধারণ জনগণের মধ্যে ব্যবসায়ের প্রতি একটি ভালো ধারণা জন্ম নেয় যা ব্যবসায়কে সফলতা লাভে সাহায্য করে। প্রথম আলো পত্রিকাটি এসিডদগ্ধদের সহায়তার জন্য যে তহবিল গঠন করেছে তার মাধ্যমে এসিডদগ্ধদের সহায়তা প্রদানের ফলে পত্রিকার পাঠকদের মাঝে প্রথম আলো সম্পর্কে অনুকূল মনোভাবের সৃষ্টি হবে। যা প্রথম আলোর পাঠক সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
সুতরাং বলা যায়, প্রথম আলো পত্রিকার সহায়তা তহবিল গঠন যৌক্তিক হয়েছে।
Related Question
View Allযে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!