১. অ, আ, ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি এবং ক ও র এর পরে ‘ষ’ প্রত্যয়ের ‘স’ থাকলে তা মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, বিষয়, বিষ, সুষমা ইত্যাদি।
২. ট ও ঠ এর সঙ্গে যুক্ত হলে দন্ত-‘স’ না হয়ে মূর্ধন্য-ষ হয়। যেমন- কষ্ট, কাষ্ঠ, স্পষ্ট ইত্যাদি।
৩. ঋ-কার ও র-এর পর মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন- সৃষ্টি, বৃষ, ঋষি, কৃষক, বর্ষা, বৃষ্টি, দৃষ্টি ইত্যাদি।
৪. সমাসবদ্ধ হয়ে দুটি পদ একপদে পরিণত হলে এবং প্রথম পদের শেষে ই, উ, ঋ থাকলে মূর্ধন্য-ষ এ পরিণত হয়। যেমন- যুধিষ্ঠির, গোষ্ঠী, ভ্রাতুস্পুত্র ইত্যাদি।
৫. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে মূর্ধন্য-ষ হয়। যেমন- অনুষ্ঠান, অভিষেক, প্রতিষেধক ইত্যাদি।
সান্ত্বনা
আকাঙ্ক্ষা
মনীষী
উচ্ছ্বাস
সরস্বতী
বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা
১. সমাসের মাধ্যমে অনেক নতুন শব্দ গঠন করা যায়
২. ভাষাকে সহজ-সরল সংক্ষিপ্ত শ্রুতিমধুর করা যায়।
৩. অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশ করা যায়।
৪. সহজভাবে শব্দ উচ্চারণ করা যায়
৫. বক্তব্যকে সুন্দর - অর্থবহ তাৎপর্যপূর্ণ করা যায়।
৬.ব্যাক্যকে গতিশীল করা যায়।
কূজন
খেঁচর
ফুলেল
প্রতক্ষ্য
সতীর্থ
(বেশি খাওয়া) চার জনের ভাত একজনেই খেয়ে ফেলল, এ দেখছি হাতির খোরাক।
(দামি জিনিসে বিতৃষ্ণা) হাতের কাছে ভালো চাকরি পেয়েও করল না, এ যেন অমৃতে অরুচি।
(পাগলামি)। পরীক্ষা ঘনিয়ে আসছে আর তার মাথায় উনপঞ্চাশ বায়ু দেখা দিয়েছে।
(অসম্ভব বস্তু) লেখাপড়া না করে "এ প্লাস" পাওয়া এ যে কাঁঠালের আমসত্ত্ব।
(চির অশান্তি)। একমাত্র ছেলের মৃত্যুতে মায়ের বুকে রাবণের চিতা জ্বলছে।
Related Question
View Allমাছের মায়ের কান্না বাগধারার অর্থ মিথ্যাশোক।
বাক্য: খেলার সময় একটু আঘাত পেয়েই সে মাছের মার কান্না করছে।
কান পাতলা অর্থ যে সব বিশ্বাস করে
>সে একজন কান পাতলা মানুষ তাকে সব কথা বলতে নেই।
কলির সন্ধ্যা বাগধারাটির অর্থ দুর্দিন বা দুঃখের সূত্রপাত।
বাক্য: চাকরি চলে যাওয়ায় তার জীবনে কলির সন্ধ্যা নেমে এসেছে।
লম্বা দেওয়া বাগধারাটির অর্থ: চম্পট দেওয়া
বাক্য: সে অনেক টাকা হাতিয়ে নিয়ে লম্বা দিয়েছে।
চম্পট দেওয়া
সোনায় সোহাগা
অর্থ: উপযুক্ত মিলন
বাক্য: তার সুন্দর চোখ আবার মিষ্টি হাসি যেন সোনায় সোহাগা।
মিছরির ছুরি বাগধারাটির অর্থ হল মুখে মধু অন্তরে বিষ।
বাক্য: সে মিছরির ছুরি দিয়ে অনেকের সাথে প্রতারণা করেছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!