'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে আবদুর রহমানকে তার শারীরিক গঠনের জন্য 'নরদানব' বলা হয়েছে।
আবদুর রহমানের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি। দুই হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। তার পা দুখানা ডিঙি নৌকার মতো। কাঁধ এত চওড়া যে লেখকের মনে হয়েছে সে বাবুর্চি আবদুর রহমান না হয়ে বাদশা আবদুর রহমান হলে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। এ কান ও কান জোড়া মুখ। এবড়ো-থেবড়ো নাক- কপাল নেই। তার এমন শারীরিক গঠনের জন্য লেখকের মনে হয়েছে সে মানুষ নয়, কোনো বিশালদেহী ভয়ংকর জন্তু। এ কারণেই তাকে 'নরদানব' বলা হয়েছে।
Related Question
View Allঅধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন।
উদ্দীপকটি 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমানের স্বদেশচেতনার দিকটি ধারণ করে।
প্রত্যেকের মধ্যেই স্বদেশের প্রতি ভালোবাসা বিরাজ করে। সবার কাছেই তার স্বদেশ সবচেয়ে সেরা। যে দেশে তার জন্ম, বেড়ে ওঠা সেই জায়গাকে তার কাছে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সেরা মনে হয়। জন্মভূমির প্রতি এ ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি।
উদ্দীপকের কবি তাঁর স্বদেশের বর্ণনা দিয়েছেন। নদী, পাহাড়, ধানের উপর ঢেউ খেলানো বাতাস প্রভৃতি বর্ণনা করে তাঁর দেশটিকেই শ্রেষ্ঠ বলে উপস্থাপন করতে চেয়েছেন। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে আবদুর রহমান তার নিজ দেশকে শ্রেষ্ঠ বলে বর্ণনা দিয়েছে। লেখক শীতকালটা তার দেশে কাটাবেন শুনে আবদুর রহমান খুশি হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির স্বদেশচেতনার দিকটি প্রকাশ পেয়েছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!