প্রভাবশালী ব্যক্তি জনাব আশরাফ আলী তার এলাকায় একজন মোড়ল নিয়োগ করতে চাইলে এলাকার সাধারণ জনগণ বিভিন্ন অজুহাত উত্থাপন করে বলেন, তিনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন বলে তাদের ধারণা। অপরদিকে মাওলানা আকবর ইসলামি জলসায় জনৈক নবি (আ) এর জান্নাতে থাকা ও বহিষ্কার হওয়া সম্বন্ধে বক্তব্য দিতে গিয়ে বলেন- 'তাঁর একটিমাত্র ভুলের কারণে তাঁকে বহুদিন অনুতাপ করতে হয় এবং আল্লাহর শেখানো একটি বাক্যের বদৌলতে তিনি মুক্তি পান।'

Updated: 10 months ago
উত্তরঃ

ইসরাইল অর্থ আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মান্না-সালওয়া হলো আল্লাহ প্রদত্ত বনি ইসরাইলদের জন্য জান্নাতি খাবার। মান্না ও সালওয়া দুই ধরনের খাদ্য। মান্না হলো এমন খাদ্য যা বনি ইসরাইলদের জন্য গাছের উপর অবতরণ করা হতো। তারা সকালে গিয়ে তা জমা করত এবং ইচ্ছামতো খেয়ে নিতো। কারো মতে, শিশিরের সাথে এর সাদৃশ্য ছিল। আর সালওয়া হলো এক প্রকার লাল বর্ণের ছোট পাখি। এগুলো আসমান থেকে আসার পর এক জায়গায় জমা হতো এবং বনি ইসরাইলের লোকজন ইচ্ছামতো ধরে জবেহ করে খেতো।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের ঘটনাটি পবিত্র কুরআনের সুরা বাকারার ৩০ নম্বর আয়াতের ঘটনা তথা পৃথিবীতে মানুষ প্রেরণের ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ।

মহান আল্লাহ তায়ালা পৃথিবী সৃষ্টির বহুবছর পর ফেরেশতাদের ডেকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরির ইচ্ছা ব্যক্ত করেছিলেন। ফেরেশতারা এতে দ্বিমত পোষণ করল। তারা বলল- আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আল্লাহ তায়ালা বললেন, 'আমি যা জানি তোমরা তা জান না' (সুরা বাকারা: ৩০)। তারপর আল্লাহ তায়ালা হযরত আদম (আ) ও হাওয়া (আ)কে সৃষ্টি করলেন। যা উদ্দীপকের মোড়ল নিয়োগের সাথে মিল রয়েছে।

উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তি জনাব আশরাফ আলী এলাকায় একজন মোড়ল নিয়োগ করতে চাইলে এলাকার সাধারণ লোকজন বিভিন্ন অজুহাত উপস্থাপন করল এবং উক্ত মোড়ল বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে ধারণা পেশ করল। এ ঘটনার সাথে পবিত্র কুরআনের সুরা আল বাকারার ৩০ নম্বর আয়াতে আল্লাহর মানব সৃষ্টি সম্পর্কিত ঘটনার মিল রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে মাওলানা আকবরের বক্তব্যে হযরত আদম (আ) কে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ প্রেরিত পৃথিবীর প্রথম মানুষ ও নবি হলেন হযরত আদম (আ)। আল্লাহ তায়ালা আদম (আ) এর পর হাওয়া (আ)কে সৃষ্টি করলেন। তারপর তাদের উভয়কেই জান্নাতে বসবাসের সুযোগ দেন এবং একটি আদেশ জারি করেন। তাদের প্রতি আল্লাহর দেওয়া আদেশটি হলো- তোমরা উভয়ে সেখানে স্বাচ্ছন্দ্যে খেতে থাকো। তবে এ গাছের কাছেও যেও না (সুরা বাকারা: ৩৫)। পরে শয়তানের ধোকায় তাই ঘটে যায়, যা আল্লাহ নিষেধ করেছেন। অতপর আদম (আ) তার ভুলের জন্য চরম অনুশোচনা করে তওবা করেন এবং মুক্তি পান। মাওলানা আকবরের বক্তব্যে তারই ইঙ্গিত রয়েছে।

উদ্দীপকে মাওলানা আকবর ইসলামি জলসায় হযরত আদম (আ) সম্পর্কে বক্তব্য দিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি হযরত আদম (আ) এর ভুল এবং আল্লাহর শিখিয়ে দেওয়া বাক্যের মাধ্যমে তা থেকে মুক্তির কথা আলোচনা করেন। মূলত এ বাক্যটি ছিল আল্লাহর পক্ষ থেকে মানুষের আদি পিতা হযরত আদম এর প্রতি এক বিশেষ নিয়ামত। ইবলিসের শত্রুতার শিকার হয়ে জান্নাতে বসবাসরত আদম (আ) আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেন। তিনি সপরিবারে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলেন। এরপর আল্লাহ আদম দম্পতিকে পৃথিবীতে পাঠিয়ে দেন। দুনিয়ায় আসার পর আল্লাহর নির্দেশ লঙ্ঘনের ভুলের জন্য আদম (আ) সীমাহীন লজ্জা ও অনুশোচনায় পড়ে আল্লাহর কছে ক্ষমা প্রার্থনা করেন।

আল্লাহর শিখিয়ে দেওয়া বাণী ও পদ্ধতিতে আদম (আ) এর অব্যাহত বিনীত প্রার্থনার পর আল্লাহ তায়ালার দয়া পরবশ হন এবং তার দোয়া কবুল করেন। অতঃপর আদম (আ) মুক্তি পেলেন। আমরাও যথাযথভাবে ক্ষমা প্রার্থনা করলে আমাদের পাপ থেকে মুক্তি পেতে পারি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
225

Related Question

View All
উত্তরঃ

সবর শব্দের অর্থ অবিচল থাকা, ধৈর্যধারণ করা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
2k
উত্তরঃ

মুত্তাকি' বলতে আল্লাহভীরু লোকদের বোঝায়। মুত্তাকি শব্দের অর্থ আল্লাহভীরু বা পরহেজগার। জন্মগত বা বংশগত কারণে কারো পক্ষে মুত্তাকি হওয়া সম্ভব নয়। মুত্তাকি হতে হলে কিছু বৈশিষ্ট্যের প্রয়োজন। সুরা বাকারার আলোকে সেগুলো হলো অদৃশ্য বিষয়ের অস্তিত্বে বিশ্বাসী হতে হবে। সব হুকুম-আহকাম পালনের মাধ্যমে সালাত কায়েম করবে। তাকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে মানুষের কল্যাণে অর্থ ব্যয় করবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
819
উত্তরঃ

জনাব জাহিদ কুরআন অবতরণের পদ্ধতির প্রতি ইঙ্গিত করেছেন। আল-কুরআন সর্বপ্রথম লাওহে মাহফুজ বা সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। তারপর আল্লাহ তায়ালা লাওহে মাহফুজ থেকে কুরআন অবতরণের সূচনা করেন। ৬১০ খ্রিষ্টাব্দে মহানবি (স) হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাবস্থায় মহান আল্লাহর নির্দেশে জিবরাইল (আ)-এর মাধ্যমে আল-কুরআনের সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নিয়ে মহানবি (স) এর কাছে অবতরণ করেন। যা উদ্দীপকের জনাব জাহিদের বক্তব্যে ফুটে ওঠে।

উদ্দীপকের জাহিদ পবিত্র কুরআনের অবতরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে বলেন, এটা একবারে নাজিল বা অবতীর্ণ হয়নি এবং বিভিন্ন পদ্ধতিতে অবতীর্ণ হয়েছে। এ ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস (রা) বলেন, 'লাওহে মাহফুজ থেকে সমগ্র কুরআন কোনো এক কদরের রাতে পৃথিবীর আকাশের 'বায়তুল ইযযাহ' নামক স্থানে নাজিল হয়। বায়তুল ইযযাহ হলো বায়তুল মামুরের অপর নাম। এটি বায়তুল্লাহ বরাবর পৃথিবীর নিকটবর্তী আকাশে ফেরেশতাদের ইবাদতগৃহ। এরপর দ্বিতীয় পর্যায়ে রাসুল (স)-এর প্রতি ধীরে ধীরে প্রয়োজন মতো অল্প অল্প অংশ নাজিল হয়ে দীর্ঘ তেইশ বছরে এ নাজিল প্রক্রিয়া পূর্ণতা পায়' (আল-ইত্কান, বায়হাকি)। রাসুল (স) এর ওপর স্বপ্নযোগে, ঘন্টাধ্বনিতে, জিবরাইল (আ) নবিজির অন্তরে কুরআন ঢেলে দেওয়ার মাধ্যমে, জিবরাইল (আ) এর নিজস্ব আকৃতিতে নবিজির কাছে ওহি নিয়ে অবতরণ, সরাসরি আল্লাহর সাথে কথোপকথন প্রভৃতি মাধ্যমে কুরআন অবতীর্ণ হয়েছিল। সুতরাং জনাব জাহিদ এসব পদ্ধতিরই ইঙ্গিত করেছেন। 

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
477
উত্তরঃ

আদর্শ জাতি গঠনে পবিত্র কুরআনের বিশেষ ভূমিকা রয়েছে- জনাব নাহিদের এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করি। পবিত্র কুরআন সর্বশেষ আসমানি কিতাব। মহানবি হযরত মুহাম্মদ (স) এর নবুয়ত জীবনের সুদীর্ঘ তেইশ বছরে এটা অবতীর্ণ হয়েছিল। কুরআনে মানবজীবনের সবকিছুর সমাধান রয়েছে। যা নাহিদের বক্তব্যে প্রকাশ পেয়েছে।

উদ্দীপকের জনাব নাহিদ আদর্শ জাতি গঠনে কুরআনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। কুরআন মাজিদ বিশ্বমানবের সুষ্ঠু ও সুন্দর জীবননির্বাহের জন্য আল্লাহ প্রদত্ত বিধি-ব্যবস্থাপনা। মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যক্তিজীবন হতে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবনের প্রতিটি অধ্যায় ও বিভাগে মানব সমস্যার অন্ত নেই। মানবজাতিকে এ সমস্যার আবর্ত হতে পরিত্রাণ করে সুষ্ঠু- শান্তিময় ও উদ্বেগহীন জীবন পরিচালনার জন্য আল্লাহ তায়ালা সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (স) এর প্রতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল-কুরআন নাজিল করেছেন। তিনি মানবজীবনের সব সমস্যার সমাধান এই মহাগ্রন্থে উপস্থাপন করেছেন।

কুরআনে ইরশাদ হয়েছে- আর আমি তোমার ওপর কিতাব নাজিল করেছি যা প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা সম্বলিত, হেদায়েত, রহমত এবং সুসংবাদ-মুসলিম জাতির জন্য (সুরা নাহল: ৮৯)। রাসুলুল্লাহ (স) তাঁর বিদায় হজের ভাষণে এজন্যই বলেছেন- 'আমি তোমাদের মাঝে দুটো বিষয় রেখে যাচ্ছি। যদি তোমরা এ দুটোকে আঁকড়ে ধর, কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব এবং অপরটি তাঁর রাসুলের সুন্নত' (মিশকাত)। পবিত্র কুরআন ও হাদিসের পরিপূর্ণ অনুসরণ করার মাধ্যমে আদর্শ ও কল্যাণকর জাতি গঠন করা সম্ভব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
467
উত্তরঃ

 কুরআন বিশ্ববাসীর জন্য সুস্পষ্ট বর্ণনা, সুপথের নির্দেশনা ও রহমত স্বরূপ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
389
উত্তরঃ

স্বকীয় উপস্থাপনা ও আলোচ্য বিষয়ের বৈচিত্রের কারণে কুরআন সর্বাধিক মর্যাদাপূর্ণ গ্রন্থ। আল-কুরআন আল্লাহর কালাম। এর রচনাশৈলী ও বিষয়বিন্যাস স্বতন্ত্র। এর প্রকাশরীতি, ব্যঞ্জনা, অভিব্যক্তি ও আবেদন অনুপম। এর ভাষা অনন্য। এ গ্রন্থ বিষয়ভিত্তিক ধ্যান-ধারণায় রচিত নয়। স্বকীয় উপস্থাপনা ও বিষয়বৈচিত্র্যের কারণে কুরআন অনবদ্য। বিশিষ্টতা পেয়েছে। আল-কুরআন সর্বজনীন ও সর্বকালীন এক চিরন্তন সত্য মহাগ্রন্থ। এ গ্রন্থের সংশয়হীনতা ও অভ্রান্ত নির্দেশনা এতটাই সুনিশ্চিত ও অকাট্য যে, তা সব কালের ও সব দেশের মানুষের জন্য প্রযোজ্য। তাছাড়া পবিত্র কুরআনের ভাষাচয়ন লক্ষ করলে দেখা যায়, এটা সম্পূর্ণ পদ্য কিংবা পুরোপুরি গদ্য নয়। বরং এ দুয়ের সংমিশ্রণে নাজিল এক অভূতপূর্ব গ্রন্থ- যা এ গ্রন্থটির উচ্চ মর্যাদা প্রকাশ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
444
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews