অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো।
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি। এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করতে হয় এক মরণপণ মুক্তিযুদ্ধ। আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন পাকিস্তানি শত্রুসেনাদের বিরুদ্ধে। দেশের অন্যসব সাধারণ মানুষ তাঁদের জুগিয়েছেন ভরসা ও সাহস। অপেক্ষা করেছেন শত্রুর হাত থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার। সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তিসেনারা প্রাণ দেন। আর দেশের ভেতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এ দেশের লক্ষ লক্ষ মানুষ। তাঁরা ছিলেন নানা পেশার- কেউ ছাত্র, কেউ কৃষক, কেউ মজুর, কেউ পুলিশ, কেউ সৈনিক। আরও ছিলেন শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও নানা পেশার লোক। লক্ষ লক্ষ নারী-পুরুষ-শিশুর রক্তে ভেজা আমাদের স্বাধীনতা। তাঁদের প্রাণের বিনিময়ে আমরা আজ মুক্ত স্বাধীন দেশে উন্নত শিরে জীবনযাপন করতে পারছি। আমরা কৃতজ্ঞ তাঁদের কাছে।

প্রশ্নগুলোর উত্তর লেখো।

Updated: 10 months ago
উত্তরঃ

১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিনেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। দেশকে শত্রুমুক্ত করে অর্জন করেছিলাম বিজয়। মুক্তি পেয়েছিলাম দীর্ঘদিনের অন্যায় ও শোষণ থেকে। আর তাই তো এই দিনটি জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

মুক্তিযুদ্ধের সময় এ দেশের লক্ষ লক্ষ মানুষ অবরুদ্ধ জীবনযাপন করেছেন। তারা সর্বদাই মৃত্যুভয়ে দিন কাটিয়েছেন। একইসাথে অপেক্ষা করেছেন শত্রুর হাত থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার। স্বপ্ন দেখেছেন, নিজ দেশে নির্ভয়ে স্বাধীনভাবে বাঁচার। এভাবেই সে সময় দেশের মানুষেরা জীবনের অনিশ্চয়তা এবং একইসাথে আশা বুকে নিয়ে দিন কাটিয়েছেন।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাঁরা বাংলাদেশে স্বাধীনতা এনেছেন তাঁরাই হলেন মুক্তিযোদ্ধা। তাঁরা এ দেশের সাহসী সন্তান। তাঁরা প্রাণের মায়া ত্যাগ করে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাঁদের সেই ত্যাগের ফলে আমরা আজ স্বাধীন দেশে বসবাস করতে পারছি। তাই তো তাঁদের আমরা সর্বোচ্চ সম্মান জানাই।

Satt Team 10
Satt Team 10
1 year ago
119

Related Question

View All
উত্তরঃ

ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

সিঁড়ি দিয়ে নামলেই মূল জাদুঘর

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

মামা ওদের বিশেষভাবে দুটি  জিনিস দেখালেন।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামানসহ ভারী অস্ত্র।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

সেই রাতে অনেক পুলিশ সদস্য শহিদ হন ।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

বীর যোদ্ধাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।

Satt Team 10
Satt Team 10
1 year ago
93
উত্তরঃ

ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব পরিপাটি করে সাজানো।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র।

Satt Team 10
Satt Team 10
1 year ago
119
উত্তরঃ

বেতার যন্ত্র হলো বিনা তারে খবর পাঠানোর যন্ত্র। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তান মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশরা সারাদেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল যেন অন্যরা সতর্ক থাকে।

Satt Team 10
Satt Team 10
1 year ago
230
উত্তরঃ

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামানসহ ভারী অস্ত্র। আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াইয়ে নামে। ঢাকার বাইরের পুলিশরাও প্রতিরোধ গড়ে তোলে। সেই রাতে অনেক পুলিশ সদস্য শহিদ হন।

Satt Team 10
Satt Team 10
1 year ago
173
উত্তরঃ

পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। ভেতরে ঢুকতেই একটি বিক্রয়কেন্দ্র। দোকানের পাশে রয়েছে পাঠাগার। সিঁড়ি দিয়ে নিচে নামলেই মূল জাদুঘর। সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার। আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র।

Satt Team 10
Satt Team 10
1 year ago
187
উত্তরঃ

১৯৭১ সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। ২৫শে মার্চ রাতে পাকিস্তান মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল। পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামানসহ ভারী অস্ত্র। আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াইয়ে নামে। সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি করা হয়েছে।

Satt Team 10
Satt Team 10
1 year ago
198
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews