প্রাইমার্ট গ্যালারী তাদের নিজস্ব শো-রুমে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন বিক্রয় করে। প্রতিষ্ঠানটি অল্প বয়সি যুবক-যুবতীদের জন্য থ্রি-জি সুবিধাসম্বলিত গ্যালাক্সী গোল্ড এবং কিছুটা বয়স্ক লোকজনের জন্য টাচ গোল্ড সেট বিক্রয় করে সাফল্য অর্জন করে। অন্যদিকে, 'মোবাইল জোন' নামক প্রতিষ্ঠানটি উচ্চ-বিত্তের ক্রেতাদের জন্য ফোরজি সংবলিত মোবাইল সেট আমদানি করে বিক্রয় করে। বছর শেষে দেখা যায় প্রাইমার্ট গ্যালারীর বিক্রয় মোবাইল জোনের বিক্রয়ের প্রায় তিন গুণ। 

Updated: 1 year ago
উত্তরঃ

চূড়ান্ত ভোেগ বা ব্যবহারের উদ্দেশ্যে যারা পণ্য ক্রয় করে তাদের সমন্বয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে।

উত্তরঃ

পণ্যের কার্যকারিতা সম্পর্কে ক্রেতার উপলব্ধির ভিত্তিতে গড়ে উঠা প্রত্যাশা এবং অপ্রাপ্তির অনুভূতির স্তরকে ক্রেতাসন্তুষ্টি বলে।
পণ্যের কার্যকারিতা সম্পর্কে উপলব্ধির সাথে ক্রেতার প্রত্যাশার মিল পর্যন্ত ক্রেতার সন্তুষ্টি বিস্তৃত। পূর্ব ক্রয়ের অভিজ্ঞতা, সহযোগী ও বন্ধু-বান্ধবদের মন্তব্য এবং বিপণনকারীর তথ্যের ভিত্তিতে ভোক্তার মনে প্রত্যাশা গড়ে উঠে। প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে তারা অসন্তুষ্ট হয়। পণ্যের কার্যকারিতা এবং প্রত্যাশা একই হলে ক্রেতারা সন্তুষ্ট হয়। আবার প্রত্যাশার তুলনায় কার্যকারিতা বেশি হলে অনুপ্রাণিত হয়।

উত্তরঃ

প্রাইমার্ট গ্যালারি জনগণের বয়স ও লিঙ্গ বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে জনসংখ্যাভিত্তিক বাজার বিভক্তিকরণ করেছে।
জনসংখ্যাগত বিভক্তিকরণ হলো জনসংখ্যাবিষয়ক চলক যেমন-বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম, বর্ণ এবং জাতীয়তার ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা।
উদ্দীপকে উল্লিখিত 'প্রাইমার্ট গ্যালারি' নামক প্রতিষ্ঠানটি জনসংখ্যাবিষয়ক চলকের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাজার বিভক্তিকরণ করেছে। সাধারণত লিঙ্গের ভিত্তিতে সমগ্র ভোক্তাবাজারকে পুরুষ ও মহিলা, যুবক-যুবতী, বয়স্ক ইত্যাদি ভাগে ভাগ করা যায়। উল্লিখিত প্রতিষ্ঠানটি বিশেষ করে যুবক-যুবতী ও বয়স্কদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে তাদের জন্য বৈচিত্র্যময় পণ্য উপস্থাপনের চেষ্টা করেছে। এখানে যুবক-যুবতী ও বয়স্কদের পছন্দের প্রকৃতিকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। এভাবে তারা তাদের বিক্রয় বৃদ্ধির মাধ্যমে সফলতা অর্জনের প্রয়াস চালিয়েছে

উত্তরঃ

মোবাইল জোন এর তুলনায় প্রাইমার্ট গ্যালারির সাফল্যের মূল কারণ হলো পণ্যের বৈচিত্র্যতা-- উক্তিটি সঠিক ও যথার্থ।

সকল ভোক্তা ও ক্রেতার প্রয়োজন, অভাব, চাহিদা ও পছন্দ এক নয়। তাই সকল শ্রেণির ভোক্তা ও ক্রেতাদের সন্তুষ্টি বিধানের জন্য বিভিন্ন ধরনের পণ্য বাজারে ছাড়তে হয়, একেই বলে পণ্যের বৈচিত্র্যতা। বিভিন্ন ধরনের ভোক্তার পছন্দ, বুচি বিভিন্ন রকম। আবার ভোক্তাদের মধ্যে প্রয়োজন ও অভাবের মধ্যেও বিভিন্ন ধরনের সুস্পষ্ট পার্থক্য থাকে। বয়সের ভিন্নতা এবং পরিবেশের প্রভাবের কারণে ভোক্তাদের চাহিদার মধ্যেও বিশেষ ভিন্নতা পরিলক্ষিত হয়।
উদ্দীপকের প্রাইমার্ট গ্যালারি নিজস্ব শো-রুমের মাধ্যমে যুবক-যুবতী এবং বয়স্কদের চাহিদাকে প্রাধান্য দিয়ে একাধিক সুবিধাসংবলিত মোবাইল ফোন বাজারে ছেড়েছে। অপরদিকে মোবাইল জোন শুধু সমাজের উচ্চবিত্তের ক্রেতাদের জন্য ফোরজি সংবলিত মোবাইল ফোন

বাজারে ছেড়েছে। এক্ষেত্রে মোবাইল জোন-এর তুলনায় প্রাইমার্ট গ্যালারির মোবাইল ফোন অধিক বৈচিত্র্যপূর্ণ হওয়ায় তারা ব্যবসায়িকভাবে সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
সুতরাং বলা যায়, প্রাইমার্ট গ্যালারি প্রতিষ্ঠানটি তাদের পণ্যের বৈচিত্র্য আনয়ন করে অধিক পরিমাণ ভোক্তাকে ক্রয়ে প্রলুব্ধ করতে সক্ষম হয়েছে বলেই তারা মোবাইল জোন এর তুলনায় অধিক সফলতা অর্জন করতে পেরেছে।

151

Related Question

View All
উত্তরঃ

চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যারা পণ্য ক্রয় করে তাদের - সমন্বয়ে গঠিত বাজারকে ভোক্তাবাজার বলে।

306
উত্তরঃ

যে সকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহ দেওয়ার জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে শিল্প বাজার বা ব্যবসায় বাজার বলে। এ বাজারকে আবার উৎপাদকের বাজারও বলা হয়।
শিল্প বাজারের ক্রেতারা হলো উৎপাদক। এরা পণ্যের নতুন উপযোগ সৃষ্টির জন্য পণ্য ক্রয় করে। বিশ্বের প্রতিটি মানুষ ভোক্তা হওয়ার কারণে তারা কোনো না কোনোভাবে ভোক্তা বাজারের সদস্য। কিন্তু শিল্প বাজারের সদস্যরা উৎপাদন কিংবা পুনঃবিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে। তাই শুধুমাত্র উৎপাদক এবং মধ্যস্থব্যবস্থায়ীরাই এ বাজারের সদস্য। এ কারণে শিল্প বাজারের সদস্য সংখ্যা ভোক্তা বাজারের চেয়ে কম হয়।

289
উত্তরঃ

উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভোক্তাবাজারের জন্য পণ্য বিপণন করছে।
চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যারা পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তাবাজার বলে।

উদ্দীপকের 'নাইগা' জাপানের একটি প্রখ্যাত মোটরগাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন ও বাজারজাত করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি সমাজের বিভিন্ন শ্রেণির চূড়ান্ত ক্রেতাদের উদ্দেশ্যে গাড়ি উৎপাদন ও বাজারজাত করে থাকে; যারা ভোক্তাবাজারের প্রকৃত সদস্য। এ অর্থে বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভোক্তাবাজারের জন্য পণ্য বিপণন করছে।

254
উত্তরঃ

উদ্দীপকের প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের অন্তর্গত জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহার করেছে তা সঠিক হয়েছে।
বিভিন্ন জনসংখ্যাবিষয়ক চলক যেমন- বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম-বর্ণ এবং জাতীয়তার ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করাকে জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণ বলে। জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণের ক্ষেত্রে জনগণের আয় ও ব্যয়ধাঁচ অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
উদ্দীপকের 'নাইগা' জাপানের একটি প্রখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চমধ্যবিত্ত, এবং মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন ও বাজারজাত করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি সমাজের মানুষের আয়কে ভিত্তি হিসেবে ধরে বাজার বিভক্তিকরণ করেছে; যা বাজার বিভক্তিকরণের জনসংখ্যাভিত্তিক। বিভক্তিকরণের অন্তর্গত। এতে সমাজের সকল শ্রেণির মানুষ গাড়ি ক্রয় করতে পারবে এবং প্রতিষ্ঠানটিও কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবে।
সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের জনসংখ্যাভিত্তিক যে ভিত্তি ব্যবহার করেছে তা সঠিক ও বাস্তবসম্মত হয়েছে বলে আমি মনে করি।

261
উত্তরঃ

ভোক্তাদের সন্তুষ্টিবিধানের উদ্দেশ্যে পণ্য, মূল্য, বণ্টন ও প্রসারের কাঙ্ক্ষিত সংমিশ্রণকে বিপণন মিশ্রণ বলে।

283
উত্তরঃ

বিপণনে 'ভোক্তাই রাজা' এ মতবাদের ভিত্তিতে বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদের ঘিরেই সম্পাদিত হয় বিধায় ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়।
বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তাদের প্রয়োজনগুলোর ওপর অধিক গুরুত্ব দিতে হয়। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। ক্রেতার প্রয়োজন, পছন্দ, অগ্রাধিকার ইত্যাদি চিহ্নিতকরণের জন্য বিপণন মিশ্রণের হাতিয়ারগুলো ব্যবহার করা হয়।
বিপণন কর্মসূচি উন্নয়নের জন্য পণ্য, মূল্য, বণ্টনপ্রণালি এবং প্রসার কর্মসূচির সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হয়, যা ভোক্তাকেন্দ্রিক।
বিষয়টি নিম্নে চিত্রের মাধ্যমে দেখানো হলো:

229
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews