প্রাইম কোম্পানি লি. এর কর্মচারীরা তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জনাব মোস্তাফিজকে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে মনোনীত করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইকবাল কর্মীদের ভালোমন্দের গুরুত্ব না দিয়ে শুধু প্রতিষ্ঠানের কাজকর্ম ঠিকমতো পরিচালনা করা হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করেন। যেকোনোভাবে কাজ আদায় করাটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। 

Updated: 1 year ago
উত্তরঃ

যিনি কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার প্রয়াস চালান তাকে নেতা বলে।

AI Explanation
AI Explanation
2 years ago
উত্তরঃ

নির্দেশনা প্রতিষ্ঠানের মানবশক্তি ও যন্ত্রশক্তিকে লক্ষ্যার্জনে নিয়োজিত রাখে। প্রতিষ্ঠানের অধস্তনদের আদেশনদান, উপদেশ ও পরামর্শ প্রদান, তত্ত্বাবধান ও অনুসরণকার্যকে নির্দেশনা বলে। নির্দেশনার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃক উচ্চস্তর হতে ক্রমান্বয়ে নিম্নস্তরের অধস্তনদের আদেশ, নির্দেশ, পরামর্শ ও তত্ত্বাবধান কার্যসম্পাদন করা হয়। নির্দেশনা উপর দিক থেকে প্রদান করা হয় এবং তা নিচের দিকে বাস্তবায়ন করা হয়। তাই বলা হয়, নির্দেশনা সর্বদা নিম্নগামী।

AI Explanation
AI Explanation
2 years ago
উত্তরঃ

জনাব মোস্তাফিজকে আনুষ্ঠানিকতার ভিত্তিতে অনানুষ্ঠানিক নেতৃত্ব বা নেতা বলা যায়। একসাথে কাজ করতে বা চলতে গিয়ে বিভিন্ন কারণে যে অনানুষ্ঠানিক সম্পর্কের সৃষ্টি হয় তা থেকে সৃষ্ট নেতৃত্বকে অনানুষ্ঠানিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বের আনুষ্ঠানিক কোনো কর্তৃত্ব বা ক্ষমতা না থাকলেও দলভুক্ত সদস্যদের ওপর তারা যথেষ্ট প্রভাববিস্তার করে। প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে কোনো সৎ, বুদ্ধিমান ও ব্যক্তিত্বসম্পন্ন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে অনানুষ্ঠানিকভাবে নেতৃত্বের মর্যাদায় আসীন করা হয়। উদ্দীপকে প্রাইম কোম্পানি লি. এর কর্মচারীরা তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জনাব মোস্তাফিজকে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে মনোনীত করে। প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে সৎ, বুদ্ধিমান ও ব্যক্তিত্বসম্পন্ন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে অনানুষ্ঠানিকভাবে নেতৃত্বের মর্যাদায় আসীন করা হয়। উদ্দীপকে জসাব মোস্তাফিজ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বলে তাকে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। সুতরাং জনাব মোস্তাফিজকে আনুষ্ঠানিকতার ভিত্তিতে অনানুষ্ঠানিক নেতৃত্ব বা নেতা বলা যায়।

AI Explanation
AI Explanation
2 years ago
উত্তরঃ

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্ব কর্মকেন্দ্রিক নেতৃত্ব, যা কর্মীবান্ধব ও আধুনিক নয়। যে নেতৃত্ব ধারণায় কর্মীদের নিকট থেকে বেশি কাজ আদায়কেই নেতা গুরুত্বপূর্ণ মনে করে তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে কর্মীদের ভালো-মন্দ বিবেচনার চাইতে কাজ আদায়ের বিষয়টিই অধিক গুরুত্ব পায়। উদ্দীপকে প্রাইম কোম্পানি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইকবাল কর্মীদের ভালো-মন্দের গুরুত্ব না দিয়ে শুধু প্রতিষ্ঠানের কাজকর্ম ঠিকমতো পরিচালনা করা হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করেন। যেকোনোভাবে কাজ আদায় করাটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। অথচ আধুনিক ব্যবস্থাপনায় নেতৃত্ব হলো কর্মীবান্ধব। এক্ষেত্রে নেতা কর্মীদের ভালো-মন্দ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কাজ আদায় করা হয়। অর্থাৎ কর্মীদের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করা হয়। এর ফলে অতি সহজেই প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। অথচ উদ্দীপকে কর্মের প্রতি গুরুত্ব দিয়ে কাজ আদায় করা হয়। এক্ষেত্রে কর্মীদের ভালো-মন্দ বিবেচনা না করে অধিক কর্তৃত্ব প্রয়োগ বা ভয়-ভীতি প্রদর্শন করে কাজ আদায়ে চেষ্টা করা হয়। এর ফলে স্বল্প সময়ের জন্য সাফল্য পেলেও দীর্ঘমেয়াদি কোনো সুফল আশা করা যায় না। এককথায় এটি কর্মীবান্ধব ও আধুনিক নয়। সুতরাং উদ্দীপকের আলোকে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কর্মকেন্দ্রিক নেতৃত্ব কর্মীবান্ধব ও আধুনিক নয়। এর সাথে আমি একমত পোষণ করছি।

AI Explanation
AI Explanation
2 years ago
243

Related Question

View All
উত্তরঃ

অধস্তনদের আদেশ দান, উপদেশ ও পরামর্শ প্রদান, তত্ত্বাবধান ও অনুসরণ কার্যকে নির্দেশনা বলে।

AI Explanation
AI Explanation
2 years ago
425
উত্তরঃ

নির্দেশ দেওয়ার পূর্বে যারা তা বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু ঠিক করা হলে তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায় নেতা ও কর্মীদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। নেতৃত্ব সংখ্যাগরিষ্ঠের মতামত গ্রহণ ও বাস্তবায়নে সচেষ্ট থাকে। পরামর্শমূলক নির্দেশনায় যারা নির্দেশ বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু ঠিক ও বাস্তবায়ন করা হয় বিধায় এরূপ নির্দেশনা পদ্ধতি অনেকটা গণতান্ত্রিক।

AI Explanation
AI Explanation
2 years ago
431
উত্তরঃ

উদ্দীপকে নির্বাহীর নেতৃত্ব ম্যাকগ্রেগরের X তত্ত্বসংশ্লিষ্ট। X তত্ত্বে ম্যাকগ্রেগর মানব প্রকৃতি সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। এক্ষেত্রে মনে করা হয়, কর্মীরা উত্তরাধিকারসূত্রে কাজ অপছন্দ করে, সুযোগ থাকলে কাজে ফাঁকি দেয়। তাই তাদের নিকট থেকে কাজ আদায়ে ভীতি প্রদর্শন, চাপ প্রয়োগ ও প্রয়োজনে শান্তি দিতে হয়। উদ্দীপকে একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার অধস্তনদের ওপর চাপ সৃষ্টি করে কাজ আদায়ে যচেষ্ট হন। সকল সিদ্ধান্ত নিজেই নেন। আবার অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন। এখানে ম্যাকগ্রেগরের X তত্ত্বের মতো চাপ প্রয়োগ করে কাজ আদায় করতে চায়। সুতরাং উদ্দীপকে নির্বাহীর নেতৃত্ব ম্যাকগ্রেগরের X তত্ত্বসংশ্লিষ্ট।

AI Explanation
AI Explanation
2 years ago
384
উত্তরঃ

'স্বৈরাচারী নিদের্শনায় উদ্দীপকের প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে'- উক্তিটি যথার্থ। যে নির্দেশনার ক্ষেত্রে ঊর্ধ্বতন নিজস্ব কর্তৃত্ব ও ক্ষমতার বলে একাই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং অধস্তনদের ওপর চাপ সৃষ্টি বা ভয়-ভীতি প্রদর্শন করে কাজ আদায়ে সচেষ্ট হন তাকে স্বৈরাচারী নির্দেশনা বলে। এক্ষেত্রে ঊর্ধ্বতন নির্দেশ প্রদানের ক্ষেত্রে অধস্তনদের মতামত বা চিন্তা- ভাবনাকে কোনো বিবেচনায় আনেন না; বরং অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশ করেন। অধস্তনরা ঊর্ধ্বতনকে ভয় পায় এবং ইচ্ছায় বা অনিচ্ছায় হোক কাজ সম্পাদনে চেষ্টা করে। উদ্দীপকে একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার অধস্তনদের ওপর চাপ সৃষ্টি করে কাজ আদায়ে সচেষ্ট হন। সকল সিদ্ধান্ত নিজেই নেন। আবার অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন। কিন্তু কর্মীরা বসের নেতৃত্বকে ভালোভাবে নেয় না। তারা মানসিক কষ্ট নিয়ে কাজ করতে থাকে। এক পর্যায়ে কর্মীরা দুই- একজন করে চাকরি ছেড়ে দিতে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটি সংকটাবস্থায়। মূলত স্বৈরাচারী নির্দেশনার কারণে কর্মীরা চাকরি ছেড়ে চলে যাওয়ায় প্রতিষ্ঠাটি ক্ষতিগ্রস্ত হয়। তাই বলা যায়, 'স্বৈরাচারী নিদের্শনায় উদ্দীপকের প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে।'

AI Explanation
AI Explanation
2 years ago
366
উত্তরঃ

কোনো দল বা গোষ্ঠীর আচরণ বা কাজকে যিনি বা যারা নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার প্রয়াস চালায় তাকে বা তাদেরকে নেতা বলে।

AI Explanation
AI Explanation
2 years ago
681
উত্তরঃ

গণতান্ত্রিক নেতৃত্বে সকলের অংশগ্রহণ বা মতামত প্রতিফলিত হয় এবং প্রতিষ্ঠানের অগ্রগতি ত্বরান্বিত হয়। তাই গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম। যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক নেতা কর্মীদের আদেশ দেন, আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। ফলে কর্মীরা নেতার প্রতি আস্থাশীল হয় এবং নেতা কর্মীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ প্রকাশ করেন। এ নেতৃত্বে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় বলে গণতান্ত্রিক নেতৃত্বকে উত্তম নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হয়।

AI Explanation
AI Explanation
2 years ago
748
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews