প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য বান্দরবানের 
'নীলাচল' বিভিন্ন টিভি চ্যানেল ও সাময়িকী নিজ উদ্যোগে 'নীলাচল' সম্পর্কে আকর্ষণীয় তথ্য পরিবেশন করে। এতে দেশবাসী 'নীলাচল' এর অবস্থান, অত্র এলাকার মানুষের জীবন-যাত্রারপ্রণালি ও নৈসর্গিক সৌন্দর্য সম্পর্কে অবগত হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ ইচ্ছু পর্যটকগণ নীলাচলে ভ্রমণ করতে আসেন। সম্প্রতি ভ্রমণপ্রেমিক ও সর্বসাধারণকে আরও আকৃষ্ট করার জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিভিন্ন চ্যানেলে (ফেমন- রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা ও ওয়েবসাইট) 'নীলাচল' সম্পর্কে ব্যাপক বিজ্ঞাপন প্রচার করছে। যার ফলে 'নীলাচলে' ভ্রমণের জন্য ভ্রমণপ্রেমিকদের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। 
 

Updated: 1 year ago
উত্তরঃ

বিক্রয়কর্মী যখন সরাসরি ক্রেতাদের সামনে উপস্থিত হয়ে পণ্য বিক্রয়ের প্রচেস্টা চালায় তখন তাকে বাক্তিক বিক্রয় বলে

উত্তরঃ

বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে পণ্য বা সেবার অর্থপ্রদত্ত নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে।
বিজ্ঞাপনের ফলে ক্রেতারা প্ররোচিত হয়। পণ্য ক্রয়ে আগ্রহী হয়ে ওঠে। ফলে পণ্যের বাজার চাহিদা বৃদ্ধি পায়। উৎপাদিত পণ্য বণ্টনের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পূর্বের তুলনায় অধিক পণ্য সরবরাহ করতে হয়। অনেক সময় ক্রেতারা নিজেরাই দূর-দূরান্ত হতে পণ্য ক্রয় করতে আসে। এভাবেই বিজ্ঞাপন বণ্টনের সম্প্রসারণ ঘটায়।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রসারের যে কার্যক্রম গ্রহণ করেছে তা হলে প্রচার।

উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যাতীত গণমাধ্যমসমূহে শ বা সেবা সম্পর্কে মতামত প্রকাশ অথবা অনুকূল উপস্থাপনার দ্বারা পরোক্ষভাবে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির প্রয়াস হলো প্রচার। প্রালা হলো একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা এবং এটি অর্থ প্রদত্ত নয় প্রতার তৃতীয় পক্ষের দ্বারা সংঘটিত হয়। সংবাদ আকারে রেডিও বা টেলিভিশনের মাধ্যমে এটি প্রচার হয়। জনগণের কাছে এর বিশ্বাসযোগ্যতা অনেক বেশি।
উদ্দীপকে বান্দরবানের নীলাচল প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। বিভিন্ন টিভি চ্যানেল ও সাময়িকী নিজ উদ্যোগে 'নীলাচল সম্পর্কে আকর্ষনীয় তথ্য পরিবেশন করে। এতে দেশবাসী 'নীলাচল-এর অবস্থান, অত্র এলাকার মানুষের জীবন-যাত্রার প্রণালি ও নৈসর্গিক সৌন্দর্য সম্পর্কে অবগত হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাস্ট পর্যটকগণ নীলাচলে ভ্রমণ করতে আসেন। এক্ষেত্রে নীলাচল সম্পর্কে তথ্য জানাতে কর্তৃপক্ষকে কোনো প্রকার অর্থ বা সময় ব্যয় করতে হয়নি; যা প্রচার কার্যক্রমের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এ অর্থে উল্লিখিত প্রসারের কার্যক্রমকে প্রচার হিসেবেই গণ্য করা যায়।

উত্তরঃ

সঠিক প্রসার কৌশল অর্থাৎ বিজ্ঞাপন ও প্রচার কার্যক্রম গ্রহণের কারণেই নীলাচলের প্রতি পর্যটনগণ আকৃষ্ট হয়েছে।

পণ্য বা সেবার তথ্য তুলে ধরে তা ক্রয়ে উদ্বুদ্ধকরণ করাই হলো বিপণন প্রসার। বিজ্ঞাপন কিংবা প্রচার উভয়েই বিস্পন প্রসারের গুরুত্বপূর্ণ অংশ। উদ্দীপকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নীলাচল বিভিন্ন টিভি চ্যানেল ও সাময়িকী নিজ উদ্যোগেই এ স্থানটির প্রচার চালায়। এতে অনেকেই নীলাচল বিষয়ে আগ্রহী হয়। পরবর্তীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেয়। ফলে নীলাচল ভ্রমণের জন্য ভ্রমণপ্রেমীদের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। কেননা সঠিক প্রসার কৌশলই পারে ক্রেতাকে পণ্য বা সেবা বিষয়ে আকৃষ্ট করতে। এখানে নীলাচল সেবা খাতের অন্তর্গত। এখানে রয়েছে বিস্তৃত পাহাড়। যেখান থেকে মেঘও ছোঁয়া যায়। এমন একটি স্থান সম্পর্কে প্রচারিত বিজ্ঞাপন ও প্রচারও অবশ্যই ভালো হয়েছে। এর ফলে ভ্রমণ পিপাসুরা নীলাচল সম্পরে আকৃষ্ট হয়েছে। তারা ভ্রমণের জন্য নতুন একটি স্থান পেয়েছে এ আগ্রহ কেবল সম্ভব হয়েছে সঠিক বিজ্ঞাপন ও প্রচার তথা সঠিক প্রসার কৌশলের দ্বারা। বিজ্ঞাপনে যেমন নীলাচলের আকর্ষণীয়
দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে, প্রচারের ক্ষেত্রেও এমনটি হয়েছে। তাছাড়া সেখানে ভ্রমণ করার বিষয়েও একটি নির্দেশিকা প্রচার ও বিজ্ঞাপনে দেওয়া হয়েছে।

সুতরাং বলা যায়, সঠিক প্রসার কৌশল গ্রহণের কারণেই নীলাচল পর্যটন স্পটটির বিষয়ে ভ্রমণপিপাসুদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

171

Related Question

View All
উত্তরঃ

সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য, সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে।

315
উত্তরঃ

যে বৃহদায়তন খুচরা ব্যবসায়ে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্যসামগ্রী বিক্রয় করা হয়, তাকে সুপার স্টোর বলে।
সুপার স্টোর হলো এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায়। এ স্টোরে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্যদ্রব্যও বিক্রয় করা হয়। আয়তনের দিক দিয়ে সুপার মার্কেটের চেয়ে এটি বড়। এরূপ স্টোরে পণ্যের মূল্য তুলনামূলকভাবে কম হয়। সকল ধরনের পণ্যের সরবরাহ থাকায় সুপার স্টোরে ক্রেতার সমাগম বেশি থাকে।

314
উত্তরঃ

উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি বহুশাখা বিপণি।

যেসব খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান একই মালিকানা এবং পরিচালনার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে শাখা খুলে ভোক্তাদের নিকট পণ্যসামগ্রী বিক্রয় করে তাকে বহুশাখা বিপণি বলে।
উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি প্রতিষ্ঠিত মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠান। তাদের রাজশাহীসহ সারাদেশে ৩০টি শাখা রয়েছে। সকল শাখায় সাইনবোর্ড, ডিসপ্লে মূল্য প্রায় একই রকম। অর্থাৎ তারা সকল শাখায় একই নীতি ও কৌশল প্রয়োগ করে; যা বহুশাখা বিপণির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে একটি বহুশাখা বিপণি হিসেবে গণ্য করা যায়।

267
উত্তরঃ

বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির'-এর ঢাকার একটি শাখা বিক্রয় প্রসার কর্মসূচির যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত যৌক্তিক।

পণ্য বা সেবার তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। পণ্যের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করাই হলো বিক্রয় প্রসারের প্রধান উদ্দেশ্য।
উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি বহুশাখা মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠান। তারা সারাদেশে ৩০টি শাখার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করছে। তাদের ঢাকার একাধিক শাখার মধ্যে একটি শাখা অন্য শাখা হতে ১০% কম মূল্যে মিষ্টি বিক্রয় করে। এ শাখাটি ক্রেতাদের নিকট থেকে দ্রুত সাড়া পেতে এবং তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এরূপ ছাড়ের ব্যবস্থা করেছে; যা বিক্রয় প্রসার কার্যক্রমের অন্তর্গত। তাদের এরূপ ছাড়ের ফলে ক্রেতারা চূড়ান্ত ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখাবে। এতে তাদের ছাড়ের উদ্দেশ্য অর্জন যেমন সহজ হবে তেমনি ব্যবসায়িক সফলতা অর্জনও ত্বরান্বিত হবে।

সুতরাং বলা যায়, বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির' এর ঢাকার শাখা কর্তৃক ছাড়ের উদ্যোগ গ্রহণ যৌক্তিক হয়েছে।

252
উত্তরঃ

যে মাধ্যমে জনগণের কাছে বিজ্ঞাপন, বিভিন্ন সংবাদ তথা পণ্য বা সেবার তথ্য পৌঁছানো হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। যেমন-রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, সাইনবোর্ড, বিলবোর্ড ওয়েবসাইট ইত্যাদি।

317
উত্তরঃ

উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যতীত গণমাধ্যমসমূহে পণ্য বা সেবা সম্পর্কে মতামত প্রকাশ অথবা অনুকূল উপস্থাপনার দ্বারা পরোক্ষভাবে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির প্রয়াসকেই প্রচার বলে।
প্রচার একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা এবং এটি অর্থ প্রদত্ত নয়। প্রচার তৃতীয় পক্ষের দ্বারা সংঘটিত হয়। সংবাদ আকারে, রেডিও বা টেলিভিশনের মাধ্যমে এটি প্রকাশ করা হয়। জনসাধারণের কাছে এর বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। একটি ওষুধ কোম্পানি কোনো মরণব্যাধির ওষুধ আবিষ্কার করেছে এবং এটি সংবাদ আকারে রেডিও বা টেলিভিশনে প্রচারিত হলে তা প্রচার বলে বিবেচিত হবে।

342
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews