প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।

Updated: 9 months ago
উত্তরঃ

প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না

মূলভাব: কেবল প্রাণের অধিকারী হওয়াই মনুষ্যত্বের লক্ষণ নয়। প্রাণের অস্তিত্বের নিরিখে বিচার করলে মানুষ সব কীটপতঙ্গ ও জীবজন্তুর সমগোত্রীয়। পক্ষান্তরে, বিচারবুদ্ধিসম্পন্ন সংবেদনশীল মনের অধিকারী হতে পারলে মানুষ ইতর প্রাণীগোত্রের সীমা ছাড়িয়ে মানুষের মর্যাদায় অভিষিক্ত হতে পারে।

সম্প্রসারিত ভাব: মানুষ প্রাণিকুলের সদস্য হলেও অন্যান্য প্রাণী থেকে আলাদা। অন্যান্য প্রাণীর সঙ্গে পার্থক্যের মূলে রয়েছে মানুষের মনোজগতের বৈশিষ্ট্য। মানুষ প্রাণী হিসেবে সহজাত কিছু গুণ নিয়ে জন্মায়। সেই সহজাত গুণে আবদ্ধ থাকলে মানুষ প্রাণিজগতের গণ্ডি পার হতে পারে না। শিক্ষা, সাধনা ও অনুশীলনের মাধ্যমে মানুষ পারে সে গণ্ডি পার হতে। মানবিক গুণাবলি আয়ত্ত করেই একজন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে। তখন অন্যান্য প্রাণী থেকে সে হয়ে যায় আলাদা। সত্যিকারের মানুষ চিন্তা-চেতনা, জ্ঞান-বুদ্ধি, আবেগ-অনুভূতির অধিকারী ও বিবেকবোধ দ্বারা পরিচালিত হয়। যে মানুষের আকৃতি নিয়ে পশুর মতো কাজ করে, যার মধ্যে মানবতাবোধ, বিবেচনাবোধ ও বিবেকবুদ্ধি নেই-তাকে সত্যিকার অর্থে মানুষ বলা যায় না। মানুষ কেবল প্রাণের অধিকারী নয়, মনেরও অধিকারী। মানুষের মন অন্যকে ভালোবাসে, অন্যের ভালোবাসা পেতে চায়।

মন্তব্য: মানুষ হতে হলে কেবল প্রাণ থাকলে চলবে না, তাকে হতে হবে সুন্দর, সুস্থ ও মানবিক গুণাবলিসম্পন্ন মনের অধিকারী।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
1.8k
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews