ঋণ মূলধনের ক্ষেত্রে সুদের হারকে ব্যবসায়ে মূলধন ব্যয় বলে।
বিনিয়োগের ঝুঁকি ও প্রত্যাশিত আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।
অর্থাৎ বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে, এর থেকে প্রত্যাশিত আয়ের পরিমাণও তত বেশি হবে। একজন বিনিয়োগকারী ঝুঁকিবিহীন বিনিয়োগ থেকে স্বল্প হারে আয় করতে পারেন। তবে একজন বিনিয়োগকারী যখন অধিক ঝুঁকি বহন করবেন তখন তিনি অতিরিক্ত আয় বা Risk Premium আশা করবেন। কেননা যে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ তা থেকে অতিরিক্ত আয়ের পরিমাণ তত বেশি।
প্রিয়ন্তী টেক্সটাইলের গড় মূলধন ব্যয় নির্ণয়:
আমরা জানি

[যেহেতু উদ্দীপকে কর হার উল্লেখ করা হয়নি, তাই ঋণ মূলধন হার
৮% ধরে নেওয়া হয়েছে।।
অগ্রাধিকার শেয়ার ব্যয় = ৬%
সর্বমোট মূলধনের ওপর প্রতিটি উৎসের অংশ নির্ণয়:
তহবিলের উৎস | মূলধন | ব্যয়ের হার | মোট মূলধনের অংশ |
সাধারণ শেয়ার | ৫ কোটি | ২১% | ৫ =০.৫০ ১০ |
অগ্রাধিকার শেয়ার | ৩ কোটি | ৬% | ৩ =০.৩০ ১০ |
ঋণ মূলধন ( ১০ - ৫-৩) কোটি | ২ কোটি | ৮% | ২ = ০.২০ ১০ |
গড় মূলধন ব্যয় =(২১০.৫০) + (৬ ০.৩০) + (৮ ০.২০)
= ১০.৫০+১.০৮+১. ৬০
= ১৩.৯০%
সুতরাং, প্রিয়ন্তী টেক্সটাইলের গড় মূলধন ব্যয় ১৩.৯০%।
উত্তর: ১৩.৯০%।
বড় কোম্পানির ক্ষেত্রে মুনাফার অংশ দিয়ে ঋণ পরিশোধের সিদ্ধান্ত গ্রহণ প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সাধারণত কোম্পানির দীর্ঘমেয়াদি মূলধনের উৎসের মধ্যে ঋণ মূলধন অন্যতম। মূলধনের চাহিদা মিটানোর জন্য বৃহৎ কোম্পানিসমূহ সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের পাশাপাশি ব্যাংক বা অন্যান্য উৎস
থেকে বিভিন্ন মেয়াদে (যেমন: স্বল্প, মধ্য ও দীর্ঘ) ঋণ গ্রহণ করে।
প্রিয়ন্তী টেক্সটাইল ২০১২ সালের শেয়ার প্রতি ১ টাকা লভ্যাংশ ঘোষণা করে। প্রতিষ্ঠানটি লভ্যাংশের একটি বৃহৎ অংশ দিয়ে ঋণ পরিশোধের উদ্যোগ গ্রহণ করে। কিন্তু কোম্পানির এরূপ উদ্যোগের ফলে সাধারণ শেয়ারের মালিকরা নিজেদের বিনিয়োগ উঠিয়ে নিতে চাইবে এবং সেই সাথে নতুন বিনিয়োগকারীরাও বিনিয়োগে উৎসাহ হারাবে।
প্রিয়ন্তী টেক্সটাইল মুনাফার বৃহৎ অংশ দিয়ে ঋণ পরিশোধের সিদ্ধান্ত না
নিয়ে উক্ত লভ্যাংশ সংরক্ষিত তহবিলে জমা রাখতে পারে। পরবর্তীতে কোনো লাভজনক খাতে তা বিনিয়োগ করতে পারে। উক্ত বিনিয়োগ থেকে যে আয় হবে তার অংশ সাধারণ শেয়ারের মালিকরাও পাবেন।
এক্ষেত্রে প্রিয়ন্তী টেক্সটাইল লভ্যাংশের বৃহৎ অংশ দিয়ে ঋণ পরিশোধের যে উদ্যোগ নিয়েছে তা যদি বাস্তবায়িত হয় তাহলে সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানির প্রতি আস্থা হারাবে। ফলে কোম্পানির মূলধন এবং সুনামের ওপর বিরূপ প্রভাব পড়বে। সুতরাং, মুনাফা দ্বারা
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
