যে বাজারে কতিপয় বিক্রেতা ও অনেক ক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করেন তাকে অলিগোপলি (Oligopoly) বাজার বলে।
একচেটিয়া বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে গেলে পুরাতন ফার্মগুলো উৎপাদন বাড়িয়ে দাম কমিয়ে দেয়, যা নতুন ফার্মের জন্য অসুবিধাজনক।
একচেটিয়া বাজারে একজন বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো একটি দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে এবং দ্রব্যটির কোনো নিকট পরিবর্তক থাকে না। একচেটিয়া বাজারে নতুন ফার্মের প্রবেশের সুযোগ নেই। নতুন ফার্ম প্রবেশ করতে গেলে একচেটিয়া ফার্ম পণ্যের উৎপাদন বাড়িয়ে দাম কমিয়ে দেয়। সেক্ষেত্রে নতুন ফার্ম সম্ভাব্য লোকসানের ভয়ে বাজারে প্রবেশ বা উৎপাদন করে না। তাছাড়া এ বাজারে মুনাফা লাভের আশায় কর্মরত ফার্ম যেমন শিল্প থেকে প্রস্থান করে না; তেমনি নতুন ফার্মের শিল্পে প্রবেশের অধিকার থাকে না।
প্রেক্ষাপট-১ এর বাজারটি অতি স্বল্পকালীন বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
যে বাজার কয়েক ঘণ্টা থেকে কয়েকদিন স্থায়ী হয় তাকে অতি স্বল্পকালীন বাজার বলে। এ ধরনের বাজারে অস্থায়ী ও পচনশীল দ্রব্য (Perishable Goods) ক্রয়-বিক্রয় হয়। যেমন- মাছ, দুধ, শাকসবজি ইত্যাদি। এ বাজারের স্থায়িত্বকাল এতই কম থাকে যে, প্রয়োজন অনুযায়ী এ সময়ে দ্রব্যের যোগান বাড়ানো কিংবা কমানো যায় না। এ বাজারে দাম বাড়া- কমার ক্ষেত্রে দ্রব্যের চাহিদার ভূমিকাই মুখ্য। এসব দ্রব্যের সম্পূর্ণ মজুদ বাজারে বিক্রির জন্য যোগান দেওয়া হয়। তাই এ বাজারের যোগান রেখা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। অতি স্বল্পকালীন বাজারে চাহিদার বিভিন্নতা অনুসারেই দামের পার্থক্য ঘটে তথা চাহিদা বাড়লে দাম বাড়ে এবং চাহিদা কমলে দাম কমে। উদ্দীপকের প্রেক্ষাপট-১ এর পণ্যটি হচ্ছে সবজি যা পচনশীল দ্রব্য।
পচনশীল দ্রব্য মাত্র কয়েক ঘণ্টা বা কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়। এ দ্রব্যের চাহিদার পরিবর্তনে দামের পরিবর্তন ঘটে। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায় উদ্দীপকের সবজির বাজার হলো অতি স্বল্পকালীন বাজার।
প্রেক্ষাপট-২ এর বাজার অর্থনীতিতে একচেটিয়া বাজারকে নির্দেশ করে।
সমজাতীয় অথচ পৃথক করা যায় এমন সব দ্রব্য নিয়ে প্রতিযোগিতা এবং একচেটিয়া উৎপাদন সমন্বয়ে যে বাজার গড়ে ওঠে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। একচেটিয়া প্রতিযোগিতায় ফার্মের সংখ্যা অসংখ্য। এক একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ মাত্র নিয়ন্ত্রণ করতে পারে। একচেটিয়া প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো ফার্মের শিল্পে প্রবেশ এবং প্রস্থানে কোনো বাধা নিষেধ নেই। সাধারণত স্বল্পমেয়াদে কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা করলে দীর্ঘকালে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করে। প্রত্যেকটি ফার্ম তার পণ্যের বিক্রি বাড়াতে বেশি করে প্রচার করে। বেশি প্রচারের ফলে এই ফার্মগুলোর বিজ্ঞাপন ও আনুষঙ্গিক বিক্রয়জনিত ব্যয় বেড়ে যায়। প্রচার ও দ্রব্যের গুণগতমানের মাধ্যমে এই ফার্মগুলো পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে। এ বাজারে একজন বিক্রেতা অপর একজন বিক্রেতার উৎপাদিত দ্রব্যের পূর্ণ অনুকরণ করতে পারে না।
উদ্দীপকে লক্ষ করা যায়, জামাল সাবান কিনতে দোকানে গেলে দোকানদার তাকে ভিন্ন ভিন্ন কোম্পানির সাবান দেখায়। সেগুলোর প্রত্যেকটিতে সমপরিমাণ পণ্য থাকলেও দাম, গন্ধ ও মোড়কে সামান্য পার্থক্য ছিল। এর সঙ্গে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্যের বৈশিষ্ট্যের মিল রয়েছে।
একচেটিয়া প্রতিযোগিতার অধীনে বিভিন্ন ফার্ম যেসব পণ্য উৎপাদন করে সেগুলো অনেকটা সদৃশ হলেও একটিকে অপরটি থেকে পৃথক করা সম্ভব। দ্রব্যগুলো গুণগত ও বাহ্যিক দিক থেকে কিছুটা পৃথক হয়ে থাকে। এভাবে দ্রব্য পৃথকীকরণ সম্ভব হওয়ার অর্থ হচ্ছে, বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্য সমজাতীয় নয়। কাজেই বলা যায়, জামালের ক্রয়কৃত সাবানটি হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের একটি পণ্য।
Related Question
View Allএকটি মাত্র দ্রব্য উৎপাদন করে এমন ব্যবসায় প্রতিষ্ঠানকে ফার্ম বলে
যে বাজারে দ্রব্যের চাহিদার পরিবর্তনের সাথে যোগান সামান্য পরিবর্তিত হয় তাকে স্বল্পকালীন বাজার বলে।
মাকালীন বাজারের স্থায়ীত্বকাল কম হয়, তাই এ সময়ের মধ্যে স্থির খরচসমূহ (কারখানার আয়তন বা সংখ্যা) পরিবর্তন করা যায় না। তবে পরিবর্তনীয় খরচসমূহ (উপকরণের পরিমাণ) হ্রাস-বৃদ্ধি করে, দ্রব্যের উৎপাদন কম-বেশি করা যায়। এ বাজারে দ্রব্যের দাম, যোগানের চেয়ে চাহিদা দ্বারা বেশি প্রভাবিত হয়। গামছা, লুঙ্গি ও শাড়ি প্রভৃতি স্বল্পকালীন বাজারের পণ্য।
কামালের ক্রয়কৃত ম্যাটাডর কলমটি হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য।
যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা সদৃশ কিন্তু সামান্য পৃথকীকৃত (Similar but slightly differentiated) দ্রব্যের ক্রয়-বিক্রয়ে লিপ্ত হয় ঐ বাজারকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। এ বাজারে কোনো ফার্ম যদি নিজের পণ্যের দাম বাড়ায়, তাহলে ক্রেতা অপর ফার্মের পরিবর্তক দ্রব্য কেনে। এক্ষেত্রে প্রথম ফার্মের পণ্যের চাহিদা কিছুটা কমতে পারে, তবে চাহিদা কখনও শূন্য হয় না। এ বাজারের পণ্যসমূহ হলো- কলম, সাবান, টুথপেস্ট প্রভৃতি। উদ্দীপকের কামালের ক্রয়কৃত পণ্যটি হলো কলম। বাজারে বিভিন্ন কোম্পানির কলম আছে। সেগুলোকে রং, ডিজাইন এবং সামান্য নামের ভিন্নতার মাধ্যমে আলাদা করা যায়। এক্ষেত্রে একটি কোম্পানির কলমের দাম বাড়লে ক্রেতা অন্য কোম্পানির কলম ক্রয় করবে। কাজেই বলা যায়, কলম হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য।
কামালের ক্রয়কৃত পণ্যের বাজারটি হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। নিম্নে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের সর্ম্পক বিশ্লেষণ করা হলো-
যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা, সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত থাকে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আর যে বাজারে কিছু বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য বিক্রয় করে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। উভয় বাজারেই ক্রেতা ও বিক্রেতার পক্ষে সহজে বাজারে প্রবেশ ও প্রস্থানের সুযোগ রয়েছে। উদ্দীপকের কামালের ক্রয়কৃত কলমটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এ বাজারে বিক্রির জন্য যে কলমগুলো সরবরাহ করা হয়, সেগুলো ব্র্যান্ড, রং, ডিজাইন এবং নামের ভিন্নতার মাধ্যমে আলাদা করা যায়। তাছাড়া এরূপ বাজারে পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বিক্রেতা সামান্য ভূমিকা রাখতে পারে। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে, পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের কতিপয় বৈশিষ্ট্য একযোগে দেখা যায়। একচেটিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ফার্ম যে দ্রব্যগুলো উৎপাদন করে, সেগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা থাকে। আর এই দ্রব্যের পৃথকীকরণের মধ্যে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য বিদ্যমান। আবার বহু ক্রেতা-বিক্রেতা থাকায় পূর্ণ প্রতিযোগিতার বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
যেহেতু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার দুটি ভিন্ন বাজারের সমন্বয়ে গঠিত, তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে এককভাবে একচেটিয়া
কোনো কিছু উৎপাদনের জন্য যেসব বস্তু বা সেবাকর্মের প্রয়োজন সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে।
উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে বোঝায় বাজারে বিভিন্ন ফার্ম যে নির্দিষ্ট দ্রব্যটি উৎপাদন করে সেটি গুণগত ও বাহ্যিকভাবে একটি অপরটি থেকে পৃথক।
বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্যগুলো অনেকটা সদৃশ হলেও একটি অপরটির পরিবর্তক (তবে পূর্ণ পরিবর্তক নয়) হতে পারে। বিক্রেতা বিজ্ঞাপন ব্যয়, প্যাকিং, ডিজাইন, সামান্য নামের ভিন্নতার মাধ্যমে উৎপন্ন দ্রব্যের প্রভেদীকরণ করে। যেমন- প্যারাসিটামল জাতীয় ঔষধের বাজার।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!