প্লাজমিডের দুটি বৈশিষ্ট্য লিখ। (অনুধাবন)

Updated: 3 months ago
উত্তরঃ

প্লাজমিডের দুটি বৈশিষ্ট্য হলো-
১. প্লাজমিড বৃত্তাকার দ্বিসূত্রক DNA গঠিত স্বতন্ত্র জেনেটিক বস্তু।
২. অর্ধ-রক্ষণশীল প্রক্রিয়ায় প্রতিলিপন ক্ষমতাসম্পন্ন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
57

জীবপ্রযুক্তিঃ
কোলম্যান (১৯৬৮) এর মতে, জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহারোপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হলো জীবপ্রযুক্তি।
 

Related Question

View All
উত্তরঃ

ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আনবিক ওজন সম্পন্ন প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। এক কথায় এটি হলো- প্রতিরক্ষামূলক প্রোটিন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
59
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত A হলো এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট থেকে চারাগাছ সৃষ্টির প্রক্রিয়ায় চিহ্নিত চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো-

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
53
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত B হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ বিশ্লেষণ করা হলো-

১. অধিক ফলনশীল শস্য উৎপাদন চাষাবাদকৃত ফসলের কোনো প্রজাতির মধ্যে সালোকসংশ্লেষণে বেশি সক্ষম, নাইট্রোজেন সংবন্ধনে ক্ষমতাসম্পন্ন, ফল অধিক পুষ্টকরণ ইত্যাদি বৈশিষ্ট্য স্থানান্তরের মাধ্যমে অধিক ফলনশীল জাত উৎপাদন করা যায়।
২. পুষ্টিগুণ বৃদ্ধি ধানে -ক্যারোটিন সমৃদ্ধ জিন স্থানান্তরের মাধ্যমে সোনালী ধান উদ্ভাবনের মাধ্যমে চালের পুষ্টিগুণ বাড়ানো হয়েছে।
৩. আগাছানাশক প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে Streptomyces hygroscopicus নামক ব্যাকটেরিয়া থেকে পৃথক করা জিন টমেটো, তামাক ও আলুতে স্থানান্তর করে আগাছানাশক প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়েছে।

৪. রোগপ্রতিরোধী জাত উদ্ভাবন টোবাকো মোজাইক ভাইরাস, পটেটো ভাইরাসের CP জিন দিয়ে ট্রান্সফরমেশনকৃত তামাক গাছ ভাইরাস আক্রমণ হতে নিজেকে প্রতিরোধ করছে।
৫. দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি: জোনাকি পোকার আলো সৃষ্টিকারী জিন রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে তামাক গাছে প্রতিস্থাপনের ফলে তামাক গাছ থেকে আলো বিচ্ছুরিত হয়।
৬. গুণগত মানোন্নয়ন সূর্যমুখী থেকে সালফার অ্যামিনো এসিড সৃষ্টিকারী জিন রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে ক্লোভার ঘাসে স্থানান্তর করা হয়েছে।
৭. বীজহীন ফল সৃষ্টি: বর্তমানে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ব্যবহার
করে অনেক দেশে বীজহীন ফল সৃষ্টি করা হচ্ছে। যেমন-জাপানে বীজহীন তরমুজ, আঙুর উৎপাদন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
53
উত্তরঃ

ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত দুটি উদ্ভিদের প্রোটোপ্লাস্ট পাশাপাশি রেখে তাদের মধ্যে মিলন ঘটিয়ে টিস্যু কালচার প্রয়োগ করে যে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় তাই সাইব্রিড।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
72
উত্তরঃ

স্ট্রেরাইল ইনসেক্ট টেকনিক (SIT) একটি আধুনিক জীবপ্রযুক্তি, যদিও এটি রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি নয়। এটি ক্ষতিকারক কীটপতঙ্গ নিয়ন্ত্রণের পরিবেশ বান্ধব পদ্ধতি। এই পদ্ধতিতে ক্ষতিকারক পতঙ্গের পুরুষগুলোকে বন্ধ্যা করে দেওয়া হয়। এর ফলে স্ত্রী পতঙ্কাসমূহ কার্যকর ডিম উৎপাদনে অক্ষম হয়, ফলে নতুন প্রজন্ম বিকশিত হতে পারে না তাই কিছুদিনের মধ্যেই ঐ ক্ষতিকারক পতঙ্গটি প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। মশা নিয়ন্ত্রণের এটি একটি কার্যকরী উপায়। আবার শাকসবজি ও ফলমূলের ক্ষতিকারক কীট-পতঙ্গও এই পদ্ধতিতে দমন করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
85
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ভেক্টরটি হলো প্লাজমিড। নিচে প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো-
১. প্লাজমিড বৃত্তাকার (চক্রাকার), দ্বিসূত্রক, DNA অণুবিশিষ্ট স্বতন্ত্র জেনেটিক বস্তু।
২. প্লাজমিড অল্প সংখ্যক জিন ধারণ করে এবং ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজম থেকে ক্ষুদ্র ও স্বতন্ত্র।
৩. এর আনবিক ওজন প্রায় 10°- 200° × 10° dalton | -
৪. রেস্ট্রিকশন এনজাইম দ্বারা এদের সুনির্দিষ্ট অংশ কর্তন করা যায়।
৫. এরা অনুলিপনক্ষম এবং কনজুগেশনের মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে স্থানান্তর হতে পারে।
৬. কোনো কোনো প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারে। যেমন- colicin, vibriocin ইত্যাদি।
৭. কিছু প্লাজমিড সেক্স পিলি তৈরি করে যা কনজুগেশন টিউব তৈরি করে এবং কনজুগেশন ঘটায়।
৮. অন্য প্লাজমিড বা মূল DNA বা অন্য জীবের যে কোনো DNA এর সাথে পুনঃসমন্বয় করতে সক্ষম।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
49
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews