ফজলুল হকের পরিবারের জন্য একটি মাসিক বাজেট তৈরি করো।

Updated: 3 weeks ago
উত্তরঃ

বাজেট হচ্ছে সচেতনভাবে অর্থ ব্যয়ের নির্দেশিকা।
বাজেট অর্থের ক্রয়ক্ষমতা বাড়াতে পারে না। কিন্তু অর্থকে পরিবারের সর্বাধিক প্রয়োজনে ব্যয় করে চাহিদাগুলো মেটাতে পারে।
ফজলুল হকের পরিবারের সদস্য সংখ্যা মোট ৫ জন ও তার মাসিক আয় ৩০,০০০ টাকা। নিম্নে তার পরিবারের জন্য একটি মাসিক বাজেট তৈরি করা হলো:

খাতসম্ভাব্য খরচমোট খরচ

১. খাদ্য

ক. মুদি

খ. কাঁচাবাজার

৪,০০০/-

৫,০০০/-

৯,০০০/-

১. পোশাক

ক. পোশাক তৈরি

খ. পোশাক মেরামত ওযত্ন

১,৫০০/-

৫০০/-

২,০০০/-
খাতসম্ভাব্য খরচমোট খরচ

৩. বাসস্থান

ক. বাসা ভাড়া

খ. গ্যাস

গ. বিদ্যুৎ ঘ. পানি

৮,০০০/-

৪৫০/-

৪০০/-

২০০

৯,০৫০/-

৪. শিক্ষা

ক. স্কুলের বেতন

খ. গৃহ শিক্ষকের বেতন

গ. বই, খাতা, কলম ঘ. পত্রিকা

৫০০/-

২,০০০/-

৫০০/-

২৫০/-

৩,২৫০/-

৫. চিকিৎসা

ক. ঔষধ খ. পথ্য

৫০০/-

২০০/-

৭০০/-
৬. যাতায়াত১,৪০০/-১,৪০০/-

৭. যোগাযোগ

ক. মোবাইল খ. ইন্টারনেট

৫০০/-

৫০০/-

১,০০০/-

৮. সঞ্চয়১,৭০০/-১,৭০০/-
৯. দান৪০০/-৪০০/-

১০. অন্যান্য ব্যয়

ক. আপ্যায়ন

খ. বিনোদন

গ. উপহার

৫০০/-

৫০০/-

৫০০/-

১,৫০০/-

সর্বমোট৩০,০০০/-
Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
9
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

আর্থিক আয় হলো দেশের প্রচলিত মুদ্রা অর্জন করা।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
13
উত্তরঃ

নির্দিষ্ট সময়ে আয় অনুযায়ী ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনাকে বাজেট বলে।

বাজেটের মাধ্যমে পরিবারের আয়কে প্রকৃত চাহিদা অনুযায়ী ব্যয় করা যায়। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয় অনুযায়ী কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা নির্ধারণ করা হয় বাজেটের মাধ্যমে। এটি অর্থের ক্রয়ক্ষমতা বাড়াতে পারে না, কিন্তু অর্থকে পরিবারের সর্বাধিক প্রয়োজনে ব্যয় করে চাহিদাগুলো সহজেই মেটাতে পারে।
সুতরাং, বাজেট আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
14
উত্তরঃ

ছক 'A' মানবীয় সম্পদের ধারণা দেয়।
পরিবার লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের সম্পদ ব্যবহার করে। সম্পদ অর্জনে মানবীয় ও বস্তুগত এই দুই ধরনের হয়।
মানবীয় সম্পদ মানুষের অন্তর্নিহিত গুণাবলি। এগুলো মানুষকে বিভিন্ন ধরনের সম্পদ অর্জনে সাহায্য করে। এগুলো হলো- জ্ঞান, দক্ষতা, কাজ করার ক্ষমতা, বুদ্ধি, অভিজ্ঞতা, আগ্রহ, মনোভাব, ধৈর্য, শক্তি ইত্যাদি। পরিবারের প্রতিটি সদস্য সামর্থ্য অনুযায়ী তাদের দক্ষতা, জ্ঞান, বুদ্ধি, শক্তি ইত্যাদি মানবীয় সম্পদকে কাজে লাগিয়ে সচ্ছলতা বজায় রাখারচেষ্টা করে। মানুষের এই চেষ্টা এবং সচ্ছলতা বজায় রাখার জন্য ব্যবহৃত শ্রম, জ্ঞান, দক্ষতা ইত্যাদি মানবীয় সম্পদের অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, কম দামি ভিটামিনসমৃদ্ধ খাদ্য হলো শাকসবজি। কিন্তু অনেকেই শাকসবজি খেতে চায় না। এক্ষেত্রে যদি খাওয়ার অভ্যাস গড়ে তোলা যায় তবে তা পরিবারের জন্য বড় সম্পদ। আবার খাদ্যাভাসের এ পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করার মনোভাবও একটি সম্পদ। মানবীয় সম্পদ অস্পর্শনীয়, এগুলো কেউ কাউকে ধার দিতে পারে না। এ সম্পদ পারস্পরিক বিনিময়যোগ্য নয়। এগুলো ব্যক্তির একান্ত নিজস্ব সম্পদ।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
9
উত্তরঃ

ছক 'A' এর যথার্থ ব্যবহার পরোক্ষভাবে 'B' এর সমৃদ্ধি ঘটায়।
ছক 'B' তে আছে অর্থ, জমি, গহনা ও বাড়ি-ঘর। এগুলো বস্তুগত সম্পদ। মানবীয় সম্পদ ছাড়া যেসব বস্তু, ও সেবা মানুষের অভাব মেটায় সেগুলো বস্তুগত সম্পদ। যেমন- জমি, অর্থ, গহনা, বাড়ি, সামাজিক ও রাষ্ট্রীয় সুবিধা অর্থাৎ, স্কুল, কলেজ, রাস্তাঘাট, পার্ক, পরিবহনের সুবিধা, লাইব্রেরি ইত্যাদি। পরিবার এ ধরনের সম্পদকে ব্যবহার করে লক্ষ্য অর্জন করে।সময়, শক্তি, জ্ঞান, দক্ষতা দিয়ে পরিবারের আয় বাড়ানো যায়। যেমন-দর্জির কাছে পোশাক তৈরি না করে দক্ষতা, জ্ঞান ও ধৈর্যকে কাজে লাগিয়ে নিজে তৈরি করলে খরচ বাঁচানো যায়। ছোট ভাইবোন বা ছেলেমেয়েকে পড়ালে ব্যয় হ্রাস পায়। এছাড়া অন্য জায়গায় টিউশনি করে পরিবারের আয়ও বাড়ানো যায়। বাড়ির বারান্দা, আঙিনা ও ছাদে শাকসবজি ও ফলের গাছ লাগালে নিজেদের চাহিদা মেটানো সম্ভব হবে। এর ফলে খাদ্য খাতে ব্যয় কমানো যাবে। আর যদি বেশি পরিমাণে উৎপাদন করা যায় তাহলে বিক্রি করে অর্থ উপার্জনও করা যাবে। অনেকেই ছাদ, বারান্দা ও অঙিনায় হাঁস-মুরগি, গরু-ছাগল, কবুতর, কোয়েল পাখি ইত্যাদি পালন করে। এর ফলে পরিবারের আমিষের চাহিদা পূরণ হয় এবং খাদ্য খাতে ব্যয় হ্রাস পায়। নিজের দক্ষতা, ধৈর্য ও জ্ঞান কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে ঘর সাজানো যায়। এছাড়া এটাকে ব্যবসায়ের মাধ্যম হিসেবে নিয়ে অর্থ উপার্জনও করা যায়।
এভাবেই মানবীয় সম্পদ ব্যবহার করে বস্তুগত সম্পদ অর্থ উপার্জন করা যায়। আর অর্থের মাধ্যমেই অন্যান্য বস্তুগত সম্পদ কেনা সম্ভব হয়।
সুতরাং, ছক 'A' অর্থাৎ, মানবীয় সম্পদের যথার্থ ব্যবহার পরোক্ষভাবে | ছক 'B' বা বস্তুগত সম্পদের সমৃদ্ধি ঘটায়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
12
উত্তরঃ

নির্দিষ্ট সময়ে পরিবারের অর্জিত অর্থ দ্বারা কী পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তার প্রকাশিত মূল্যকে প্রকৃত আয় বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
12
উত্তরঃ

বাজেট হলো আয় ও ব্যয়ের আনুমানিক হিসাব।
বাজেটের মাধ্যমে নির্দিষ্ট আয়ে কোন খাতে কী পরিমাণ ব্যয় করা হবে তা নির্ধারণ করা হয়। এটি হলো সচেতনভাবে অর্থ ব্যয়ের নির্দেশিকা। তাই বাজেট অপচয় রোধ করে এবং অর্থকে সর্বাধিক প্রয়োজনে ব্যয় করে চাহিদা মেটায়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
12
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews