ফরাসি ভূবিজ্ঞানী লি-পিনচন ১৯৬৮ সালে বিভিন্ন তথ্যের আলোকে একটি মতবাদ প্রদান করেন। যেটি পৃথিবীর ভূমিরূপ ও পর্বত গঠনসংক্রান্ত মতবাদ। এ মতবাদ পর্যালোচনায় দেখা যায় এর ফলে পৃথিবীতে ঝাঁকুনির সৃষ্টি হতে পারে। ফলে নতুন ভূমির উত্থান-পতন, এমনকি নদীর গতিপথ পরিবর্তন হতে পারে।

Updated: 6 months ago
উত্তরঃ

ভূমিকম্পের শক্তি পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার হয় তাকে রিখটার স্কেল বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

নদীর পানি প্রবাহ ক্ষয়কার্যের ফলে নদীর উপত্যকা অনেকটা ইংরেজি V আকৃতির হয়। নদী পর্বত থেকে প্রবলবেগে নামার সময় স্রোত বড় বড় শিলাখণ্ড বহন করে নিম্নদিকে অগ্রসর হয়। ফলে নদীর পার্শ্ব ক্ষয় অপেক্ষা উল্লম্ব ক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদীর উপত্যকা ইংরেজি 'ভি' আকৃতি ধারণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকে পাত সঞ্চালন মতবাদের কথা বলা হয়েছে। এই মতবাদের মূল বক্তব্য হলো, ভূপৃষ্ঠ ছোট-বড় কয়েকটি প্লেট বা পাত দ্বারা গঠিত। এ পাতগুলো শিলামণ্ডলের নিচে অবস্থিত উত্তপ্ত এবং তরল ক্ষুদ্রমণ্ডলের ওপর ভাসমান। পাতগুলোর পার্শ্বচাপের তারতম্য ঘটলে মাঝে মাঝে গতিশীল হয়ে পড়ে। এ পাতগুলোর আয়তন কয়েক হাজার বর্গমাইল হতে কয়েক কোটি বর্গমাইল পর্যন্ত হতে পারে। বৈজ্ঞানিক অনুসন্ধান অনুযায়ী ভূপৃষ্ঠে বিভিন্ন আয়তনের মোট ২৭টি প্লেট বা পাতের সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে ৭টি বৃহৎ এবং ২০টি ক্ষুদ্রাকার পাত রয়েছে। নিচে ৭টি বৃহৎ পাতের উল্লেখ করা হলো: প্রশান্ত মহাসাগরীয় পাত, ইউরেশিয়া পাত, অস্ট্রেলিয়া পাত, উত্তর আমেরিকান পাত, দক্ষিণ আমেরিকান পাত, আফ্রিকা পাত ও
এন্টার্কটিকা পাত। উল্লিখিত পাতগুলো সর্বদা গতিশীল অবস্থায় রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত পাত সঞ্চালন মতবাদ অনুসারে ভূপৃষ্ঠের নিচে |

পাতগুলো উত্তপ্ত ও তরল ক্ষুদ্র মণ্ডলের ওপর ভাসমান থাকে। পাতগুলোর পার্শ্বচাপের তারতম্য ঘটলে মাঝে মাঝে গতিশীল হয়ে পড়ে। তাতে পৃথিবীর মধ্যে বিভিন্ন স্থানে ঝুঁকুনির সৃষ্টি হয়। এই পাত সঞ্চালন বা ঝাঁকুনির কারণ সম্পর্কে ভূবিজ্ঞানীগণ বিভিন্ন মন্তব্য করেছেন। ধারণা করা হয় পাতগুলো সঞ্চালনের জন্য পরিচলন স্রোত প্রত্যক্ষভাবে দায়ী। ভূগর্ভের উত্তপ্ত অন্তঃস্তরে সৃষ্ট পরিচলন স্রোত ভূপৃষ্ঠ পর্যন্ত উত্থিত হয়। যে কারণে উষ্ণ পদার্থসমূহ উপরে উঠে আসে।
আবার ঐ স্রোত বেঁকে নিচে যাওয়ার সময় শীতল ও কঠিন শিলাস্তরকে নিমজ্জিত করে। এভাবে পাতগুলো সঞ্চালিত হতে থাকে। ধাক্কা পদ্ধতিতে পাতগুলো সীমানার নিচে এসথেনোমণ্ডলের পদার্থসমূহ বর্ধিত হয়ে পাত সীমানায় প্রচণ্ড চাপ সৃষ্টির মাধ্যমে সীমানার উভয় পার্শ্বের পাতগুলোকে বাইরের দিকে ধাক্কা দিতে থাকে, এভাবে পাতগুলো সঞ্চালিত হয়। আকর্ষণ পদ্ধতিতে পাত সীমানার কাছে মহাসাগরীয় তলদেশ ক্রমাগত ভূমিকম্পের প্রভাবে ভূগর্ভে নিমজ্জিত হলে সীমানার পার্শ্ববর্তী পাতগুলো সীমানার দিকে সজোরে আকর্ষিত হয়। ফলে পাতগুলোর সঞ্চালন বা ঝাঁকুনির সৃষ্টি হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
30

Related Question

View All
উত্তরঃ

যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলারাশি চূর্ণ-বিচূর্ণ বা বিশ্লিষ্ট হলে তাকে বিচূর্ণীভবন বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
134
উত্তরঃ

সমুদ্রতলদেশের ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস, নভোজাগতিক ঘটনা প্রভৃতি কারণে সুনামির সৃষ্টি হয়।
সাধারণত সমুদ্রতলদেশের ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের

সাধারণত সমুদ্রতলদেশের ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্রের তলদেশের বিশাল জলরাশি সরে যায় এবং সমুদ্রের পানিতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয় যা সুনামি নামে পরিচিত। এছাড়া পাত সঞ্চালনের কারণে সৃষ্ট ভূমিকম্পের কারণেও সমুদ্রের বিশাল জলরাশি সরে যায় এবং মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা পানি আরও ফুলে ওঠে লক্ষ লক্ষ টনের বিশাল ঢেউ তৈরি করে উপকূলের দিকে ধেয়ে আসে যা সুনামি নামে পরিচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
134
উত্তরঃ

উদ্দীপকে বিবিসি এর প্রচারিত দুর্যোগটি হলো ভূমিকম্প।
ভূঅভ্যন্তরে দ্রুত বিপুল শক্তি বিমুক্ত হওয়ায় পৃথিবীপৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয়, তাকে ভূমিকল্প বলে। নিচে ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণ বর্ণনা করা হলো- ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূনিম্নস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূকম্পন অনুভূত হয়।
ভূআলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলা চ্যুতি ঘটলে ভূমিকম্প হয়। আবার সমগ্র পৃথিবী ৭টি প্লেটের সমন্বয়ে গঠিত এবং এসব প্লেট সঞ্চরণশীল। যার কারণে একটি প্লেটের সাথে অন্য প্লেটের সংঘর্ষ বা ধাক্কা লাগে এবং শিলাস্তরের মধ্যে কম্পন অনুভূত হয়। জাপানের পূর্ব পার্শ্বে একটি প্লেট থাকায় এখানে ভূমিকম্প বেশি অনুভূত হয়। তবে মূলত প্লেটগুলোর সঞ্চরণশীলতার কারণেই শিলাস্তরের মধ্যে কম্পনের সৃষ্টি হয়, যা ভূমিকম্প নামে পরিচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
120
উত্তরঃ

উদ্দীপকে হারিস সাহেবের পরের দিন দেখা দুর্যোগটি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভা উপরের দিকে ওঠে এবং বহুদূরে লাভার ঢল ছড়িয়ে পড়ে বহু নগর, গ্রাম ইত্যাদি ধ্বংস করে। এর দাহ্য ও বিষাক্ত গ্যাস উদগিরণে নিকটবর্তী এলাকার হাজার হাজার লোকের নিমেষে প্রাণহানি হয়। অনেক সময় আগ্নেয়গিরি থেকে উদগীরিত লাভা, ভস্ম ও ধূলিকণা আকাশের উপরের দিকে স্ট্রাটোমণ্ডলে ওঠে যায় এবং তা দ্রুত পৃথিবীপৃষ্ঠে ছড়িয়ে পড়ে। ফলে পৃথিবীপৃষ্ঠে আবার যেসব আগ্নেয়গিরি উঁচু পার্বত্য এলাকায় অবস্থিত সেসব পর্বত বরফে ঢাকা থাকলে অগ্ন্যুৎপাতের সময় তা গলে পাদদেশীয় এলাকায় বন্যার সৃষ্টি করে ও জীবনহানি ঘটে এবং বায়ুদূষণের সৃষ্টি করে।
উদ্দীপকের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটিও অগ্ন্যুৎপাতের ফলেই সৃষ্টি হয়েছে। অর্থাৎ শুধু তাই নয়, এর ফলে মালভূমিও সৃষ্টি হয়। লাভার সাথে অত্যন্ত মূল্যবান খনিজ ভূপৃষ্ঠে ওঠে আসে। ফলে উক্ত এলাকা খনিজ সম্পদে সমৃদ্ধ হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
120
উত্তরঃ

ভূগর্ভস্থ গলিত লাভা, বাষ্প, ভস্ম, গ্যাস, ধূম্র প্রভৃতি পদার্থ ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথের মাধ্যমে ভূপৃষ্ঠে নির্গত হলে তা জমাট বেঁধে যে পদার্থ বা গিরির সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
136
উত্তরঃ

ভূপৃষ্ঠের পরিবর্তন সৃষ্টিকারী শক্তিসমূহের মধ্যে ধীর পরিবর্তন অন্যতম। ধীরগতির শক্তিসমূহের ভূমিরূপের পরিবর্তন দীর্ঘ সময় ব্যাপি সংঘটিত হয়। ধীর গতির শক্তিসমূহ প্রধানত প্রাকৃতিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এ প্রাকৃতিক শক্তিসমূহ বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে কাজ করে। ধীরগতির শক্তিসমূহ চারটি প্রক্রিয়ায় সংঘটিত হয় যেমন-
১. বিচূর্ণীভবন,
২. অপসারণ,
৩. নগ্নীভবন ও
৪. অবক্ষেপণ।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
155
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews