ফাইন্ড রিপ্লেস কমান্ডের কাজ কী? মাইক্রোসফট ওয়ার্ড এর ওপেন কৌশল বর্ণনা কর। 

Updated: 1 year ago
উত্তরঃ

ফাইন্ড রিপ্লেস কমান্ডের কাজ হলো ওয়ার্ড প্রসেসরের কোনো ডকুমেন্ট থেকে অল্প সময়ে শব্দ খোঁজা এবং সঠিক শব্দটি প্রতিস্থাপন বা replace করা।
মাইক্রোসফট ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়‍্যার। নিচে মাইক্রোসফট ওয়ার্ডের ওপেন কৌশল বর্ণনা করা হলো:
১. মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য প্রথমে কম্পিউটার ডেস্কটপের start বোতামে ক্লিক করতে হবে।
২. এরপর All programms এ ক্লিক করে microsofft office 2007 এ ক্লিক করলে মাইক্রোসফট অফিস সফটওয়‍্যারের অন্তর্গত প্রোগ্রামসমূহ দেখা যাবে।
৩. এসব প্রোগ্রামের মধ্য থেকে microsoft office word এ ক্লিক 'করলে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে।

460

Related Question

View All
উত্তরঃ

ওয়ার্ড প্রসেসরে তালিকা তৈরি করতে প্রধানত দুই ধরনের সাজসজ্জা (ফরমেটিং) ব্যবহার করা হয়: বুলেট তালিকা (Bulleted List) এবং সংখ্যাযুক্ত তালিকা (Numbered List)। এই দুটি ফরমেটিং ডকুমেন্টের তথ্যকে সুসংগঠিত এবং সহজে পঠনযোগ্য করে তোলে।

১. বুলেট তালিকা (Bulleted List):

বুলেট তালিকা ব্যবহার করা হয় যখন তালিকার আইটেমগুলোর ক্রম বা ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ নয়। প্রতিটি আইটেমের শুরুতে একটি প্রতীক বা "বুলেট" চিহ্ন ব্যবহার করা হয়। এটি সাধারণত কোনো বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা বা সাধারণ তথ্য উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের বুলেট চিহ্ন যেমন - গোল বিন্দু, চৌকো বিন্দু, ড্যাশ ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।

উদাহরণ:

  • কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস
  • কিবোর্ড
  • মাউস
  • স্ক্যানার

২. সংখ্যাযুক্ত তালিকা (Numbered List):

সংখ্যাযুক্ত তালিকা ব্যবহার করা হয় যখন তালিকার আইটেমগুলোর একটি নির্দিষ্ট ক্রম বা ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। প্রতিটি আইটেমের শুরুতে সংখ্যা (যেমন: ১, ২, ৩...), অক্ষর (যেমন: A, B, C...) অথবা রোমান সংখ্যা (যেমন: I, II, III...) ব্যবহার করা হয়। এটি সাধারণত ধাপসমূহ, নির্দেশাবলী, র‍্যাঙ্কিং বা কোনো নির্দিষ্ট ক্রমের তথ্য উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়।

উদাহরণ:

  1. কম্পিউটার অন করার ধাপসমূহ:
  2. পাওয়ার সুইচ অন করুন।
  3. সিপিইউ (CPU) এর পাওয়ার বাটন চাপুন।
  4. মনিটরের পাওয়ার বাটন অন করুন।

এই ফরমেটিংগুলো ওয়ার্ড প্রসেসরের 'হোম' ট্যাবে (Home tab) 'প্যারাগ্রাফ' গ্রুপে (Paragraph group) সহজেই পাওয়া যায় এবং ক্লিক করে প্রয়োগ করা যায়। এই টুলস ব্যবহার করে ব্যবহারকারী তাদের প্রয়োজন অনুযায়ী তালিকা তৈরি এবং কাস্টমাইজ করতে পারে, যা ডকুমেন্টকে আরও পেশাদার ও কার্যকর করে তোলে।

Satt AI
Satt AI
1 week ago
2.2k
উত্তরঃ

স্প্রেডশিট বিশ্লেষণ তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাব-নিকাশের জন্য একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি। ডেটাকে সুবিন্যস্তভাবে উপস্থাপন, সংরক্ষণ এবং বিভিন্ন গাণিতিক ও যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করে দ্রুত ও নির্ভুল ফলাফল পাওয়ার জন্য স্প্রেডশিট সফটওয়্যার (যেমন: মাইক্রোসফট এক্সেল) বহুল ব্যবহৃত হয়। এর কিছু গুরুত্বপূর্ণ সুবিধা নিচে উল্লেখ করা হলো:

        
  • দ্রুত ও নির্ভুল হিসাব-নিকাশ: স্প্রেডশিট সফটওয়্যারের সাহায্যে বড় ও জটিল গাণিতিক হিসাব খুব দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা যায়। ম্যানুয়ালি (Manually) এই কাজ করতে গেলে যেমন সময় ও শ্রম ব্যয় হয়, তেমনই ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।
  •     
  • ডেটা সুবিন্যস্তকরণ ও সংরক্ষণ: বিপুল পরিমাণ ডেটা সারি (Row) ও কলামে (Column) সুবিন্যস্তভাবে সাজিয়ে রাখা যায়, যা ডেটা ব্যবস্থাপনার সুবিধা প্রদান করে। এটি ডেটা সহজে খুঁজে পেতে এবং সংরক্ষণ করতে সাহায্য করে।
  •     
  • গ্রাফ ও চার্ট তৈরি: স্প্রেডশিট ডেটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের গ্রাফ (Graph) ও চার্ট (Chart) তৈরি করার সুবিধা দেয়। এর মাধ্যমে ডেটার প্রবণতা (Trend), তুলনা ও সম্পর্ক সহজে দৃশ্যমান হয়, যা ডেটা বুঝতে সহজ করে।
  •     
  • ডেটা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ: স্প্রেডশিট বিভিন্ন ফাংশন (Function) ও টুলস (Tools) ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করতে সহায়তা করে। এই বিশ্লেষণের মাধ্যমে ডেটার অন্তর্নিহিত অর্থ বোঝা যায়, যা সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
  •     
  • পুনরাবৃত্তিমূলক কাজ সহজীকরণ: যদি একই ধরনের গণনা বা প্রক্রিয়া বারবার করার প্রয়োজন হয়, স্প্রেডশিট সেই কাজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে (Automatically) সম্পন্ন করে। একবার সূত্র (Formula) বা ফাংশন প্রয়োগ করলে তা সহজেই অন্যান্য সেলে (Cell) কপি করে ব্যবহার করা যায়, ফলে সময় ও শ্রম বাঁচে।
Satt AI
Satt AI
1 week ago
2.4k
উত্তরঃ

বর্তমানে প্রচলিত একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের নাম হলো মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word)

202
উত্তরঃ

কম্পিউটারে কোনো কিছু লেখার দুটি প্রধান সুবিধা নিম্নরূপ:
১. কম্পিউটারে কোনো কিছুর লেখার ক্ষেত্রে সম্পাদনার সুযোগ পাওয়া যায়।
২. এর মাধ্যমে লেখালেখি করে তা document, আকারে, PDF আকারে, Image আকারে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে তা ব্যবহারে কাজ করা যায়।

298
উত্তরঃ

রাজ্জাক সাহেব যে যন্ত্র দুটির আলোচনা করেছেন তার একটি হলো টাইপরাইটার এবং অপরটি কম্পিউটার। নিচে যন্ত্র দুটির মধ্যে পার্থক্য নির্দেশিত হলো:

টাইপরাইটার

কম্পিউটার

১. টাইপরাইটার একটি যন্ত্র যা লেখালেখির কাজে ব্যবহৃত হয়।

১. কম্পিউটার বহুমুখী কাজে ব্যবহার করা হয়। যেমন- লেখালেখি, হিসাব, ডিজাইন করা।

২. এর ব্যবহারে লেখা সম্পাদনার কোনো সুযোগ নেই।

২. এতে লেখা সম্পাদনার পূর্ণ সুযোগ রয়েছে

৩. এতে কোনো লেখা সংরক্ষণ করা যায় না, সামান্য কিছু পরিবর্তনে পুরোনো কোনো লেখা পুরোটা টাইপ করতে হয়।

৩. এতে লেখা কোনো document সংরক্ষণ করা যায় এবং পরবর্তীত তা Open করে যেকোনো পরিবর্তন করা যায়

টাইপরাইটার

কম্পিউটার

৪. এ যন্ত্র ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা যায় না।

৪. এ যন্ত্রে সফটওয়্যার ব্যবহার করে কিংবা calculator এর সাহায্যে হিসাব-নিকাশ করা যায়।

৫. টাইপরাইটারের কীবোর্ড অনেকটা কম্পিউটারের মতো হলেও এতে অনেক কাজ করার সুযোগ নেই

৫. কম্পিউটার কীবোর্ড ব্যবহার করে অনেক ধরনের কাজ করা যায়।

৬. টাইপরাইটার কালির বদলে রিবন ব্যবহার করে অক্ষর লিখতে হয়।

৬. কম্পিউটারে লেখালেখি একটি যান্ত্রিক পদ্ধতি এতে কালির প্রয়োজন হয় না।

186
উত্তরঃ

রাজ্জাক সাহেব কম্পিউটার সফটওয়‍্যার মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারে পাবেন এমন দশটি সুবিধা নিম্নরূপ:
১. নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়। লেখা সংশোধনের সুবিধা পাওয়া যায়। সংশোধনের ব্যবস্থাও এতে রয়েছে। এতে সম্পাদনা করে স্বয়ংক্রিয়ভাবে বানান
২. নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়। ছবি, গ্রাফ, টেবিল ইত্যাদি সংযোজন করে document কে আকর্ষণীয় করা যায়।
৩. ফাইন্ড-রিপ্লেস কমান্ড ব্যবহার করে বড় কোনো document অল্প সময়ে শব্দ খোঁজা যায়, প্রতিস্থাপন করা যায়।
৪. একই সাথে একাধিক document নিয়ে কাজ করা যায়।
৫. প্রয়োজনবোধে তথা এক Jocument থেকে অন্য document এ কপি করা যায়।
৬. Document সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহার করা যায়। কোনো document বার বার ব্যবহারের দরকার হলে সময় বাঁচাতে তা template আকারে সংরক্ষণ করা যায়।
৭. Document সংরক্ষণ করে যেকোনো সময় যতবার ইচ্ছা প্রিন্ট করা যায়।
৮. এতে ফাইলের ব্যবস্থাপনা সহজ।
৯. Electronic যোগাযোগ ব্যবস্থার যেকোনো স্থান থেকে যেকোনো সময় document প্রিন্ট করা যায়।

136
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews