ফারুক' শব্দের অর্থ সত্য ও মিথ্যার প্রভেদকারী। প্রথমে হযরত উমর (রা) ইসলাম ধর্মের বিরোধী ছিলেন। পরে তিনি তাঁর ভুল বুঝতে পারেন। হযরত মুহাম্মদ (স) খুশি হয়ে হযরত উমর (রা)-কে এই উপাধি দেন। সত্য ও মিথ্যার প্রভেদ করে ইসলাম ধর্ম গ্রহণ করায় তাঁকে এ উপাধি দেওয়া হয়।
Related Question
View Allহযরত উমর (রা) ইসলামের ঘোরতর বিরোধী ছিলেন। তিনি মহানবি (স)-কে হত্যা করতে চেয়েছিলেন। তাঁর বোন ও ভগ্নিপতি মুসলিম হলে তাঁদের সঙ্গে কথা বলে তিনি তাঁর ভুল বুঝতে পারেন। পরবর্তীকালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। মহানবি (স)-এর কাছে তিনি প্রকাশ্যে সালাত আদায় করার প্রস্তাব দেন।
হযরত উমর (রা)-এর পাঁচটি চারিত্রিক গুণ হলো-
১. অসীম সাহসী।
২. সত্য ও মিথ্যার প্রভেদকারী।
৩. ন্যায়ের পথে নির্ভীক।
৪. সত্য প্রচারে অকুতোভয়।
৫. দৃঢ় মনোবলের অধিকারী।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!