উদ্দীপকে ফিরোজ অনলাইন যোগাযোগে ইন্টারনেটের গতি ও সংযোগ বিচ্ছিন্নতা সমস্যাটির সম্মুখীন হয়েছেন।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তেমন উন্নত নয় বলে জনগণকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অনলাইনে সুষ্ঠুভাবে যোগাযোগ সম্পাদনের জন্য দ্রুতগতির ইন্টারনেট এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ একান্ত প্রয়োজন।
ফিরোজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ব্যবসায়িক প্রয়োজনে তিনি দেশ-বিদেশে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করেন। কিন্তু বাংলাদেশে ইন্টারনেটের গতি এতই ধীর যে, তিনি সঠিক সময়ে তথ্য আদান-প্রদান করতে পারেন না। এছাড়া বাংলাদেশে সবসময় ইন্টারনেট সংযোগ থাকে না। বিভিন্ন কারণে হঠাৎ করে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তিনি সঠিক সময়ে যোগাযোগ করতে ব্যর্থ হন। সুতরাং বলা যায়, ফিরোজ অনলাইন যোগাযোগে ইন্টারনেটের ধীরগতি এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতা সমস্যার সম্মুখীন।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!