'ফুটবল খেলোয়াড়' কবিতায় ইমদাদ হক নামের এক ফুটবল খেলোয়াড়ের ফুটবলের প্রতি গভীর ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে। খেলায় জয়ী হওয়াই ইমদাদ হকের জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলায় সে কখনো বিরতি দেয় না। প্রতিদিন ফুটবল খেলে সন্ধ্যায় সে সারা শরীরে আঘাত নিয়ে মেসে ফিরে। সারা রাত তার যন্ত্রণা আর চিৎকারে সকলের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু সকাল হলেই ইমদাদ হক আবার ফুটবল মাঠে হাজির হয়। তার চেষ্টাতেই তার দল খেলায় জয়ী হয়। নিজের কাজের প্রতি তার নিষ্ঠার কথাই বলা হয়েছে এ কবিতায়।
Related Question
View Allইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে।
সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে।
খেলায় জিতে দর্শকেরা মহাকলরব করে ফিরে যাচ্ছে।
টেবিলের ওপর মালিশের শিশিগুলো রাখা আছে।
বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল।
মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙা হাড়ে,
সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!