ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের পেক্ষাপটে আর উদ্দীপকের কবিতাংশটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হওয়ায় উদ্দীপকের কবিতাংশের সাথে কবিতার ভাবগত ঐক্য থাকলেও রাজনৈতিক পটভূমি ভিন্ন।
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে এ কবিতায়। মুক্তিসংগ্রামের প্রথম সোপান ভাষা আন্দোলনে প্রথমবারের মতো রক্ত ঝরিয়েছে এ দেশের তরুণ সমাজ। এরপর ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯ সালে জাতিগত শোষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে এ দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, জেগে ওঠে জনতা। গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য তরুণ বেরিয়ে আসে রাজপথে। উদ্দীপকে মুক্তিযুদ্ধের সময়কার ডিসেম্বর মাসের কথা স্মরণ করা হয়েছে। ১৯৭১ সালের ডিসেম্বরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শাসকগোষ্ঠী পরাজয় আসন্ন জেনে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে। এ কারণে ডিসেম্বর মাসটা বাঙালিদের কাছে অর্থপূর্ণ মাস। উদ্দীপকের কবি এ মাসকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের কবিতা লিখতে চেয়েছেন। কারণ ১৯৭১ সালের ডিসেম্বরে শহিদ হওয়া বুদ্ধিজীবীদের কথা স্মরণ করে-বধ্যভূমিগুলো চিৎকার করতে থাকে এবং মানুষ ও শিয়াল সম্মিলিত স্বরে কেঁদে ওঠে। রাজনৈতিক পটভূমিকে কেন্দ্র করে কবিতা লেখার এ বিষয়টি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও দেখা যায়।
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি মূলত ১৯৬৯ সালে পাকিস্তানি শাসকদের জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাঙালির বিদ্রোহী চেতনার দলিলস্বরূপ। সেসময় পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে এ দেশের সাধারণ মানুষ ফুঁসে উঠেছিল। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য ছাত্র-জনতা ঢাকার রাজপথে জড়ো হয়েছিল। বিচিত্র শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ চিত্র ফুটে উঠেছে এ কবিতাটিতে। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মাহুতির বিষয়টি এখানে ফুটে উঠেছে। মানুষের এই চেতনা যে ঐতিহ্যগত সে বিষয়টি বোঝাতে ভাষা আন্দোলনের চেতনাকে কবিতায় মূর্ত করা হয়েছে। অন্যদিকে উদ্দীপকে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। এ কারণে বলা যায়, 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাথে উদ্দীপকের কবিতাংশের ভাবগত ঐক্য থাকলেও রাজনৈতিক পটভূমি ভিন্ন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!