ফেরিওয়ালা

Updated: 10 months ago
উত্তরঃ

ফেরিওয়ালা

শহর বা গ্রামের পথে পথে, অলিতেগলিতে, বাড়ি বাড়ি গিয়ে যারা ফেরি করে নানা রকম জিনিস বিক্রি করে তারাই ফেরিওয়ালা। তারা নানা স্বরে, এমনকি সং সেজে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করে। পোশাক-পরিচ্ছদ, খাদ্যসামগ্রী, খেলনা, প্রসাধনসামগ্রী, বাসনকোসনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে পাওয়া যায়। সারাদিন ধরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা ফেরি করে বেড়ায়। একজন ফেরিওয়ালাকে কাজের জন্য অনেক ভোরে উঠতে হয় আর বাসায় ফিরতে হয় অনেক রাত করে। আমাদের দৈনন্দিন জীবনযাপনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে ফেরিওয়ালা। আমরা নিত্যপ্রয়োজনীয় সবকিছু পেয়ে থাকি তাদের কাছ থেকে। কিন্তু এসব ফেরিওয়ালার জীবনে থাকে দারিদ্র্য ও অনেক দুঃখকষ্ট। দৈনন্দিন জীবনের নানা কাজের মধ্যে লুকিয়ে থাকে তাদের হাসি-কান্না, আনন্দ-উল্লাস আর নানা রকম স্বপ্ন। যেদিন একটু ভালো বিক্রি হয় সেদিন তাদের সংসারে একটু ভালো খাবার রান্না হয়। সন্তানসন্ততির ভবিষ্যৎ নির্ভর করে তার উপর। ফেরিওয়ালাদের সবচেয়ে ভালো গুণ হলো তারা আলস্যে সময় কাটায় না, হাত পেতে বা ভিক্ষা করে খায় না। তারা আত্মনির্ভরশীল ও পরিশ্রমী।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
503
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews