ফয়েজ সাহেব শেয়ারে কিছু অর্থ বিনিয়োগ করলেন। তিনি বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ পেলেও কোম্পানির মালিকানা বা ভোটাধিকার কিছুই পাননি। মালিকানা পাওয়ার প্রত্যাশায় তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করছেন। 

Updated: 9 months ago
উত্তরঃ

CSE-এর পূর্ণরূপ হলো Chittagong Stock Exchange |

উত্তরঃ

প্রতিষ্ঠান নগদ অর্থ ধরে রাখার জন্য স্টক লভ্যাংশ দেয়।
প্রতিষ্ঠান সাধারণত দুইভাবে লভ্যাংশ দেয়। যথা-নগদ লভ্যাংশ ও স্টক লভ্যাংশ। প্রতিষ্ঠানে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ জমা রাখতে স্টক লভ্যাংশ দেওয়া হয়। কেননা এ নগদ অর্থ পরবর্তীতে বিনিয়োগের জন্য ব্যবহার করা হয়।

উত্তরঃ

ফয়েজ সাহেব রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করেছেন।
অগ্রাধিকার শেয়ারের বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানের পুরোপুরি মালিক বলা হয় না। এরা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। ফলে এ বিনিয়োগে ঝুঁকি কম।
উদ্দীপকে ফয়েজ সাহেব কিছু অর্থ বিনেয়োগ করলেন। তিনি বিনিয়োগ থেকে লভ্যাংশ পান। কিন্তু প্রতিষ্ঠানের মালিকানা ও ভোটাধিকার পাননি। তবে একটি নির্দিষ্ট সময় পর তিনি মালিকানা পাবেন। তাই তিনি অপেক্ষা করছেন। রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার থেকে বিনিয়োগকারী নির্দিষ্ট হারে লভ্যাংশ পান। নির্দিষ্ট সময় পর অগ্রাধিকার শেয়ারটিকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়। সুতরাং বৈশিষ্ট্যের বিচারে জোধারণ মোনিয়া পাটি রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার

উত্তরঃ

রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর ফয়েজ সাহেবের প্রতিষ্ঠানের মালিকানা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুধু সাধারণ শেয়ারে বিনিয়োগকারীগণ প্রতিষ্ঠানের মালিকানা পান।অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানের পুরোপুরি মালিক বলা হয় না।
উদ্দীপকে ফয়েজ সাহেব কিছু অর্থ শেয়ারে বিনিয়োগ করেছেন।বিনিয়োগ থেকে তিনি নির্দিষ্ট হারে লভ্যাংশ পান। কিন্তু তিনি প্রতিষ্ঠানের পরিচালনায় অংশগ্রহণ করতে পারেন না। তবে তিনি আশা করেন একটি নির্দিষ্ট সময় পর প্রতিষ্ঠানের মালিক হবেন। অর্থাৎ তিনি রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করেছেন।
রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার একটি নির্দিষ্ট মেয়াদ শেষে সাধারণ শেয়ারে রূপান্তর করা হয়। তখন শেয়ারহোল্ডারগণ সাধারণ শেয়ারের সুবিধা ভোগ করে। অর্থাৎ বৈশিষ্ট্যগতভাবে তখন তারা প্রতিষ্ঠানের মালিকানা পায়। সুতরাং একটি নির্দিষ্ট সময় পর ফয়েজ সাহেবের প্রতিষ্ঠানটির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে।

108

কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার বিনিয়োগকারীদের জন্য একেকটি বিনিয়োগ হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। বিনিয়োগের উৎস হিসেবে ব্যবহৃত এসব বিনিয়োগ হাতিয়ারের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা রয়েছে। এসব বিনিয়োগ হাতিয়ার থেকে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় এবং ঝুঁকিতে ভিন্নতা থাকে। ফলে একজন বিনিয়োগকারীর বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার আগে প্রত্যেকটি বিনিয়োগ হাতিয়ারের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানা দরকার। এ অধ্যায়ে আমরা বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে এসব বিনিয়োগ হাতিয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

  • শেয়ার, বন্ড ও ডিবেঞ্চারের ধারণা বর্ণনা করতে পারব।
  • বিভিন্ন প্রকারের শেয়ারের শ্রেণিবিভাগ করতে পারব।
  • বিভিন্ন প্রকার শেয়ারের তুলনামূলক পার্থক্য নির্ণয় করতে পারব।
  • বন্ড ও ডিবেঞ্চারের পার্থক্য বর্ণনা করতে পারব
  • লভ্যাংশনীতি ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

যে নীতি অনুযায়ী লাভ বা মুনাফার অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ নীতি বলে। সব কোম্পানিকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।

Md Asraful hok
Md Asraful hok
1 year ago
1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews