বকর সাহেবের তিনটি ট্রাক আছে। ট্রাকের অহরহ দুর্ঘটনা ঘটে বলে তিনি ট্রাক তিনটির ওপর বিমা করেছেন। সম্প্রতি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। তিনি বিমা প্রতিষ্ঠানের কাছে বিমা দাবি পেশ করেন ক্ষতিপূরণ আদায়ের জন্য। 

Updated: 1 year ago
উত্তরঃ

চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বা জালিয়াতির মাধ্যমে মূল্যবান সম্পত্তির ঝুঁকি থাকলে তার জন্য যে ধরনের বিমাপত্র গ্রহণ করা হয় তাকে চৌর্য বিমা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

ঝুঁকি নেওয়ার প্রতিদান হিসেবে বিমাগ্রহীতাকে প্রিমিয়াম দিতে হয়। বিমা চুক্তিতে বিমাগ্রহীতা এককালীন অথবা নির্দিষ্ট সময় পরপর বিমাকারীকে যে অর্থ দেয় তাকে প্রিমিয়াম বলে। প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী বিমাগ্রহীতার ঝুঁকি কমায়। প্রিমিয়ামের অর্থ থেকে বিমা দাবি পরিশোধ করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বকর সাহেব মোটরগাড়ি বিমা করেছেন।

মোটরযানের দুর্ঘটনাজনিত সম্ভাব্য ক্ষতি মোকাবিলার জন্য আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাই হলো মোটরগাড়ি বিমা। এ ধরনের বিমা চুক্তিতে চালকের অসাবধানতা, অগ্নি অথবা অন্যান্য কারণে মোটরযানের ক্ষতি, পথচারী বা যাত্রীর মৃত্যু প্রভৃতির বিপরীতে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।

উদ্দীপকের বকর সাহেবের তিনটি ট্রাক আছে। তিনি লক্ষ করলেন যে সম্প্রতি ট্রাকের অহরহ দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনাজনিত ঝুঁকি এড়ানোর জন্য তিনি ট্রাক তিনটি বিমা করেছেন। এই বিমার ফলে বকর সাহেবের ট্রাক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হলে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিবে। তাছাড়া ট্রাক দিয়ে তৃতীয় কোনো পক্ষের ক্ষতি হলেও বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিতে বাধ্য। তাই উপরোক্ত বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, বকর সাহেব মোটরগাড়ি বিমা করেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বকর সাহেব মোটরগাড়ি বিমা করায় ক্ষতিপূরণ পাবেন।

রাস্তাঘাটে মোটরযান চলাচলে সময় বিভিন্ন প্রকার দুর্ঘটনা ঘটতে পারে। এতে মোটরযানের অথবা যাত্রীর অথবা অন্য ব্যক্তির বা তার সম্পত্তির ক্ষতি হতে পারে। এসব ঝুঁকি এড়ানোর জন্য মোটরযান মালিক এ ধরনের বিমাপত্র সংগ্রহ করে।

উদ্দীপকের বকর সাহেব একজন ট্রাক ব্যবসায়ী। তার তিনটি ট্রাক আছে। পথে চলাকালীন দুর্ঘটনাজনিত ক্ষতি মোকাবেলার জন্য তিনি ট্রাক তিনটির বিমা করেন। সম্প্রতি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। তিনি, বিমা প্রতিষ্ঠানের কাছে বিমা দাবি পেশ করেন ক্ষতিপূরণ আদায়ের জন্য।

মোটরগাড়ি বিমার শর্ত হচ্ছে চুক্তিতে উল্লিখিত কারণে বিমাকৃত মোটর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে। শুধু মোটরগাড়ি নয় মোটরগাড়ি দ্বারা তৃতীয় কোনো ব্যক্তি বা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলেও বিমা প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করবে। উদ্দীপকের বকর সাহেবের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়। যেহেতু ট্রাকটি বিমা করা আছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেহেতু বিমা কোম্পানি বকর সাহেবকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। তাই বলা যায়, বকর সাহেব মোটরগাড়ি বিমা করায় ক্ষতিপূরণ পাবেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
182

Related Question

View All
উত্তরঃ

প্রিমিয়ামের বিনিময়ে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেওয়ার জন্য বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে যে চুক্তি হয় তাকে বিমা চুক্তি বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
432
উত্তরঃ

যে নীতি অনুযায়ী বিমাচুক্তিতে উল্লিখিত প্রত্যক্ষ কারণে ক্ষতি হলে বিমা দাবি পরিশোধ করা হয় তাই হলো প্রত্যক্ষ কারণের নীতি।

একাধিক কারণে বিমার বিষয়বস্তুর ক্ষতি হতে পারে। তাই ক্ষতি হলে চুক্তিতে উল্লিখিত কোন কারণের প্রত্যক্ষ প্রভাবে ক্ষতি হয়েছে কিনা বিমা কোম্পানি তা যাচাই করে। পরোক্ষ কোনো কারণে ক্ষতি হলে এ নীতি অনুযায়ী বিমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য থাকেনা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
284
উত্তরঃ

উদ্দীপকে জনাব রেজা দূর্ঘটনা বিমা করেছেন।

মানুষ তার সম্পদের ক্ষতি নিয়ে সর্বদা উদ্বিগ্ন। দুর্ঘটনার কারণে বিমাগ্রহীতা বা তার সম্পত্তির কোনো ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ করবে এ শর্তে দুর্ঘটনা বিমা করা হয়। বিমাকারী ও তার সম্পত্তি উভয়ই বিমার অন্তর্ভুক্ত।

উদ্দীপকে জনাব রেজা তার ব্যক্তিগত গাড়ির জন্য পনের লক্ষ টাকার একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি হঠাৎ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বিমা কোম্পানির কাছে তিনি বিমা দাবি উপস্থাপন করার পর সম্পূর্ণ ক্ষতিপূরণ পান। ব্যক্তিগত গাড়ি বা সম্পত্তির জন্য এরূপ বিমার সাথে দুর্ঘটনা বিমার বৈশিষ্ট্য মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রেজা দুর্ঘটনা বিমা করেছিলেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
253
উত্তরঃ

স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী বিমা কোম্পানি কর্তৃক জনাব রেজার সর্বশেষ দাবি প্রত্যাখ্যাত করা যৌক্তিক হয়েছে।

দুর্ঘটনা বিমার ক্ষেত্রে সম্পদের সম্পূর্ণ ক্ষতি হলে এবং বিমাকারী পূর্ণ বিমা দাবি পরিশোধ করলে উক্ত সম্পত্তির অবশিষ্ট অংশের মালিকানা বিমাকারী পায়। বিমাগ্রহীতার কাছ থেকে সম্পত্তির অধিকারটি বিমাকারীর কাছে চলে যাওয়া সংক্রান্ত নীতিকে স্থলাভিষিক্ততার নীতি বলা হয়।

উদ্দীপকে জনাব রেজা আর ব্যক্তিগত গাড়ির জন্য পনের লক্ষ টাকার একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি হঠাৎ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বিমা কোম্পানির নিকট তিনি বিমা দাবি উপস্থাপন করার পর সম্পূর্ণ ক্ষতিপূরণ পান। অতঃপর বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটি দুই লক্ষ টাকায় বিক্রি করে দেয়। জনাব রেজা বিমা কোম্পানির নিকট গাড়ি বিক্রির টাকা দাবি করলে বিমা কোম্পানি তা প্রদান করতে অস্বীকৃতি জানায়।

স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী জনাব রেজার বিমা দাবি পরিশোধ করার সাথে সাথে ক্ষতিগ্রস্ত গাড়িটির সব অধিকার বিমা প্রতিষ্ঠানের হয়ে গেছে। সুতরাং গাড়িটির বিক্রয়লব্ধ অর্থের মালিকও বিমা প্রতিষ্ঠান। স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী জনাব রেজা সর্বশেষ দাবিটি করতে পারেন না। তাই বলা যায়, উদ্দীপকের বিমা কোম্পানির সিদ্ধান্ত যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
237
উত্তরঃ

যে বিমাপত্রের মাধ্যমে দুর্ঘটনাজনিত সৃষ্ট আর্থিক ক্ষতি পূরণের নিশ্চয়তা দেওয়া হয় তাকেই দুর্ঘটনা বিমা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
268
উত্তরঃ

কৃষকের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার লক্ষ্যে শস্য বিমা করা হয়।

প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন কারণে শস্যের ক্ষতি হতে পারে। শস্য বিমা কৃষকদের এরূপ অনিশ্চিত ক্ষতি থেকে রক্ষা করে। অর্থাৎ শস্য বিনষ্টের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ঝুঁকিসমূহ মোকাবিলার জন্য এ বিমা করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
295
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews