বখেয়া সেলাই করার সময় প্রথমে কাপড়ে সুতা আটকিয়ে সুচকে একটু পেছনে এনে আর একটি ফোঁড় দিতে হবে। এই দ্বিতীয় ফোঁড়ে সুচের অগ্রভাগ প্রথম ফোঁড় থেকে একটু সামনে উঠবে। পরবর্তী ফোঁড়ও একইভাবে তুলতে হয় তবে প্রথম ফোঁড় যেখানে শেষ হয়েছে ঠিক সেখানেই সুচ তুলতে হবে।
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Related Question
View Allপোশাকের নকশা আঁকা ও বিভিন্ন স্থানে প্রয়োজনীয় দাগ বা মাপের চিহ্ন দেওয়ার জন্য যেসব সরঞ্জাম ব্যবহার করা হয় সেগুলোকে দাগ দেওয়ার সরঞ্জাম বলে। যেমন-পেন্সিল, টেইলারিং চক, কার্বন পেপার ইত্যাদি।
সেলাই কাজের জন্য রুমার মেশিন নির্বাচন সঠিক হয়নি। কারণ পোশাক সেলাইয়ের কাজ করেই রুমাকে সংসার চালাতে হয়। কিন্তু সে এ কাজে হাত মেশিন ব্যবহার করে। এ. মেশিনে বাম হাত দিয়ে কাপড় ধরে ডান হাত দিয়ে হাতল ঘোরাতে হয়। ফলে কাপড়ের মাপ অনেক সময় ঠিক হয় না। যদি সে পা মেশিন নির্বাচন করত তবে দুই হাতের সাহায্যে কাপড় নিয়ন্ত্রণ করতে পারত। এছাড়া পোশাকের কলার, কাফ, পকেট, প্লিট, বোতাম ঘর ইত্যাদির ফিনিশিং ভালো করার জন্য দুই হাতের প্রয়োজন হয়। উৎপাদন ক্ষমতা কম হওয়ায় হাত মেশিন ব্যবহার করলে দ্রুত ক্রেতাদের পোশাক তৈরি করে দেওয়া কষ্টকর হয়ে যায়। এছাড়া বেশি অর্ডার নেওয়াও সম্ভব হয় না। যেহেতু রুমা এ কাজ করেই সংসার চালান তাই তার মেশিনের উৎপাদন ক্ষমতা বেশি হওয়া উচিত।
রুমা সেলাইয়ের জন্য হাত মেশিন ব্যবহার করে যার উৎপাদন ক্ষমতা কম। আবার সেলাইয়ের জন্য সে শুধু কাঁচি ও গজ ফিতা ব্যবহার করে। কিন্তু এ কাজে তার আরো সরঞ্জাম প্রয়োজন। যেমন- কাপড় কাটার জন্য বডকিন, ছোট-বড় বিভিন্ন কাঁচি, দাগ দেওয়ার জন্য চক, কার্বন পেপার, রাবার ইত্যাদি। এসব সরঞ্জাম ব্যবহার করলে রুমার কাজের মান ভালো হতো। এছাড়া তার তৈরি পোশাকের কলার, কাফ, বোতাম ইত্যাদির ফিনিশিং সুন্দর হতো। এটি করলে বুটিক শপের দোকানিরা তার কাপড় ফেরত দিত না। এছাড়া পা মেশিনের সাহায্যে সে দ্রুত কাপড় সেলাই করতে পারত। এর ফলে সে আরও বেশি অর্ডার পেত। তাই বলা যায়, উপযুক্ত সরঞ্জামের অভাবেই রুমা লাভবান হতে পারছে না।
পরিধানকারীর পরিধানকারীর দেহের মাপ নেওয়া বলতে বোঝায় পোশাকের নকশাটি কীরূপ হবে সেজন্য ফিতার মাধ্যমে তার উচ্চতা, হাত, গলা, কাঁধ, কোমর ইত্যাদি অংশের মাপ নেওয়া।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!