বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট যে প্রকল্পে বলা হয়েছে, দেশের স্যাটেলাইট টেলিভিশনগুলোর জন্য প্রধানত সুবিধার হবে এই স্যাটেলাইট। কমিউনিকেশন স্যাটেলাইট হওয়ায় যোগাযোগই এর প্রধানতম কাজ। সে ক্ষেত্রে এটি নিজেরা যোগাযোগের কাজে ব্যবহার করা, টেলিভিশন বা প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ দেয়া বা এই স্যাটেলাইটের ক্ষমতা অন্য দেশের কাছে বিক্রি করার বিষয় রয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে অন্তত ৪৫টি টিভি চ্যানেল হয়েছে। প্রকল্পে বলা আছে, বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। ভাড়া হিসেবে বছরে ব্যয় হচ্ছে ১ কোটি ২৫ লাখ টাকা। বাংলাদেশের টেলিভিশনগুলো এই স্যাটেলাইট ব্যবহার করলে কম খরচে একই সুবিধা পাবে এবং দেশের টাকা দেশেই থাকবে। বঙ্গবন্ধু স্যটেলাইট চালু হলে শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে না, সেই সঙ্গে অব্যবহৃত অংশ নেপাল, ভুটান ও মিয়ানমারের টেলিভিশনগুলোর কাছে ভাড়া দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করা যাবে। বঙ্গবন্ধু-১ বাংলাদেশের একটি কৃত্রিম উপগ্রহের নাম। বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ।
Related Question
View Allবঙ্গবন্ধু স্যাটেলাইট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে উৎক্ষেপিত হয়েছে।
'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' বহনকারী রকেটের নাম ফ্যালকন-৯।
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ শুক্রবার (১১ মে) মে ২০১৮ সালে দিবাগত রাত ২:১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো ।
'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' (BS-1) ১২ মে ২০১৮ সালে উৎক্ষেপণ করা হয়। BS-1 বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ। কেনেডি স্পেস সেন্টার থেকে ১১ মে ২০১৮, বাংলাদেশ মান সময় ১২ মে রাত ০২:১৪-তে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো। ফ্রান্সের থ্যালিস অ্যালেনিয়া স্পেস কর্তৃক নকশায় তৈরি করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন মহাকাশযান সংস্থা স্পেস এক্স থেকে উৎক্ষেপিত হয়েছে।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট বহনকারী রকেটের নাম 'ফ্যালকন'। উল্লেখ্য, ২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি উৎক্ষেপন করা হয়। স্যাটেলাইটটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের মাধ্যমে উৎক্ষেপন করা হয়েছিল।
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ শুক্রবার (১১ মে) দিবাগত রাত ২:১৪ মিনিটে যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজ স্যাটেলাইটের মালিক হলো।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!