বনভোজনের অভিজ্ঞতা জানিয়ে প্রবাসী বন্ধুকে পত্র লেখো।

Updated: 11 months ago
উত্তরঃ

৬৪/১ গোপীবাগ, ঢাকা
২৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রিয় মুহিব
ভালোবাসা নিয়ো। অনেক দিন তোমার চিঠিপত্র পাই না। নিশ্চয়ই খুব ব্যস্ত। ভালো আছ তো?

অনেক দিন কোথাও যাওয়া হয় না। তাই বেশ কয়েক জন বন্ধুবান্ধব মিলে বনভোজনে যাওয়ার পরিকল্পনা করলাম। ঠিক হলো গাজীপুর যাব। বনভোজনে যাওয়ার কথা শুনে আরও কিছু বন্ধু আমাদের সঙ্গে যোগ দিলো। সে অনুযায়ী গত ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় আমরা বাসস্ট্যান্ডে পৌছালাম। সকাল ৮টায় আমাদের বাস ঢাকা ছেড়ে গাজীপুরের উদ্দেশে রওনা হলো। হইহুল্লোড় করতে করতে কখন যে বাস গাজীপুরে পৌঁছে গেল টেরই পেলাম না। সেখানে শিল্পীকুঞ্জ রিসোর্টে আমরা উঠলাম। নানা আয়োজনের মধ্য দিয়ে পুরো দিনটা কাটানোর পরিকল্পনা করা হয়েছিল। সে অনুয়ায়ী আমরা দুই দলে ভাগ হয়ে কিছুক্ষণ ক্রিকেট খেললাম। খেলায় আমাদের দল বিজয়ী হয়। এরপর সবাই ক্লান্ত হয়ে গোসল করতে নামলাম সুইমিং পুলে। সেখানে সাঁতার প্রতিযোগিতা হয়ে গেল। আমরা কেউ নয়নের সঙ্গে পেরে উঠলাম না। দুপুরের খাবারেও ছিল বৈচিত্র্য। গরম খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা যোগ করল এক ভিন্ন মাত্রা। খাবার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এভাবে সারাদিন আনন্দে কাটিয়ে বাসায় ফিরতে রাত ১০টা বেজে গেল। এসময় তোমার কথা খুব মনে পড়ছিল।

আজ আর নয়। এ বছর তোমাদের দেশে ফেরার কথা বলেছিলে। কবে আসছ জানিয়ো। নিজের প্রতি খেয়াল রেখো।
ইতি
তোমার বন্ধু
নীহাল

[এখানে প্রাপক ও প্রেরকের ইংরেজি ঠিকানাসংবলিত খাম আঁকতে হবে।]

861
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews