আজকাল কোনো জিনিসই সুলভ নয়। (অস্তিবাচক) = আজকাল প্রায় সব জিনিসই দুর্লভ।
কীর্তিমানের মৃত্যু নাই। (জটিল) = যারা কীর্তিমান তাঁদের মৃত্যু নেই।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক) = বাংলাদেশ কি উন্নয়নশীল দেশ নয়?
মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (নেতিবাচক) = মাতৃভূমিকে কেউ ঘৃণা করে না।
এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়বাচক) = ছিঃ, কী লজ্জার কথা!
লোকটি ধনী কিন্তু কৃপণ। (সরল) = লোকটি ধনী হলেও কৃপণ।
কী ভয়ংকর ঘটনা! (নির্দেশাত্মক) = ঘটনাটি অত্যন্ত ভয়ংকর।
সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক) = সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
Related Question
View Allযে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। গঠন অনুসারে বাক্য তিন প্রকার। যথা:
১. সরল বাক্য ২. মিশ্র বা জটিল বাক্য ৩. যৌগিক বাক্য।
১. সরল বাক্য: যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া তাকে সরল বাক্য বলে।
২. মিশ্র বা জটিল বাক্য: যে বাক্যে একটি প্রধান বাক্য এবং একাধিক খণ্ড বাক্য বা আশ্রিত বাক্য থাকে তাকে মিশ্র বাক্য। বলে।
৩. যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলে যৌগিক বাক্য গঠিত হয়।
গঠনগত দিক দিয়ে বাক্যকে ৩ ভাগে ভাগ করা যায়।
বিপদ কখনও একা আসে না । = বিশেষ্য
আজ নয় কাল তাকে আসতেই হবে। = বিকল্প যোজক
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? = অনুসর্গ
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। = ক্রিয়াবিশেষণ
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা ৷ = সর্বনাম
বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। = ক্রিয়া
শাবাশ! দারুণ কাজ করেছ। = আবেগ
সানজিদা দ্রুত দৌড়াতে পারে। = ক্রিয়াবিশেষণ
বিপদ কখনও একা আসে না । = বিশেষ্য
আজ নয় কাল তাকে আসতেই হবে। = বিকল্প যোজক
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? = অনুসর্গ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!