বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো।

Updated: 10 months ago
উত্তরঃ

দিনাজপুর
১১ আগস্ট ২০২৫

প্রিয় মাসুদ

আশা করি, ভালো আছিস। টিভিতে নিশ্চয়ই দেখেছিস উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা বন্যায় তলিয়ে গেছে। বানভাসি মানুষে এখন শহরাঞ্চল ভরে গেছে। তাই আমাদের স্কুল এখন বন্ধ। সেখানে বন্যাদুর্গত অনেক পরিবার ঠাঁই নিয়েছে। ওদের দুরবস্থা দেখে মনটা ভীষণ খারাপ।

ওদের সাহায্যের জন্য আমাদের এলাকার লোকজন সাধ্যমতো চেষ্টা করছে। এখানে একটা ত্রাণ ব্যবস্থাপনা কমিটি করা হয়েছে। ওই কমিটি স্কুলের ত্রাণকেন্দ্র পরিচালনা করছে। বন্যাদুর্গতদের সাহায্যে আমরা কয়েকজন বন্ধু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। আমরা বিভিন্ন বাসা থেকে খাবার সংগ্রহ করে স্কুলের ত্রাণ কেন্দ্রে পৌছে দিই। এছাড়া আমরা কিছু পুরোনো কাপড়চোপড় ও হাঁড়ি-পাতিল সংগ্রহ করে সেখানে জমা দিয়েছি। এছাড়া আমাদের সংগ্রহ করা চাল, ডাল, চিড়া, মুড়ি, গুড়, চিনি, বিস্কুট ও নগদ টাকা ত্রাণ কমিটির সদস্যরা বিলি করছেন। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ইত্যাদিও কিনে বিলি করেছেন তাঁরা। বন্যার্তদের জন্য কিছু যে করতে পারছি সেজন্য একটু ভালো লাগছে।

চাচা-চাচিকে আমার সালাম জানাস। বন্যাকবলিত মানুষের জন্য দোয়া করিস।

ইতি
তোর বন্ধু
আবির

[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
158
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews