দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য তিনটি।
দুর্যোগ ব্যবস্থাপনার ছকটি নিচে দেখানো হলো:

উদ্দীপকে আকস্মিক বন্যার প্রবাহ চিত্র দেখানো হয়েছে।
বাংলাদেশের প্রধান ৩টি নদীর উৎস চীন, নেপাল, ভারত ও ভুটান। এসব নদীর পানি হঠাৎ বেড়ে গেলে বাংলাদেশের উজানের বেশ কিছু অঞ্চলে আকস্মিক বন্যা দেখা যায়। আকস্মিক বন্যা পার্বত্য এলাকায় দেখা যায় এবং পানির হ্রাস-বৃদ্ধি দ্রুতগতিতে ঘটে। ফলে এত দ্রুত জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না। পাহাড়ি এলাকায় এরূপ বন্যা সংঘটিত হয় বলে জানমালের ক্ষতির চেয়ে পাহাড় ধস ঘটে, বনভূমির ক্ষয়ক্ষতি হয়। আকস্মিক বন্যায় পাহাড়ি এলাকায় নদীর ক্ষয়কার্য বেশি হয়। পাহাড়ি এলাকার কাছাকাছি সমভূমি অঞ্চলে অনেক সময় এই আকস্মিক বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়। কারণ পানি খুব দ্রুতগতিতে বৃদ্ধি পায়।
উদ্দীপকে দেখানো আকস্মিক বন্যার সাথে মৌসুমি বন্যার যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
আকস্মিক বন্যার সাথে মৌসুমি বন্যার প্রধান পার্থক্য হলো আকস্মিক বন্যায় খুব দ্রুতগতিতে পানির হ্রাস-বৃদ্ধি ঘটে কিন্তু মৌসুমি বন্যায় ধীরে ধীরে পানি বৃদ্ধি পায় আবার ধীরে ধীরে হ্রাস ঘটে। এছাড়া আকস্মিক বন্যা সাধারণত পাহাড়ি এলাকায় বেশি ঘটে। আর মৌসুমি বন্যা বিস্তৃতি এলাকাজুড়ে সমভূমিতে দেখা যায়।
মৌসুমি বন্যা ঋতুভিত্তিক হয়। বিশেষ করে বাংলাদেশে বর্ষাকালে যে বন্যা হয় সেটা একটি মৌসুমি বন্যা। এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। কেননা দীর্ঘসময় ধরে এই বন্যা অবস্থান করে। পানির পরিমাণ কমতে অনেক সময় লাগে বিধায় মানুষ ও জীবজন্তুর বেঁচে থাকা দুরূহ হয়ে পড়ে। এমনকি মৌসুমি বন্যায় প্রচুর জানমালের ক্ষতি হয়। ফসলি জমি নষ্ট হয়। অন্যদিকে আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক খুবই কম। তবে স্বল্পসময়ে এই বন্যা সংঘটিত হলেও মাঝে মাঝে এর তীব্রতা বেশি হলে ক্ষতির পরিমাণ ভয়াবহ হয়ে থাকে।
সুতরাং বলা যায়, আকস্মিক বন্যা ও মৌসুমি বন্যার মধ্যে পার্থক্য বিদ্যমান।
Related Question
View Allনদীভাঙন এক ধরনের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।
দুর্যোগ ও বিপর্যয় পরস্পর সম্পর্কযুক্ত হলেও বিষয় দুটি এক নয়।
তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন: দুর্যোগ হচ্ছে এমন ঘটনা যা সমাজের বাস্তবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। অপরদিকে বিপর্যয় হচ্ছে এমন একটি আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত করে দুর্যোগের সৃষ্টি করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!