দরিদ্র ব্রাহ্মণের ঘরে আসা অতিথি ব্রাহ্মণ হলেন স্বয়ং ধর্মদেব।
তিনি খুশি হয়েছিলেন যে কারণে তা হলো-
১. ব্রাহ্মণ দরিদ্র হলেও অতিথি ব্রাহ্মণের সেবায় কোনো ত্রুটি রাখেননি।
২. ব্রাহ্মণ ও তার পরিবার নিজেদের ভাগের ছাতু অতিথি ব্রাহ্মণকে খেতে দিয়েছিলেন।
৩. দরিদ্র ব্রাহ্মণ অতিথি ব্রাহ্মণের প্রতি যে আতিথেয়তা প্রদর্শন করেছিলেন তা অতুলনীয়।
৪. নিজেরা ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও তারা অতিথি ব্রাহ্মণের কথা সর্বাগ্রে চিন্তা করেছিলেন।
৫. দরিদ্র ব্রাহ্মণ নিজে পরিবারসহ না খেয়ে থেকে অতিথি ব্রাহ্মণকে খাবার দেন।
৬. দরিদ্র ব্রাহ্মণ ছিলেন ত্যাগী ও জীবের সেবায় নিয়োজিত।
ঈশ্বরের স্তবস্তুতির মাধ্যমে আমরা ঈশ্বরের সেবা করি। আমরা ঈশ্বরকে আরেকভাবে সেবা করতে পারি। আর তা হলো জীবসেবা। ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে বাস করেন, 'তাই জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়।
সকল মানুষেরই জীবসেবা করা উচিত কেননা-
১. ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন।
২. জীবসেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়।
৩. জীবকে সেবা করলে ঈশ্বর সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ করেন।
৪. 'যত্র জীব তত্র শিবঃ।' অর্থাৎ, যেখানে জীব সেখানেই শিব মানে ঈশ্বর।
৫. জীবের সেবা করলে জীবের মঙ্গল হয় এবং নিজের শান্তি মেলে।
৬. ঈশ্বরকে পাওয়ার জন্য জীবের সেবা করা উচিৎ।
শিব হলেন সংহার বা প্রলয়ের দেবতা।
'জীবসেবাই ঈশ্বরের সেবা' কারণ-
১. জীবের মাঝে ঈশ্বর আত্মারূপে বিরাজ করেন।
২. জীবকে সেবা করলে ঈশ্বর সন্তুষ্ট হন।
৩. জীবসেবা করলে ঈশ্বরেরই সেবা করা হয়।
জীবসেবার উপায়সমূহ হলো-
১. পোষা জীবজন্তুর পরিচর্যা করা।
২. গাছপালা রোপণ ও পরিচর্যা করা।
৩. জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করা।
জীবসেবা সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছেন, 'বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর।
জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।'
আমি ঈশ্বরের সেবা করি কারণ-
১. আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
২. জীবনে চলার পথে তাঁর করুণা লাভ করতে চাই।
৩. আমাদের মঙ্গল কামনাতেও আমরা ঈশ্বরের সেবা করি।
৪. ঈশ্বরের সেবা করলে তিনি সন্তুষ্ট হন এবং আমাদের পুণ্য অর্জিত হয়।
৫. ঈশ্বরের সেব্য করার মাঝেই জগতের কল্যাণ নিহিত।
৬. ঈশ্বর আমাদের জন্ম-মৃত্যুর কারণ।
Related Question
View Allঈশ্বর স্রষ্টা জীব ও জগৎ তাঁর সৃষ্টি। - শুদ্ধ
ঈশ্বরের আরেক নাম পরমাত্মা। - শুদ্ধ
জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে হৃদয় বলে। - অশুদ্ধ
'যত্র জীব তত্র শিবঃ।' এর মর্মার্থ হলো জীবের মধ্যে ঈশ্বর থাকে না। - অশুদ্ধ
ঈশ্বর জীবদেহে আত্মারূপে অবস্থান করে জীবকে পরিচালনা করেন বিধায় জীবও ঈশ্বর। - শুদ্ধ
জীবের সেবা করার চেয়ে উপাসনা করলে ঈশ্বর বেশি খুশি হন। - অশুদ্ধ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!