বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 11 months ago
উত্তরঃ

উত্তর: আমাদের নিজ বাড়ির আশপাশে অবস্থিত অন্যান্য বাড়িঘর, পাড়া-প্রতিবেশী, গাছপালা, রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি নিয়ে গঠিত হয় আমাদের নিকট পরিবেশ। এ নিকট পরিবেশেই আমাদের বসবাস। অন্যদিকে দিনের একটা বড়ো সময় আমরা বিদ্যালয়ে অবস্থান করি। নিকট পরিবেশ পরিচ্ছন্ন থাকলে শরীর ও মন ভালো থাকে। তাই নিকট 'পরিবেশ ও বিদ্যালয় পরিচ্ছন্ন রাখব।আমাদের নিকট পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য পরিবেশের রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি স্থানে ঠোঙ্গা, কাগজ, চিপসের প্যাকেট, চকোলেটের প্যাকেট ইত্যাদি ফেলব না। এগুলো যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলব। সমবয়সী বন্ধুবান্ধব এবং বড়োদের সহায়তায় আগাছা পরিষ্কার করে নিকট পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়। ডাস্টবিন না থাকলে বড়োদের সহায়তায় ডাস্টবিন স্থাপনের ব্যবস্থা করা যায়।

উত্তরঃ

উত্তর: সাধারণত মা, বাবা ও ভাইবোন নিয়ে 'পরিবার গঠিত হয়। এছাড়াও যৌথ পরিবারে চাচা, চাচি, ফুপু এবং চাচাতো ভাইবোনও থাকে। অনেক পরিবারে দাদা-দাদি, নানা-নানি কিংবা অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও থাকেন।পরিবারের সকল সদস্যের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পরিবারের বড়ো সদস্যগণের আদেশ-নির্দেশ আমরা মেনে চলব। তাদের সম্মান ও শ্রদ্ধা করব। পরিবারের কাজে তাদের আমরা সাহায্য করব। অন্যদিকে, পরিবারের ছোটোদের আমরা ভালোবাসব ও স্নেহ করব। তাদেরকে খেতে সাহায্য করব। সবসময় তাদের দিকে লক্ষ রাখব। এছাড়া পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাদের সেবা করব।

উত্তরঃ

পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। তবে পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে। দুর্ঘটনায় পড়তে পারে।

ঘরে আগুন লেগে যেতে পারে। বাড়িতে চুরি বা ডাকাতিও হতে পারে। কেউ মারাত্মকভাবে আহত হতে পারে। এগুলো থেকে রক্ষার জন্য বিভিন্ন সেবাদানকারী সংস্থা রয়েছে, যেমন-হাসপাতাল, 'ফায়ার বিগ্রেড, পুলিশ বাহিনী ইত্যাদি।পরিবারের কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করব। বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেডে ফোন করে সাহায্য চাইব। আমাদের প্রতিবেশীরা সবচেয়ে কাছে থাকেন। তাই কোনো ধরনের বিপদে তাঁদেরকে সবার আগে জানাব। হাসপাতাল, ফায়ার ব্রিগেড ও পুলিশের সহায়তার প্রয়োজন হলে ৯৯৯ নম্বরে ফোন করে জানাব।

উত্তরঃ

উত্তর: আমাদের বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে সাহায্যের জন্য তা নির্দিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানকে জানাতে হয়। তাদের সাহায্য গ্রহণের জন্য দ্রুত যোগাযোগ করার কিছু হেল্পলাইন/হটলাইট ফোন নম্বর আছে। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং পুলিশ সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে '৯৯৯' নম্বর চালু করা হয়েছে। এ নম্বরে যেকোনো দিন যেকোনো সময় বিনা খরচে ফোন করা যায়। ফোন করার সময় বাড়ির ঠিকানা এবং অন্যান্য তথ্য দিতে হয়। ফোন করা ছাড়াও নির্দিষ্ট প্রতিষ্ঠানের অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করা যায়।

উত্তরঃ

আমাদের পরিবারে দাদা-দাদি, নানা-নানি কিংবা
অন্যকেনো প্রবীণ ব্যক্তি রয়েছেন। তাঁরা আমাদের অনেক স্নেহ করেন এবং আমাদের কল্যাণ কামনা করেন। তাই আমরা তাঁদের নিকট কৃতজ্ঞ। তাঁদের কেউ কেউ বয়সের কারণে অনেক দুর্বল। তাঁরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না। অনেকে অন্যের সাহায্য ছাড়া নিজের কাজকর্মগুলোও করতে পারেন না। তাঁরা অনেক সময় একা হয়ে যান। তাই পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত। যেমন- তাঁদেরকে ভালোবাসতে হবে। সঙ্গ দিতে হবে, গল্প করতে হবে এবং বেড়াতে নিয়ে যেতে হবে।

উত্তরঃ

বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উপরের ছক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করা হলো-

কী করব

কী করব: বিদ্যালয়ের চারপাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করব।

কখন করব: যেকোনো সাপ্তাহিক ছুটির দিনে।
কারা করবে: শ্রেণিশিক্ষকের সহায়তায় ক্লাসের ছোটো-বড় সবাই।

কী করব: বিদ্যালয়ের সামনে ও পিছনের রাস্তাঘাট ও খেলার মাঠ পরিষ্কার করব।
কখন করব: যেকোনো সাপ্তাহিক ছুটির দিনে।
কারা করবে: শ্রেণিশিক্ষকের সহায়তায় ক্লাসের ছোটো-বড় সবাই।
কী করব: বিদ্যালয়ের ওয়াশরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।
কখন করব: ওয়াশরুম ব্যবহারের পর।
কারা করবে: প্রত্যেক শিক্ষার্থী নিজ কার্য সম্পাদনের পর।
কী করব: শ্রেণিকক্ষ ও লাইব্রেরি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।
কখন করব: টিফিন পিরিয়ড বা ক্লাস ছুটির পর।
কারা করবে: প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা।
137

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews