বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 2 weeks ago
উত্তরঃ

আমার দেখা একটি সংঘদান অনুষ্ঠান সম্পর্কে পাঁচটি

বাক্য নিচে তুলে ধরছি:
১. আমি আমার বন্ধুর বড় ভাইয়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সেখানে ভিক্ষুসংঘ এবং অতিথিগণ আসন গ্রহণের। পর সংঘদানের কার্যক্রম শুরু হয়।
২. এ অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন বয়োজ্যেষ্ঠ ভিক্ষুকে সভাপতি নির্বাচন করা হয়।
.৩. উপস্থিত দায়ক-দায়িকাগণ ত্রিশরণসহ পঞ্চশীল গ্রহণ করেন এবং উৎসর্গ গাথা আবৃত্তি করে দানীয় বস্তুসমূহ দান করেন।
৪. উপস্থিত অন্য ভিক্ষুগণ সূত্রপাঠ এবং ধর্মদেশনা করেন।
৫. পরিশেষে ভিক্ষুসংঘ উপস্থিত সকলকে আশীর্বাদ প্রদান করে সংঘদান অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলে ভিক্ষুসংঘকে উত্তম খাদ্যদ্রব্য দ্বারা 'আপ্যায়ন করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

নিঃস্বার্থভাবে অপরকে যা দেওয়া হয় তা-ই দান। দানের নানান উপকারিতা রয়েছে। যেমন-
১. দানের দ্বারা চিত্ত পরিশুদ্ধ হয়।
২. লোভ দূর হয়।
৩. ইহকাল ও পরকাল সুখের-হয়।
৪. দুস্থ, অসহায় ব্যক্তিদের প্রতি সহানুভূতি সৃষ্টি হয়।
৫. দান স্বর্গের সোপান বা সিঁড়ি।
সুতরাং দানের এসব উপকারিতা বিবেচনা করে আমাদের সকলের দান চর্চা করা একান্ত উচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

দানের দ্বারা বিভিন্ন সুফল লাভ করা যায়; যেমন-
১. দানের ফলে দাতা জন্ম-জন্মান্তরে ধনশালী হন।
২. দাতা যশ-খ্যাতির অধিকারী হন।
৩. দাতা জ্ঞানী ও প্রজ্ঞাবান হন।

৪. দাতা বিপদ-আপদ হতে রক্ষা পান।
৫. দাতা সর্বত্র প্রশংসিত ও সম্মানিত হন।
৬. দাতা রোগহীন হয়ে সুস্থ জীবনযাপন করেন।
দানের এসব সুফল বিবেচনায় নিজে দান করব এবং অন্যকেও দান দিতে উৎসাহিত করব।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

কশ্যপ বুদ্ধ দান সম্পর্কে বলেছেন, "উপাসকগণ। এ জগতে অনেক ব্যক্তি আছেন যারা নিজে দান দেন, কিন্তু অন্যকে দান দিতে উৎসাহিত করেন না। এর ফলে তারা নিজেরা পুণ্য সম্পদ লাভ করেন, কিন্তু একটি সুন্দর পরিবার লাভ করেন না। আবার অনেক ব্যক্তি আছেন, যারা নিজে দান করেন না, কিন্তু অন্যকে দান দিতে উৎসাহিত করেন। এর ফলে তারা পরিবার লাভ করেন, কিন্তু পুণ্য সম্পদ লাভ করেন না। অনেক ব্যক্তি আছেন যারা নিজে দান করেন না এবং অন্যকেও দান দিতে উৎসাহিত করেন না। তারা কোনো সম্পদই লাভ করেন না। তারা দরিদ্র জীবনযাপন করেন। অনেক ব্যক্তি আছেন যারা নিজে দান করেন এবং অন্যকেও দান দিতে উৎসাহিত করেন। তাঁরা পুণ্য সম্পদ, সুন্দর পরিবার, যশ-খ্যাতি এবং সকলের ভালোবাসা লাভ করেন।"

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

সাধারণত ভিক্ষুসংঘকে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধার সাথে যে দান দেওয়া হয়, তাকে সংঘদান বলে। যেকোনো সময় বিভিন্ন উৎসব বা শুভ কাজকে কেন্দ্র করে সংঘদানের আয়োজন করা যায়। পরিবারে সংঘদান অনুষ্ঠানে যেসব উপায়ে আমি সহযোগিতা করতে পারি সেগুলো নিচে তুলে ধরা হলো-
১. ভিক্ষুসংঘকে শ্রদ্ধার সাথে আমন্ত্রণ জানানো।
২. সংঘদান অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীকে নিয়ন্ত্রণ জানানো।
৩. ভিক্ষু ও নিমন্ত্রিত অতিথিদের জন্য পৃথক আসনের ব্যবস্থা করা।
৪. ভিক্ষুসংঘ আসন গ্রহণের পর উপস্থিত সকলে সাধুবাদ দিয়ে তাদের স্বাগত জানানোর ব্যবস্থা করা।
৫. ভিক্ষুসংঘ এবং অতিথিগণ আসন গ্রহণের পর সংঘদান কার্যক্রমে সহযোগিতা প্রদান।
৬. দানীয় বস্তুসমূহ বিনয় ও শ্রদ্ধার সাথে দানে সহযোগিতা প্রদান।
৭. ভিক্ষুসংঘ ও অতিথিদের উত্তম খাদ্যদ্রব্যে আপ্যায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।
এছাড়াও ভিক্ষুসংঘ ও অতিথিদেরকে অভ্যর্থনা' জানানো থেকে শুরু করে বিদায় পর্যন্ত তাঁরা যেন সন্তুষ্টচিত্তে আশীর্বাদ প্রদান করেন, সেজন্য পরিবারকে যাবতীয় সহযোগিতা প্রদান করব।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বারাণসীর পন্ডিত ব্যক্তি দান করার জন্য কশ্যপ সম্যক সম্বুদ্ধকে বিশ হাজার ভিক্ষুসহ নিমন্ত্রণ জানালেন। এরপর গ্রামের সকলকে বিষয়টি জানালেন। সকলকে অনুরোধ করলেন সবাই 'যেন যার যার সামর্থ্য অনুযায়ী এ দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় মহাদুর্গত নামে এক ব্যক্তি দান করার ব্যাপারে অপারগতা প্রকাশ করলে তিনি তাকে বুঝিয়ে দানে উদ্বুদ্ধ করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

সকলে মহাদুর্গতকে কশ্যপ বুদ্ধের (যিনি সম্যক সম্বুদ্ধ ছিলেন) কাছে যেতে বলেছিলেন কারণ পণ্ডিত ব্যক্তি মহাদুর্গতের জন্য একজন ভিক্ষুকে নিমন্ত্রণ করে রাখতে ভুলে যান। একথা জেনে মহাদুর্গত খুব মনোকষ্ট পেলেন। তখন সকলে তাকে বুদ্ধি দিল সম্যক সমুদ্রের কাছে গিয়ে অনুরোধ করতে যেন তিনি তার দান গ্রহণ করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
12

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews