বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

ভূমিকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়া থেকে রক্ষা করে এদের প্রাকৃতিক বৈশিষ্ট্য পুনরায় ফিরিয়ে আনার প্রক্রিয়া হলো ভূমি সংরক্ষণ। 

ভূমি ও পরিবেশ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভূমিরূপ পরিবর্তনের ফলে সারাবিশ্বে পরিবেশ, বাস্তুতন্ত্র, জলবায়ু পরিবর্তিত হওয়ায় চরমভাবাপন্ন পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে বন্যা, খরা, প্রচণ্ড শীত, ঝড়, জলোচ্ছ্বাস, দাবানলের মতো দুর্যোগ দেখা দিচ্ছে। এজন্য আমাদেরকে ভূমি বা পরিবেশকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে হবে' এবং সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

নদী ভরাট করে রাস্তা তৈরি করলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় এবং পরিবেশের ক্ষতি হয়। নদী ভরাট করে রাস্তা নির্মাণের ফলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। এতে কোথাও ভাঙনের সৃষ্টি হচ্ছে। আবার কোথাও চর জেগে উঠেছে। আশেপাশের জমিতে পানি জমা হয়ে বন্যা হতে পারে। মাছ ও জলজ প্রাণীর বাসস্থান নষ্ট হয়। ফলে ভূমিরূপ ও পরিবেশের আমূল পরিবর্তন ঘটছে। যেমন- ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারিয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের ভূমির বৈচিত্র্যময় গঠনগত আকৃতি বা রূপকেই ভূমিরূপ বলে।
পৃথিবীপৃষ্ঠের ভূমিরূপকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়।
যথা- ১. পাহাড়-পর্বত, ২ মালভূমি ও ৩. সমভূমি।
পাহাড়-পর্বতের তিনটি বৈশিষ্ট্য হলো-
১. পাহাড় এবং পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উঁচুতে অবস্থিত।
২. পাহাড়গুলো পর্বতের তুলনায় কিছুটা কম নিচু।
৩. পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উঁচুতে অবস্থিত এবং খাড়া ঢালবিশিষ্ট।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সাধারণত পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু ভূমিরূপকে মালভূমি বলে।
মালভূমি ঢালু হয়ে নিচের দিকে যায়। তবে এর উপরের দিকে প্রায় সমতল কিংবা কিছুটা ঢেউ খেলানো হয়। অনেকটা টেবিলের মতো দেখতে হয় বলে একে টেবিলল্যান্ডও বলা হয়।
মালভূমির আশেপাশে বিস্তীর্ণ সমভূমি থাকে। সমভূমিতে পশুপালন এবং ফুল-ফল ইত্যাদি চাষ করে এখানকার অধিবাসীরা জীবন ধারণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য কিছু উপরে অবস্থিত বিস্তীর্ণ সমতলভূমিকে সমভূমি বলে।
সমভূমির মাটি অনেক উর্বর। এজন্য বিভিন্ন প্রকার ফসল যেমন-ধান, গম, পাট, আলুসহ নানা শাকসবজি, ফলমূল ও অন্যান্য প্রয়োজনীয় ফসলের উৎপাদন বেশি হয়। কৃষিকাজ সমভূমি অঞ্চলের মানুষের প্রধান জীবিকা। তাছাড়াও মাছ শিকার, গরু-ছাগল ও অন্যান্য পশুপালন করেও সমভূমির অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে। এজন্য মানুষের জীবনে সমভূমির প্রভাব অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

ভূমিরূপ পরিবর্তনের দুটো প্রাকৃতিক কারণ হলো-
১. ভূমিকম্প ও ২. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত।
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে তীব্র গরম লাভা নির্গত হয়। এই গলিত লাভা যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলের ভূমি, নদী-নালা, বনভূমি, জনবসতিতে লাভা জমাট বেঁধে ভূমিরূপের দ্রুত এবং ব্যাপক পরিবর্তন ঘটায়। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ২০২১ সালে আগ্নেয়গিরির এরূপ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সুনামি একটি ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ। সুনামি সৃষ্টির দুটি কারণ হলো-
১. সাগরের নিচে ভূমিকম্প ও ২. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত।
সুনামির ফলে সাগরের পানি স্বাভাবিক ঢেউয়ের চেয়ে অনেকগুণ বেশি ফুলে-ফেঁপে উপকূলীয় এলাকায় উঠে আসে। এতে আকস্মিক ভয়ংকর জলোচ্ছ্বাস ও বন্যার সৃষ্টি হয়। ফলে উপকূলীয় অঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট, জনবসতি এবং প্রাকৃতিক পরিবেশ পুরোপরি ধ্বংস হয়ে যায়। সুনামির ফলে ভূপৃষ্ঠের ভূমিরূপেরও পরিবর্তন হতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

ভূমিরূপ পরিবর্তনের মানবসৃষ্ট চারটি কারণ হলো-
১. বনভূমি ধ্বংস, ২. পাহাড় ধ্বংস, ৩. নগরায়ণ ও ৪. ইটের ভাঁটা। ভূমিরূপ পরিবর্তনে নদীতে বাঁধ নির্মাণের ক্ষতিকর দিক বর্ণনা করা হলো-নদীতে ব্রিজ, কালভার্ট, বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। এতে কোথাও ভাঙনের সৃষ্টি হচ্ছে আবার কোথাও চর জেগে উঠেছে। এর ফলে ভূমিরূপের আমূল পরিবর্তন ঘটছে। যেমন-ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারিয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

মরু অঞ্চলে তীব্র বায়ুপ্রবাহের ফলে ধূলি এবং বালুঝড় হয়। এতে বাতাসে ধূলিকণা, বালুকণা সরে গিয়ে দূরে অন্য জায়গায় জমা হয়ে দীর্ঘ, উঁচু, বিস্তৃত ধুলাবালির স্তূপ তৈরি করে।
বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং গ্রিন হাউস গ্যাস বাড়ছে। কার্বন ডাইঅক্সাইড প্রচুর তাপ ধরে রাখতে পারে। ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কোথাও তাপমাত্রার অতিরিক্ত বৃদ্ধিতে খরা ও অনাবৃষ্টি দেখা দিচ্ছে। উদাহরণ হিসেবে আমাদের দেশের কথা বলা যায়। এদেশে কয়েক বছর যাবৎ বৃষ্টিপাত অনেক কম হচ্ছে। ফলে গ্রীষ্মে প্রচণ্ড তাপদাহ সৃষ্টি হচ্ছে। নদী-নালা শুকিয়ে যাচ্ছে যা ভূমিরূপের পরিবর্তন ঘটাতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

পরিবেশকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করে এদের প্রাকৃতিক বৈশিষ্ট্য পুনরায় ফিরিয়ে আনার প্রক্রিয়াকে পরিবেশ সংরক্ষণ বলে।
মানবসৃষ্ট ভূমিরূপ পরিবর্তন রোধ ও সংরক্ষণের তিনটি উপায় হলো-
১. বন ধ্বংস বন্ধ করে বেশি বেশি গাছ লাগানো।
২. মাটিতে পানি ধরে রাখার জন্য তৃণভূমি সৃষ্টি করা।
৩. নদী ভরাট ও পাহাড় ধ্বংস করে নগরায়ণ বন্ধ করা।
৪. কৃত্রিম পুকুর বা জলাধার তৈরি করে বৃষ্টির পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে পানি সেচের ব্যবস্থা করা।
৫. সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমি সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা করা।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

বাংলাদেশে সাধারণত বর্ষাকালে বন্যা হয়।
নদীবাহিত পলিমাটি দিয়ে তৈরি দুটি ভূমিরূপের নাম হলো- ১. চর ও ২. দ্বীপ।
ভূমিকম্পের কারণে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে থাকে। ভূমিকম্প দ্রুত ভূমিরূপের পরিবর্তন ঘটাতে পারে। তীব্র ভূমিকম্পের ফলে . কোনো অঞ্চলের ভূমিরূপ খুব স্বল্প সময়ের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। উদাহরণ- ২০১৫ সালে নেপালে তীব্র ভূমিকম্প সংঘটিত হয়। ফলে বহু মানুষ মারা যায় এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
30

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews