বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 3 weeks ago
উত্তরঃ

উপকার অর্থ ভালো কিছু করা। 'পরোপকার' বলতে আমরা বুঝি অন্যের উপকার। একে অন্যের প্রয়োজনে এগিয়ে আসা। আমি যেসব উপায়ে অন্যের উপকার করতে পারি, নিচে তা তুলে ধরছি :

১. কোনো বন্ধু যদি পেনসিল'বা কলম আনতে ভুলে যায়, তাহলে তাকে পেনসিল বা কলম দিয়ে উপকার করা।

২.কোনো অন্ধ ব্যক্তি রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে থাকলে, তাকে রাস্তা পার করে দেওয়া।
৩. কেউ খেলতে গিয়ে পড়ে গেলে তাকে উঠতে সহযোগিতা করা এবং প্রয়োজনে ডাক্তারের কাছে নেওয়া।
৪.কেউ পানি পান করতে চাইলে তাকে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা।
৫. কেউ ভুল কাজ করতে চাইলে তাকে বুঝিয়ে সেই ভুল থেকে ফিরিয়ে আনা।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

এই পাঠের আলোকে শমরীয় প্রদেশের লোকটির কাজ আমার ভালো লেগেছে। কেননা, তিনি ডাকাতের হাতে পড়া বিপদগ্রস্ত লোকটিকে প্রয়োজনীয় সেবা-যত্ন দিলেন। তার আগে একজন পুরোহিত সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই লোকটিকে দেখেও পাশ কাটিয়ে চলে গেলেন। ঠিক সেইভাবে একজন লেবীয় সেই জায়গায় আসলেন এবং তাকে দেখতে পেয়েও পাশ কাটিয়ে চলে গেলেন। এমন সময় শমরীয় প্রদেশের একজন লোকও সেই পথ দিয়ে যেতে যেতে ঐ লোকটির কাছাকাছি আসলেন। লোকটিকে দেখে তার মমতা হলো। লোকটির কাছে গিয়ে তার আঘাতের ওপর তেল আর আঙুর-রস ঢেলে দিয়ে বেঁধে দিলেন। তারপর তার নিজের গাধার ওপর তাকে বসিয়ে একটি পান্থশালায় নিয়ে গিয়ে সেবা-যত্ন করলেন। সুতরাং দেখা যাচ্ছে যে, এই পাঠের তিনজন ব্যক্তির মধ্যে শমরীয় প্রদেশের লোকটিই উত্তম কাজ করেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

"অভাবী, গরিব, দুঃখী ভাইবোনদের সেবা করলে যীশুকেই সেবা করা হয়"- কথাটি সঠিক ও যথার্থ।.
যীশুখ্রীষ্ট সব মানুষকে ভালোবাসেন। আমরাও সবাই যীশুকে ভালোবাসি। মানুষকে ভালোবাসলে, মানুষের সেবা করলে যীশু খুশি হন। আমরা যখন কোনো ক্ষুধার্ত মানুষকে খেতে দেই। যখন কোনো তৃষ্ণার্ত মানুষকে পান করবার জন্য পানি দেই। অথবা যখন কোনো অসুস্থ মানুষকে সেবা করি তখন তা যীশুকে সেবা করার সামিল।
পবিত্র গ্রন্থে বলা হয়েছে, "যখন আমার খিদে পেয়েছিল তখন তোমরা আমাকে খেতে দিয়েছিলে; যখন পিপাসা পেয়েছিল তখন জল দিয়েছিলে; যখন অতিথি হয়েছিলাম তখন আশ্রয় দিয়েছিলে; যখন খালি গায়ে ছিলাম তখন কাপড় পরিয়েছিলে; যখন অসুস্থ হয়েছিলাম তখন আমার দেখাশোনা করেছিলে; আমি তোমাদের সত্যি বলছি, আমার এই ভাইদের মধ্যে সামান্য কোনো একজনের জন্য যখন তা করেছিলে তখন আমারই জন্য তা করেছিলে।" (মথি-২৫: ৩৫-৩৬, ৪০) সুতরাং বলা যায়, অভাবী গরিব, দুঃখী ও অসুস্থ ভাইবোনদের সেবা করলে তা যীশুকেই সেবা করার সামিল হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সেবা কাজ তথা পরোপকার মানুষের প্রধান চারিত্রিক গুণগুলোর মধ্যে অন্যতম। অন্যের উপকার করাকেই বলা হয় পরোপকার।
পরোপকার মানবীয় মহৎ গুণ। তাই আমি আমার গ্রামে বিভিন্নভাবে সেবা কাজ করার চেষ্টা করি। যেমন-
১. বাড়ির আঙিনায় বিভিন্ন ফলজ ও ফুলের গাছ লাগিয়েছি। গাছগুলো বড় হলে এখান থেকে গ্রামের মানুষ ফল ও ফুল নিতে পারবেন।
২. কোনো গরিব বা ক্ষুধার্ত শিশু আমাদের বাড়িতে আসলে তাকে আমরা সাধ্য অনুযায়ী খাবার দিয়ে সহযোগিতা করি।

৩. কোনো ব্যক্তি বিপদে পড়লে, আঘাতপ্রাপ্ত হলে বা অসুস্থ হলে তাকে আমরা সেবা-যত্ন করার চেষ্টা করি।
৪বাড়ির আশপাশ এবং রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এতে গ্রামের মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন এবং আনন্দ অনুভব করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

অভাবী দুস্থ পরিবারের জন্য আমাদের সাধ্য অনুযায়ী
সাহায্য করা উচিত। কেননা, অভাবী দুস্থ পরিবারের সদস্যরা তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা- এগুলো হলো আমাদের মৌলিক চাহিদার উপাদান। আমাদের বেঁচে থাকার জন্য এসব সুবিধা প্রাপ্তি অত্যন্ত জরুরি। কিন্তু অভাবী দুস্থ মানুষেরা এসব মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত হয়ে থাকে। ফলে তারা অনেক কষ্টে জীবনযাপন করে। তাদের এরূপ কষ্ট লাঘবের জন্য আমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তাদের এগিয়ে আসা কর্তব্য। আমরা প্রত্যেকেই যদি আশপাশের অভাবী দুস্থ পরিবারগুলোকে প্রয়োজনীয় সাহায্য করি তাহলে সমাজে আর অভাবী দুস্থ মানুষ থাকবে না। এরূপ সাহায্য-সহযোগিতার মাধ্যমে আমরা মহান ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

মানুষকে সেবা বা উপকার করলে নানানভাবে ঈশ্বরের
আশীর্বাদ পাওয়া যায়। যেমন-
১. মহান ঈশ্বর আমাদের ওপর সন্তুষ্ট হন।
২. দয়ালু ঈশ্বর আমাদের ওপর খুশি হন।
৩. অপরের বিপদে এগিয়ে গেলে ঈশ্বরও আমাদের বিপদে সাহায্য করেন।
৪. অপরকে দান করলে ঈশ্বর আমাদের সম্পদ বৃদ্ধি করে দেন।
৫. অপরের সেবায় নিজেকে নিয়োজিত করলে, ঈশ্বরও আমাদের ওপর আশীর্বাদ করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

একদিন আমি স্কুল থেকে ফেরার পথে এক ক্ষুধার্ত শিশু এবং তার মাকে সাহায্য করেছিলাম। তাদের উপকার করতে পেরে আমার খুব ভালো লেগেছিল। দিনটা ছিল রবিবার। সেদিন আমি হেঁটে বাসায় ফিরছিলাম। তখন দেখতে পেলাম রাস্তার পাশে একজন মা তার চার-পাঁচ বছরের এক শিশুসন্তানকে নিয়ে বসে আছেন। শিশুটি কাঁদছিল। এটা দেখে আমার খুব মায়া হলো। আমি কাছে গিয়ে শিশুটির কান্নার কারণ জানতে চাইলাম। শিশুটির মা অসহায়ভাবে জানালেন, খাবারের জন্য কাঁদছে। আমি তখন সাথে সাথে বললাম, চলুন। আমাদের বাসায় খাবার আছে। মা আপনাদেরকে খাবার দিবেন। তারপর আমি বাসায় গিয়ে মায়ের কাছে তাদের অসহায় অবস্থা বর্ণনা করলাম। মা খুশি হলেন। পরে মা তাদেরকে পেটভরে খাওয়ালেন এবং ঘরে থাকা কিছু কাপড় দিলেন। অসহায় মা এবং শিশুটি মায়ের আদর-যত্নে অনেক খুশি হলো। তারা আমাদেরকে আশীর্বাদ করে বিদায় নিল। তাদেরকে উপকার করতে পেরে সেদিন আমার খুব ভালো লেগেছিল। সারাদিন মনে আনন্দ খেলা করেছে। অপরকে সেবা বা উপকার করার মাধ্যমে আমার ভেতরে যে আনন্দ কাজ করেছে, তা আমার সারাজীবন মনে থাকবে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

পরোপকার মানবীয় মহৎ গুণ। মানুষের সদগুণাবলির অন্যতম হচ্ছে পরোপকার। তাই আমাদের প্রত্যেকের পরোপকারী হওয়া উচিত। পরোপকারী হতে হলে আমাদের মধ্যে যেসব গুণ থাকা দরকার; নিচে সেগুলো তুলে ধরছি: ১. সহযোগিতার মনোভাব থাকা; ২. সহমর্মী আচরণের মানসিকতা রাখা; ৩.
অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখা; ৪. নিরহংকারী হওয়া; ৫. উদার মানসিকতার হওয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

মানুষ মানুষের জন্য। এ কথাটি মেনে চললে আমরা সহজেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করতে পারি। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় নিচে তুলে ধরা হলো:
১. 'আমরা সবাই সবার জন্য'- এই শিক্ষায় মানুষের কল্যাণে কাজ করা।
২. সাধ্য অনুযায়ী একে অপরকে উপকার করা।
৩. পরস্পরের দ্বন্দ্ব নিরসনে আন্তরিকভাবে কাজ করা।
৪. মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে কাজ করা।
৫. মানুষকে কল্যাণের পথে ঐক্যবদ্ধ রাখা।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

জেনেট খুব ভালো ছাত্র। ক্লাসে মন দিয়ে লেখাপড়া করে। শিক্ষক ও বন্ধুদের কাজে সাহায্য করে। বিশেষ করে তার ক্লাসে ভিন্নভাবে সক্ষম এমন একজন শিশু আছে তার যত্ন নেয়। যেমন-
১. শিশুটির বই গুছিয়ে দেয়।
২. অনেক সময় শিশুটিকে লিখেও সাহায্য করে।
৩. শিশুটির সাথে মাঝে মধ্যে খেলা করে ও গল্প করে সময় দেয়।
৪. শিশুটির প্রয়োজন বা অসুবিধা বুঝে সমাধানের চেষ্টা করে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

আমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্ক মানুষ আছেন। তারা কেউ আমাদের বাবা-মা, কেউ দাদা-দাদু, কেউ চাচি-ফুফু হন। তারা অনেক সময় নিজের কাজ নিজে ঠিকমতো করতে পারেন না। এক্ষেত্রে আমরা তাদের প্রয়োজনীয় কাজে সাহায্য করতে পারি। যেমন-
১. বাড়িতে বয়স্ক মানুষদের সাথে সময় কাটানো।
২. তাঁদের টুকটাক প্রয়োজনীয় কাজ করে দেওয়া।
৩. তাঁদের গোসল এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় সাহায্য করা।
৪. তাঁদের অসুখ হলে সেবা-যত্ন করা।
৫. তাঁদের খাবার-দাবারের প্রতি খেয়াল রাখা।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

ডেভিড, তার মা বাবা ও ছোট বোন জয়েস একটি গ্রামে - বাস করতো। একদিন ঝড়ে তাদের ঘরটা ভেঙে যায়। ঘর ঠিক করার মতো কোনো টাকা-পয়সা তার বাবার হাতে ছিল না। - তারা খুব বিপদে পড়ে যায়। ঐ সময় গ্রামের যুবকরা মিলে চাঁদা - তুলে ও শ্রম দিয়ে তাদের ঘরটা আবার ঠিক করে দেয়। এতে ডেভিডের পরিবার খুব খুশি হয়। গ্রামবাসী ও যুবকদের এই উপকারের জন্য তার বাবা সবাইকে কৃতজ্ঞতা জানায়। মূলত এভাবেই ডেভিডের পরিবার গ্রামবাসীর মাধ্যমে উপকৃত হয়েছিল এবং কৃতজ্ঞতা জানিয়েছিল।।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

অন্যের বিপদে এগিয়ে গিয়ে আমরা সাহায্য করতে পারি। মানুষ সামাজিক জীব। পরোপকারের মাধ্যমে মানুষের মনুষ্যত্বের মহিমা প্রকাশ পায়। একে অপরের সাহায্য ছাড়া সমাজে মানুষ বাস করতে পারে না। সমাজজীবনে একজন অন্যজনের সহযোগী। বিপদে আপদে পরস্পরকে রক্ষা করতে এগিয়ে আসে। একটি আদর্শ সমাজ, রাষ্ট্র গড়তে হলে পরের ভালো চিন্তা করতে হবে। মানুষ সমাজ ছাড়া বাঁচতে পারে না। আর সমাজে বাস করতে হলে মানুষকে সামাজিক হতেই হয়। পরোপকারের মধ্য দিয়ে মানুষ অধিক সামাজিক হয়ে উঠে। সহমর্মিতা প্রকাশ করে। তাই সুন্দর সমাজজীবনের জন্য নিজের স্বার্থচিন্তা বাদ দিয়ে অন্যের মঙ্গল চিন্তা করতে হবে। আর এভাবেই আমরা অন্যের বিপদে এগিয়ে গিয়ে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠন করতে পারি।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

পবিত্র আত্মার দ্বারা মারিয়া গর্ভবতী হলেন। সাধু যোসেফ 'স্বপ্নে প্রভুর দূতের নির্দেশ পেয়ে মারিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন ও দেখাশোনার দায়িত্ব নিলেন। বেথলেহেমের গোশালায় যীশুর জন্ম হলে মারিয়ার সাথে সাধু যোসেফ যীশুর সেবা করেন। হেরোদ রাজা যীশুকে মেরে ফেলতে চাইলে আবারও স্বপ্নে দূতের নির্দেশ পেয়ে যোসেফ, মারিয়া ও যীশুকে নিয়ে মিশর দেশে 'পালিয়ে গেলেন। সাধু যোসেফ ছিলেন বিশ্বস্ত ও নীরব কর্মী, পরিশ্রমী, ধৈর্যশীল, নম্র ও সৎ লোক। মারিয়াও যোসেফ ও যীশুকে গভীরভাবে ভালোবাসেন, শ্রদ্ধা ও সেবা-যত্ন করেন। মূলত এভাবেই প্রভুর নির্দেশে সাধু যোসেফ অত্যন্ত বিশ্বস্ততার সাথে পবিত্র পরিবারের দায়িত্ব পালন করেছিলেন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

শ্রদ্ধাবোধ একটি মহৎ গুণ। তাই আমাদের পরিবারের সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। নিচে শ্রদ্ধাশীল হওয়ার উপায়গুলো তুলে ধরা হলো:
১.পরিবারের বড়দের প্রতি অনুগত, বাধ্যগত ও বিশ্বস্ত হওয়া।
 ২. পরিবারের ছোটদেরকে আদর, স্নেহ ও ভালোবাসা দেওয়া।
৩. পরিবারের কেউ ভুল করলে বুঝিয়ে বলা এবং ক্ষমা করে দেওয়া।
৪. মা-বাবা এবং পরিবারের সদস্যদেরকে প্রয়োজনীয় কাজে সাহায্য করা।
৫. বড়দের আদেশ-উপদেশ মেনে চলা।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

মিশর দেশের রাজা ফারাও রাতে একটি স্বপ্ন দেখেন এবং যোসেফের কাছে তার অর্থ জানতে চান। যোসেফ রাজার স্বপ্নের অর্থ ব্যাখ্যা করেন। দেশে সাত বছর অনেক ফসল উৎপন্ন হবে এবং সাত বছর পর দুর্ভিক্ষ দেখা দেবে। তখন দেশে খাদ্য পাওয়া যাবে না। স্বপ্নের এমন অর্থ শুনে তখন রাজা যোসেফকে দায়িত্ব দিলেন। পরে যোসেফ মিশর দেশের কৃষকদের নিয়ে ৭বছর অনেক ফসল উৎপন্ন করে অনেক অনেক গোলা ভরে-রাখলেন। যোসেফ ছিলেন অত্যন্ত বাধ্য, বিশ্বস্ত ও নম্র। তাই তিনি রাজার কথামতো কাজ করলেন। পরে ৭ বছর পর যখন দেশে দুর্ভিক্ষ দেখা দিল তখন জমিয়ে রাখা ফসল থেকে দেশের খাদ্যের চাহিদা মেটালেন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

আমরা যোসেফের ক্ষমা ও ভ্রাতৃপ্রেম থেকে শিক্ষা নিয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ শিখতে পারি এবং তা আমাদের জীবনে অনুশীলন করতে পারি। যোসেফ যখন ছোট ছিলেন তখন তাঁর ভাইয়েরা মিলে তাঁকে একদল বণিকের কাছে ২০টি রৌপ্য মুদ্রায় বিক্রি করে দেয়। পরে ভাগ্যক্রমে তিনি মিশর দেশের রাজা ফারাও-এর রাজপ্রাসাদে আশ্রয় লাভ করেন এবং বড় হতে থাকেন। একসময় রাজা যোসেফকে মিশরের সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলার জন্য দায়িত্ব প্রদান করেন। পরে দেশে দুর্ভিক্ষ দেখা দিলে যোসেফের ভাইয়েরাও নানান দেশ থেকে মিশর দেশে খাদ্য কেনার জন্য আসেন। যোসেফ তাঁর ভাইদের দেখে চিনে ফেলেন এবং বুকে জড়িয়ে ধরেন। যদিও যোসেফকে তাঁর ভাইয়েরা বিক্রি করে দিয়েছিল এবং মেরে ফেলতে চেয়েছিল; তারপরও যোসেফ তাঁর ভাইদেরকে ক্ষমা করে দিলেন। এই ক্ষমা প্রদর্শনের মাধ্যমে যোসেফ ক্ষমা ও ভ্রাতৃপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন; যা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করবে এবং আমাদের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

প্রমা খুব ভালো মেয়ে। সে তৃতীয় শ্রেণিতে পড়ে। নিচে
প্রমার গুণগুলোর তালিকা তুলে ধরা হলো:
১. খুব সকালে ঘুম থেকে উঠে।
২. মায়ের কাজে সাহায্য করে।
৩. প্রতিদিন পড়া শিখে বিদ্যালয়ে যায়।

৪. প্রত্যেক শিক্ষকের সাথে শুভেচ্ছা বিনিময় করে।
৫. শিক্ষকদের ছোট ছোট কাজে সাহায্য করে।
৬. বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে মিশতে চেষ্টা করে।
৭. দরিদ্র সহপাঠীদের কলম, পেন্সিল ও টিফিন দিয়ে সাহায্য করে।
৮. বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী সকলের সঙ্গে বিনয়ী ও শ্রদ্ধাশীল আচরণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

মানবীয় গুণগুলো আমরা পরিবার, সমাজ ও বিদ্যালয় থেকে অর্জন করতে পারি। এসব গুণ অর্জনের মাধ্যমে আমরা মানবিক হতে পারি এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল আচরণ শিখতে পারি।
প্রভু ঈশ্বর মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন ঐশ্বরিক গুণ, বিশ্বাস, আশা ও প্রেম। জন্মের পর মানুষ পরিবারের স্নেহ-ভালোবাসা ও সেবাযত্নে বেড়ে উঠে। তারপর সে সমাজ ও পরিবার থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে। এভাবে মানুষ তার ঐশ্বরিক ও মানবীয় গুণ দিয়ে সৃষ্টিকর্তার উপাসনা করে। সেই সাথে পিতামাতা, আত্মীয়স্বজন ও গুরুজনদের শ্রদ্ধা, সম্মান করে এবং ভালোবাসতে শিখে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সর্বজনীন শ্রদ্ধাবোধ হলো সহজ, সরল ও সুন্দর মন নিয়ে মানুষের পাশে থাকা ও মানুষের সেবা করা। এজন্য আমরা যেসব গুণ অর্জন করতে পারি নিচে সেগুলো তুলে ধরছি:
১. সকল মানুষের সাথে নম্র-ভদ্র ও সুন্দর ব্যবহার করা।
২. সকল মানুষের সাথে উত্তম আচরণ করা।
৩. সকল মানুষকে নিজের মতো ভালোবাসা।
৪. হিংসা, নিন্দা, অহংকার, ঘৃণা ও লোভ পরিহার করা।
মূলত এসব গুণ অর্জনের মাধ্যমেই আমরা সর্বজনীন শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা অর্জন করতে পারি।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

পবিত্র বাইবেলে প্রভু ঈশ্বর আমাদেরকে সবার প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছেন। পবিত্র বাইবেলে বলা হয়েছে-১. পরস্পর রেষারেষি করা যাবে না, অহংকার করা যাবে না; ২. নম্র হয়ে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করতে হবে ও নিজের চেয়ে অন্যকে বেশি ভালোবাসতে হবে; ৩. স্বার্থপর হওয়া যাবে না, অন্যের স্বার্থের প্রতি চিন্তা করতে হবে; ৪. লোভ করা যাবে না; ৫. সহমর্মী হতে হবে; ৬. ন্যায়-অন্যায় বিচারবোধ থাকতে হবে; ৭. সততা থাকতে হবে।
পবিত্র বাইবেলের এসব নির্দেশনা আমাদেরকে সবার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে শেখায়। তাই প্রভু ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল হবো।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

পরোপকারের মাধ্যমে মানুষের মনুষ্যত্বের মহিমা প্রকাশপায়। একে অপরের সাহায্য ছাড়া সমাজে মানুষ বাস করতে পারে না। সমাজজীবনে একে অন্যের সহযোগী হিসেবে বিপদে আপদে পরস্পরকে রক্ষা করতে এগিয়ে আসে। একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে হলে পরের ভালো করতে হবে। আর সমাজে বাস করতে হলে মানুষকে সামাজিক হতেই হয়। পরোপকারের মধ্য দিয়ে মানুষ অধিক সামাজিক হয়ে ওঠে। সহমর্মিতা প্রকাশ করে। এভাবেই সমাজে পরস্পরের বিপদে আপদে এগিয়ে আসলে সমাজ সুন্দর হবে এবং সবাই ভালো থাকবে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
15

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews